সিলেটি ভাষা, বিশ্বের সবচেয়ে বেশি কথা বলা ১০০ ভাষার মধ্যে ৯৭তম ভাষা, যা বাংলাদেশের সিলেট বিভাগ, ভারতের বরাক উপত্যকাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রায় দেড় কোটির বেশি মানুষের মুখের ভাষা। এই ভাষায় মুক্ত জ্ঞানভান্ডার গড়ে তোলার লক্ষ্যে ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি সিলেটি উইকিপিডিয়া আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। গত এক বছরে স্বেচ্ছাসেবকদের নিরলস পরিশ্রমে এ প্রকল্প উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
সিলেটি ভাষায় উইকিপিডিয়ার যাত্রার এক বছর পূর্তি উপলক্ষে ২৫ ফেব্রুয়ারি, বুধবার সিলেটের আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি প্রাঙ্গণে এক উইকি আড্ডার আয়োজন করা হয়। সিলেটি উইকিপিডিয়া সম্প্রদায়ের সক্রিয় স্বেচ্ছাসেবক, ভাষাপ্রেমী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
.এইচএসসি শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দিনে ২০০ টাকা ভাতা, সুযোগ পেতে করুন আবেদন.সিলেটি উইকিপিডিয়া সম্প্রদায়ের অংশগ্রহণকারীরা সিলেটি ভাষার সংরক্ষণ ও ডিজিটাল মাধ্যমে এর বিকাশে উইকিপিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। এ সময় সিলেটি ভাষার ইতিহাস, নাগরী লিপি, সিলেটি সাহিত্য এবং ডিজিটাল যুগে আঞ্চলিক ভাষার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। নতুন অবদানকারীদের জন্য একটি হাতে-কলমে সম্পাদনা কর্মশালার আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণকারীদের সিলেটি উইকিপিডিয়ায় নিবন্ধ তৈরি ও সম্পাদনার প্রশিক্ষণ দেওয়া হয়।
উইকি আড্ডায় যোগ দেওয়া অংশগ্রহণকারীদের কাছে সিলেটি উইকিপিডিয়ার গত এক বছরের পরিসংখ্যান, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। সিলেটি উইকিপিডিয়ায় যে রকম নিবন্ধের গুণগত মান উন্নয়নে অবদানকারীরা কাজ করছেন, একইভাবে দেশ-বিদেশ থেকে বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক এই প্রকল্পে যুক্ত হয়ে চলেছেন।
.৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানের অডিটে ধরা পড়ল ৯০ কোটি টাকার দুর্নীতি.উইকি আড্ডায় আসা অংশগ্রহণকারীরা জানান, সিলেটি উইকিপিডিয়া কেবল একটি অনলাইন বিশ্বকোষ নয়, এটি সিলেটি ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের একটি ঐতিহাসিক আন্দোলন। তাঁরা আরও বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে সিলেটি ভাষার উপস্থিতি নিশ্চিত করা গেলে আগামী প্রজন্ম তাদের মাতৃভাষায় জ্ঞান অর্জনের সুযোগ পাবে।






