ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

বহুনির্বাচনি প্রশ্ন: অধ্যায়–১

১. নিচের কোনটি সরাসরি ব্যবস্থাপনার কার্যাবলি বহির্ভূত?

  ক. গবেষণা খ. সমন্বয়সাধন

  গ. নির্দেশনা ঘ. নিয়ন্ত্রণ

২. ব্যবস্থাপনার মধ্যস্তরের ব্যবস্থাপক হলো—

   i. মহাব্যবস্থাপক  ii. আঞ্চলিক ব্যবস্থাপক

   iii. কারখানা ব্যবস্থাপক 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii 

.

৩. বিভিন্ন বিভাগ ও ব্যক্তির কার্যাবলিকে ধারাবাহিক ও একীভূত করার কাজকে কী বলে?

  ক. সংগঠিতকরণ খ. সমন্বয়

  গ. প্রেষণা ঘ. নিয়ন্ত্রণ

৪. ব্যবস্থাপনা সব সময়ই কোন কেন্দ্রিক?

  ক. লক্ষ্যকেন্দ্রিক খ. কর্মকেন্দ্রিক

  গ. ব্যবসায়কেন্দ্রিক ঘ. কর্মীকেন্দ্রিক

৫. ‘Management’ শব্দটি কোন দেশের ভাষা থেকে এসেছে?

  ক. জার্মানি খ. ইতালি 

  গ. ব্রিটেন ঘ. ফ্রান্স

৬. ‘কোড অব হাম্মুরাবি’ ব্যবস্থাপনা কোন সভ্যতায় দেখতে পাওয়া যায়?

  ক. মিসরীয় খ. গ্রিক

  গ. চৈনিক ঘ. ব্যবিলনীয়

.প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সংশোধিত ছুটির তালিকা, রোজা-ঈদে বন্ধ ২৬ দিন.

৭. এলটন মেয়ো ব্যবস্থাপনার কোন তত্ত্ব প্রদানের জন্য বিখ্যাত?

  ক. আচরণ তত্ত্ব খ. সামাজিক সিস্টেম মতবাদ

  গ. হথর্ন স্টাডিজ ঘ. উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা মতবাদ

৮. ব্যবস্থাপনা একটি প্রক্রিয়া, কারণ—

   i. এর কাজগুলো পরস্পর-সম্পর্কিত 

   ii. এর কাজগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন হয়

   iii. এটি নিত্যনতুন ধারণা প্রদান করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii 

৯. রবার্ট ওয়েন কোন সময়ের ব্যবস্থাপক ছিলেন?

  ক. শিল্পবিপ্লবকালের খ. আধুনিক যুগের

  গ. প্রাচীন যুগের ঘ. মধ্যযুগের

সঠিক উত্তর

১. ক ২. গ ৩. খ ৪. ক ৫. খ ৬. ঘ ৭. গ ৮. ক ৯. ক

মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা