স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অধীন ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে বিইউএমএস, বিএএমএস এবং বিএইচএমএস কোর্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মেধা ও পছন্দের ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৫০ শিক্ষার্থীর তালিকাও প্রকাশ করা হয়েছে।
.শিক্ষা উপবৃত্তির নির্দেশিকা প্রকাশ, কোন ক্লাসে কত টাকা পাবে শিক্ষার্থীরা.ভর্তিসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য—
ভর্তির সময়সীমা: ৯ মার্চ থেকে ৩১ মার্চ ২০২৬।
নির্বাচনের ভিত্তি: ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ থেকে প্রাপ্ত স্কোরের সমন্বয়।
ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র—
১. ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র।
২. এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড।
৩. এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদপত্র, নম্বরপত্র এবং প্রশংসাপত্র।
৪. সংশ্লিষ্ট সিটি করপোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ।
৫. চার কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৬. প্রযোজ্য ক্ষেত্রে উপজাতীয় বা পার্বত্য জেলার প্রার্থীদের জন্য বিশেষ কোটার সনদপত্র।
সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ কর্তৃক গঠিত ভর্তি কমিটি ও মেডিকেল বোর্ড শিক্ষার্থীর মূল কাগজপত্র যাচাই এবং স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করবেন।






