মুক্তকণ্ঠের নামে একটি ভুয়া ওয়েবসাইট খুলে অনলাইনে ‘ফ্যামিলি কার্ডের’ আবেদন আহ্বান করা হচ্ছে। এতে বিশ্বাস করে প্রতারিত না হতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে মুক্তকণ্ঠ কর্তৃপক্ষ।

ফ্যামিলি কার্ড বিএনপির প্রতিশ্রুতির মধ্যে গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি। নির্বাচনী প্রচারে তা তুলে ধরে আসছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলটির নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে।

.

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর বিএনপির নতুন সরকার ‘ফ্যামিলি কার্ড’ চালুর কর্মপরিকল্পনা চূড়ান্ত করার লক্ষ্যে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। প্রাথমিক পর্যায়ে দেশের আটটি বিভাগের প্রতিটিতে একটি করে উপজেলায় এই কার্ড চালুর ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। তবে আবেদন আহ্বানের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।

কিন্তু এর মধ্যেই একটি ওয়েবসাইট দেখা যাচ্ছে, যা ফ্যামিলি কার্ড অনলাইন পোর্টাল বলে দাবি করা হচ্ছে। ওয়েবসাইটটির ইউআরএল তৈরি করা হয়েছে মুক্তকণ্ঠের নামে। ইউআরএলে prothomalo এরপরে .online/family-card/ জুড়ে দিয়ে এই ওয়েবসাইটের ঠিকানা তৈরি করা হয়েছে।

.শিগগির খাল খনন শুরু, ‘ফ্যামিলি কার্ড’ দিতে মন্ত্রিসভা কমিটি গঠন.

মুক্তকণ্ঠ কর্তৃপক্ষ জানাচ্ছে, মুক্তকণ্ঠের সঙ্গে ‘ফ্যামিলি কার্ড’–সংক্রান্ত এই ওয়েবসাইটের বা বিজ্ঞাপনের কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণভাবে ভুয়া, বিভ্রান্তিকর ও প্রতারণামূলক।

এর আগেও মুক্তকণ্ঠের নামে ভুয়া তথ্য অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছিল। কোনো তথ্য বা বিজ্ঞাপন সত্য কি না, তা যাচাই করতে পাঠকদের কেবল মুক্তকণ্ঠের অফিশিয়াল ওয়েবসাইট –এ প্রকাশিত কনটেন্ট ও মুক্তকণ্ঠের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া তথ্যের সঙ্গে মিলিয়ে দেখার জন্য অনুরোধ করেছে মুক্তকণ্ঠ কর্তৃপক্ষ।

.মুক্তকণ্ঠের আদলে ভুয়া ওয়েব পেজ ও বিজ্ঞাপন: সতর্ক থাকুন.

এদিকে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমর স্ক্যানারও মুক্তকণ্ঠের নাম ব্যবহার করে ওয়েবসাইট খুলে ভুয়া প্রচারণার বিষয়টি তুলে ধরেছে। আজ শুক্রবার দুপুরে নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে তারা বলেছে, ফ্যামিলি কার্ডের জন্য আবেদন এখনো শুরু হয়নি এবং মুক্তকণ্ঠও এ–সংক্রান্ত কোনো সংবাদ দেয়নি। প্রকৃতপক্ষে পত্রিকাটির নামে ভুয়া একটি ওয়েবসাইট খুলে প্রতারণার উদ্দেশ্যে ফ্যামিলি কার্ড নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

.ফেসবুকে পেজ খুলে মুক্তকণ্ঠের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার, থানায় জিডি