যুক্তরাষ্ট্র শনিবার ভোরে ভেনেজুয়েলায় বিমান হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দী করে দেশ থেকে সরিয়ে নিয়েছে।একটি দেশের ক্ষমতাসীন প্রেসিডেন্টকে এভাবে বন্দী করার এই নজিরবিহীন ঘটনাটি মূলত ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের গত কয়েক মাসের তীব্র চাপের ফল। সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প বারবার মাদুরোকে ক্ষমতাচ্যুত করার ডাক দিয়েছেন। নভেম্বরের শেষ দিকে তিনি মাদুরোকে ক্ষমতা ছাড়ার চূড়ান্ত সময়সীমা বেঁধে দেন এবং নিরাপদে দেশ ছেড়ে যাওয়ার প্রস্তাব দেন।