ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (সাধারণ) পদে ১ হাজার ১৭টি নিয়োগের জন্য পরীক্ষার প্রবেশপত্র প্রকাশিত হয়েছে। যোগ্য প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে প্রাথমিকভাবে তাঁদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইট থেকে নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রবেশপত্র ডাউনলোডের শেষ তারিখ ৮ এপ্রিল ২০২৬। নির্ধারিত তারিখের পর প্রবেশপত্র সংগ্রহের কোনো সুযোগ থাকবে না।