শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনে (বিসিক) ১২টি শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৬ গ্রেডে গাড়িচালক পদে এই নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ১৬ এপ্রিল ২০২৬।
.পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ১২
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কমপক্ষে ৮ম শ্রেণি পাস হতে হবে এবং সেই সঙ্গে হালকা/ভারী যানবাহন চালনার লাইসেন্সসহ ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। উপযুক্ত যোগ্যতাসম্পন্ন বিভাগীয় প্রার্থীদের বিবেচনা করা যেতে পারে।
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
বয়স: ১৮–৩২ বছরের মধ্যে হতে হবে।
.তথ্য মন্ত্রণালয়ে ৬৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১ এপ্রিল.নিয়োগের ধরন: স্থায়ী
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
.বিনা মূল্যে ৬ ধরনের প্রশিক্ষণ পাবেন আড়াই লাখ তরুণ, সঙ্গে মাসিক ভাতাও .আবেদন ফি
আবেদনের জন্য ১০০ টাকা, সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা।
আবেদনের সময়সীমা
আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ: ১৭ মার্চ ২০২৬, সকাল ১০টা।
আবেদনপত্র পূরণের শেষ তারিখ: ১৬ এপ্রিল ২০২৬, বিকেল ৫টা।
.৫০তম বিসিএস: স্বল্প সময়ে লিখিত পরীক্ষা প্রস্তুতি যে কৌশলে





