বাংলাদেশ

বাংলাদেশের সর্বশেষ খবর ও ঘটনাপ্রবাহ

আমরা মনে করি খুব ভালো লেভেল প্লেয়িং ফিল্ড আছে: প্রেস সচিব

আমরা মনে করি খুব ভালো লেভেল প্লেয়িং ফিল্ড আছে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, ‘আমরা মনে করি, খুব ভালো লেভেল প্লেয়িং ফিল্ড আছে। বর্তমানে প্রার্থীদের যাচাই-বাছাই চলছে। পুরোদমে নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি থেকে। আমরা মনে করি, এখনো যথেষ্ট ভালো পরিবেশ রয়েছে।’

৯ জানুয়ারী, ২০২৬ এ ৯:৪১ অপরাহ্ণ
আড়াইহাজারে ছাত্রদল নেতার পৈতৃক বাড়ি থেকে থানা থেকে লুট হওয়া

আড়াইহাজারে ছাত্রদল নেতার পৈতৃক বাড়ি থেকে থানা থেকে লুট হওয়া

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযানে উপজেলা ছাত্রদল নেতার পৈতৃক বাড়ি থেকে জুলাই গণ-অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

৯ জানুয়ারী, ২০২৬ এ ৯:৩৯ অপরাহ্ণ
ছবিতে মানুষ ও প্রকৃতির  গল্প

ছবিতে মানুষ ও প্রকৃতির গল্প

পথের এক প্রান্তে কাঁথা মুড়িয়ে শুয়ে আছেন এক বৃদ্ধ। শরীরটুকু স্থির, চোখ বন্ধ। তাঁর পাশ ঘেঁষে ছুটে চলেছে গাড়ি। হর্ন, আলো ও গতি মিলেমিশে এক নিরন্তর ব্যস্ততা। সময় যেন সেখানে থামে না; বরং গড়িয়ে যায় আরও দ্রুত। কিন্তু সেই স্রোতের মাঝখানে এক টুকরা নীরবতা হয়ে পড়ে থাকেন তিনি। এই দৃশ্য কোনো খবরের ছবি নয়, কোনো ঘটনার দলিলও নয়; এটি সময় ও মানুষের মধ্যকার সম্পর্কের প্রতিচ্ছবি।

৯ জানুয়ারী, ২০২৬ এ ৯:১৫ অপরাহ্ণ
নরসিংদীতে ব্যবসায়ী শরৎ হত্যাকাণ্ডে গ্রেপ্তার চার আসামি ২ দিনের

নরসিংদীতে ব্যবসায়ী শরৎ হত্যাকাণ্ডে গ্রেপ্তার চার আসামি ২ দিনের

নরসিংদীর পলাশে ব্যবসায়ী শরৎ চক্রবর্তী মণি (৪০) হত্যা মামলায় গ্রেপ্তার চারজনকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

৯ জানুয়ারী, ২০২৬ এ ৯:০৩ অপরাহ্ণ
গাজীপুরে এনসিপি কর্মীকে গুলি করে ছিনতাই করা মোটরসাইকেলটি উদ্ধার

গাজীপুরে এনসিপি কর্মীকে গুলি করে ছিনতাই করা মোটরসাইকেলটি উদ্ধার

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক কর্মীকে লক্ষ্য করে গুলি করে ছিনতাই করা মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। আজ বিকেলে রাজধানীর দক্ষিণখান থানার আশকোনা এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

৯ জানুয়ারী, ২০২৬ এ ৮:৫৯ অপরাহ্ণ
কালিয়াকৈরে ৩০০ মিটার এলাকাজুড়ে জায়গায় জায়গায় আগুন, এলাকায় আতঙ্ক

কালিয়াকৈরে ৩০০ মিটার এলাকাজুড়ে জায়গায় জায়গায় আগুন, এলাকায় আতঙ্ক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তিতাসের ভূগর্ভস্থ পাইপলাইনের ছিদ্র দিয়ে বের হওয়া গ্যাসে প্রায় ৩০০ মিটার এলাকাজুড়ে জায়গায় জায়গায় আগুন ধরার ঘটনা ঘটেছে।

৯ জানুয়ারী, ২০২৬ এ ৮:৫৫ অপরাহ্ণ
মুঠোফোন নিয়ে কেন্দ্রে পরীক্ষার্থী, ফেনীতে একজন বহিষ্কৃত

মুঠোফোন নিয়ে কেন্দ্রে পরীক্ষার্থী, ফেনীতে একজন বহিষ্কৃত

ফেনীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় মুঠোফোন নিয়ে কেন্দ্র ঢোকায় এক পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে জেলা শহরের ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

৯ জানুয়ারী, ২০২৬ এ ৮:৫১ অপরাহ্ণ
ফেনীতে হাসপাতালের ওটিতে চুলা, খাবার রান্না করছেন নার্স

ফেনীতে হাসপাতালের ওটিতে চুলা, খাবার রান্না করছেন নার্স

হাসপাতালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড ধরা হয় অস্ত্রোপচার কক্ষকে (ওটি)। সংক্রমণ রোধে এ ওয়ার্ড জীবাণুমুক্ত রাখা অপরিহার্য। তবে সে ওয়ার্ডেই বসানো হয়েছে চুলা। এতে রান্না করছেন হাসপাতালের নার্সরা। সম্প্রতি ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে।

৯ জানুয়ারী, ২০২৬ এ ৭:২৭ অপরাহ্ণ
চট্টগ্রামে সাবেক পুলিশ সদস্যের 
নেতৃত্বে ৩৫০ ভরি সোনা ছিনতাই

চট্টগ্রামে সাবেক পুলিশ সদস্যের নেতৃত্বে ৩৫০ ভরি সোনা ছিনতাই

চট্টগ্রামে অস্ত্রের মুখে মোটরসাইকেলে এসে ৩৫০ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় চাকরিচ্যুত এক পুলিশ সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাবেক পুলিশ সদস্যের নাম সুমন চন্দ্র দাস। পুলিশ বলছে, তাঁর নেতৃত্বেই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

৯ জানুয়ারী, ২০২৬ এ ৭:০৬ অপরাহ্ণ
ফেসবুকে এক পোস্ট শেয়ারের পর অন্তঃসত্ত্বা অবস্থায় বন্দী, মানসিক পীড়ন

ফেসবুকে এক পোস্ট শেয়ারের পর অন্তঃসত্ত্বা অবস্থায় বন্দী, মানসিক পীড়ন

নিরাপদ সড়ক আন্দোলনের সময় ফেসবুকে একটি পোস্ট শেয়ার করায় কারাগারে যেতে হয়েছিল সাত মাসের অন্তঃসত্ত্বা নুসরাত জাহানকে।

৯ জানুয়ারী, ২০২৬ এ ৭:০৩ অপরাহ্ণ