বগুড়ায় ছয় মামলার আসামিকে কুপিয়ে হত্যা
বগুড়ার লতিফপুর কলোনি এলাকায় ছয় মামলার আসামি আরিফ শেখ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
বগুড়ার লতিফপুর কলোনি এলাকায় ছয় মামলার আসামি আরিফ শেখ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
খুলনায় বস্তাবন্দী কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় মা আরিফা ইয়াসমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে।
ইরানের হাতে হত্যার শিকার হলে যুক্তরাষ্ট্রের করণীয় বিষয়ে নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটের শিকার হয়ে বাক্প্রতিবন্ধী বৃদ্ধ ববি বেগম (৭০) নিহত হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রামের হাটহাজারীতে মুহাম্মদ আজম (৪৮) নামের এক দরজিকে গুলি করার পর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ইসরায়েলের অভিযোগ, ইরান সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য নতুন পরিকল্পনা তৈরি করেছে; এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের যাচাই ও সম্ভাব্য রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠেছে।
খুলনার প্রান্তিকা আবাসিক এলাকা থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া ১৬ বছর বয়সী কিশোরীর পরিচয় মিলেছে। সে ইকবালনগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ভারতে এক নারীর সঙ্গে গোপন সম্পর্কের জেরে স্ত্রীকে শ্বাস রোধ করে হত্যা করার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়েছেন ভারতীয় সফটওয়্যার প্রকৌশলী অবিনাশ নার্নে।
মানিকগঞ্জে অটোরিকশার ঝাঁকুনিতে ভেতরে পড়ে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে কিশোর চালককে হত্যার দায়ে এক যাত্রীকে গ্রেপ্তার করেছে পিবিআই।
সীতাকুণ্ডে ৮ বছরের শিশুকে গলা কেটে হত্যা মামলায় আসামি বাবু শেখের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
পাবনার চাটমোহর উপজেলায় বোয়াইলমারী কবরস্থানের পাশে নাছের আলী (৪২) নামে এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কক্সবাজারের উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরের বি-৬ ব্লকে পারিবারিক বিরোধের জেরে মা ও সন্তানকে কুপিয়ে হত্যা করা হয়েছে, অভিযুক্ত স্বামী বর্তমানে পলাতক।
কলকাতায় শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তৃণমূলের মিছিলে বিজেপির বাধা ও সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন; আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ত্বকী হত্যা মামলার তদন্তে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো অভিযোগপত্র আদালতে জমা না হওয়ায় বিচারপ্রত্যাশী মানুষের হতাশার কথা তুলে দ্রুত অভিযোগপত্র দাখিল ও বিচার শুরুর দাবি জানানো হয়।
কুমিল্লার আদর্শ সদরে আর্জেন্টিনা ও মিসরের ফুটবল ম্যাচ দেখা নিয়ে বাগ্বিতণ্ডার জেরে শরিফুল ইসলাম নামে এক অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
পশ্চিমবঙ্গের বারুইপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পারিবারিক কলহের জেরে শাবলের আঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করেছে।
২০১২ সালে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে আট বছরের শিশু মাহফুজকে অপহরণ ও হত্যার মামলায় পাঁচ আসামির দণ্ড ঘোষণা করেছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক।
নারায়ণগঞ্জ শহরের পশ্চিম মাসদাইর এলাকায় ছিনতাইকারী আখ্যা দিয়ে বাসা থেকে ডেকে নিয়ে মো. সিজান (২৫) নামের এক তরুণকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
ময়মনসিংহ নগরের ভাড়া বাসায় যুবক রাজিব আহম্মেদ ওরফে রুবেল (৪০) হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারইপুরে কন্যাশিশুকে অপহরণ করে ধর্ষণ ও হত্যার মামলার প্রধান আসামি আনন্দ সর্দারসহ দুজনকে আজ সোমবার দক্ষিণ ২৪ পরগনার পুলিশ গ্রেপ্তার করেছে।
বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে আসা দুর্বৃত্তদের চিনে ফেলায় মোহাম্মদ আলীকে কুপিয়ে ও মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির জানাজাকে কেন্দ্র করে এক রাজনৈতিক আবহের সৃষ্টি হয়।
নোয়াখালীর চাটখিল উপজেলায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে নোয়াখালী শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আকতার এই রায় দেন।