নড়াইলে জ্বালানি তেল না পাওয়ায় বাগবিতণ্ডার পর এক ফিলিংস্টেশনের ব্যবস্থাপককে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার মধ্যরাতে সদর উপজেলার তুলারামপুর এলাকায় ঢাকা-বেনাপোল মহাসড়কে তানভীর ফিলিং স্টেশনের সামনে ঘটনাটি ঘটে। নিহত নাহিদ নড়াইল সদর উপজেলার পেড়লি গ্রামের আকরাম সরদারের ছেলে। এ ঘটনায় নাহিদের মোটরসাইকেলে থাকা বন্ধু জিহাদুল মোল্যা গুরুতর আহত হয়েছেন। তিনি তুলারামপুর এলাকার জহুরুল মোল্যার ছেলে।
দাম বাড়ার খবরে চুয়াডাঙ্গায় পাম্পে তেল বিক্রি বন্ধ
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৩ পূর্বাহ্ণ