২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ৩১ মার্চ পর্যন্ত শিক্ষার্থীরা এসএসসির ফরম পূরণের সুযোগ পাবে। ৩১ মার্চ পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।
.যুক্তরাজ্যের সব ভিসা ফি বৃদ্ধি: শিক্ষার্থীদের জন্য নতুন হার.ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থীদের বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হলো। সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ ৩১ মার্চ পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো। নতুন নির্ধারিত এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে।
.এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা.২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সময়সূচি (রুটিন) আগেই প্রকাশ করা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের রুটিন অনুযায়ী ২০২৬ সালের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২১ এপ্রিল। পরীক্ষা শেষ হবে ২০ মে। রুটিন অনুযায়ী বাংলা দিয়ে শুরু হবে এবারের পরীক্ষা। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৮ জুনের মধ্যে হাতে লেখা নম্বরফর্দ, ব্যবহারিক উত্তরপত্র, আনুষঙ্গিক কাগজপত্র ও স্বাক্ষরলিপি বিভাগ অনুযায়ী রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে।
.এসএসসি পরীক্ষার্থীদের প্রতি কিছু কথা





