পাকিস্তানের ক্রিকেট অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা খারিজ করে দিয়েছেন লাহোর হাইকোর্ট। বিচারপতি আসজাদ জাভাদ ঘারাল ৮ পৃষ্ঠার লিখিত আদেশে বাবরের রিট আবেদন গ্রহণ করে তার বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার সিদ্ধান্ত বাতিল করেন। হামিজা মুখতার নামে এক নারী অভিযোগ করেছিলেন, বাবর তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়ে তোলেন এবং পরে তিনি গর্ভবতী হন। আদালত উভয় পক্ষের বক্তব্য ও নথি পর্যালোচনা করে অভিযোগগুলো ভিত্তিহীন বলে মনে করেন। শুনানি শেষে আদালত জাস্টিস অব দ্য পিসের আগের আদেশও বাতিল করেন, যা আইনি ত্রুটিতে ভরা ছিল। ফলে বাবরের বিরুদ্ধে আনা যৌন হয়রানি ও ব্ল্যাকমেইলের অভিযোগের আইনগত অবসান ঘটল। এখন তিনি কোনো আইনি জটিলতা ছাড়াই ক্রিকেটে মনোযোগ দিতে পারবেন।
বেটিং তদন্তে রিজওয়ানের ফোন জব্দ, আইসিসিতে অভিযোগ
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:৩৩ অপরাহ্ণ