দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী ‘যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় পঞ্চম ব্যাচে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তিতে আবেদন চলছে। নির্ধারিত ৮টি বিভাগের ৪৮টি জেলার কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীরা এবার সুযোগ পাবেন আবেদনের। অনলাইনে আবেদনপ্রক্রিয়া শেষ হবে ৩ মার্চ ২০২৬। প্রশিক্ষণটি ৩ মাস মেয়াদি ৬০০ ঘণ্টার হবে। প্রশিক্ষণটি পরিচালনা করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড প্রতিষ্ঠান।

.
  • ঢাকা বিভাগ: নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর;

  • ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা;

  • চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি,নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া;

  • রাজশাহী বিভাগ: চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ;

  • খুলনা বিভাগ: খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা,মেহেরপুর, কুষ্টিয়া;

  • রংপুর বিভাগ: রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়;

  • বরিশাল বিভাগ: বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা এবং

  • সিলেট বিভাগ: হবিগঞ্জ ও মৌলভীবাজার।

.ফ্রান্সে পড়তে চান? খরচ, টিউশন ফি ও শীর্ষ বিশ্ববিদ্যালয় সম্পর্কে জেনে নিন সব তথ্য .

১. এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

২. বয়স: ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুব ও যুব নারী।

৩. অনলাইনে আবেদনের লিংক পেতে এখানে ক্লিক করুন

.

১. প্রতি ব্যাচে ন্যূনতম ৩০ শতাংশ নারী প্রশিক্ষণার্থী নেওয়া হবে।

২. কম্পিউটারে জ্ঞানসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৩. নিজস্ব কম্পিউটার বা ল্যাপটপ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

.

১. জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ;

২. সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি;

৩. কমপক্ষে এইচএসসি বা সমমান পাসের সনদ।

.সৌদির কিং আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, পড়তে চাইলে জেনে নিন তথ্য .

১. প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো ধরনের ফি দিতে হবে না।

২. প্রশিক্ষণার্থীরা প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ভাতা পাবেন।

৩. সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের নাশতা পাবেন।

৪. প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হবে।

.

১. অনলাইনে আবেদনের শেষ তারিখ: ৩ মার্চ ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

২. লিখিত পরীক্ষার তারিখ: ৬ মার্চ ২০২৬।

৩. লিখিত পরীক্ষার স্থান ও সময় এসএমএসের মাধ্যমে জানানো হবে।

৪. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা: ৭ মার্চ ২০২৬।

৫. চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ: ১০ মার্চ ২০২৬।

.স্নাতক শেষে সবচেয়ে বেশি বেতন পান কোন ১০ বিষয়ের শিক্ষার্থী.

প্রার্থীদের প্রতি আবেদনের ক্ষেত্রে যে যে নির্দেশনা—

  • সঠিকভাবে ফরম পূরণ করে আবেদন করতে হবে

  • অ্যাডমিট কার্ড ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে

  • পরীক্ষার সময় অ্যাডমিট কার্ড সঙ্গে আনতে হবে

  • পরীক্ষার স্থান ও সময় এসএমএস-এ জানানো হবে।

.অস্ট্রেলিয়ার অ্যাওয়ার্ডস স্কলারশিপ: বিভিন্ন তথ্যের জন্য অনলাইন সেশন, করুন রেজিস্ট্রেশন