সিএমএইচে আহত সেনা কর্মকর্তাকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী
আহত সেনা কর্মকর্তাকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আহত সেনা কর্মকর্তাকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জিয়াউর রহমান হত্যাকাণ্ডে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের গ্রেপ্তারের পর সেই দিনের ঘটনাপ্রবাহ ও তাঁর ভূমিকা নিয়ে পুনরায় প্রশ্ন উঠেছে।
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম এমআইএসটিতে তরুণ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, প্রযুক্তি, দেশপ্রেম ও নৈতিক নেতৃত্বের সমন্বয়ে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে উঠবে। তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষা, আধুনিক যুদ্ধের চ্যালেঞ্জ এবং উগ্রবাদের বিরুদ্ধে সতর্কতার আহ্বান জানান।
কুয়ালালামপুরে অনুষ্ঠিত ‘ডিফেন্স সার্ভিসেস এশিয়া’ ও ‘ন্যাশনাল সিকিউরিটি এশিয়া’ প্রদর্শনী পরিদর্শন করেছেন সেনাপ্রধান।
হত্যা মামলায় বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর (অব.) মাঞ্জিল হায়দার চৌধুরী রিমান্ডে।
জুলাই হত্যা মামলায় বরখাস্ত সেনা কর্মকর্তা মাঞ্জিল হায়দার চৌধুরীকে আদালত আবারও তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে। তদন্তকারী ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছেন। নিউমার্কেটে ছাত্র-জনতার মিছিলে গুলিতে ব্যবসায়ী আবদুল ওয়াদুদ নিহত হয়েছিলেন।
জুলাই আন্দোলনে নিউমার্কেটে ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় ডিজিএফআই-এর সাবেক কর্মকর্তা বরখাস্ত মেজর মাঞ্জিল হায়দার চৌধুরীকে (৪৮) চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম আজ এ আদেশ দেন। তদন্তে অভিযোগ, তিনি আন্দোলন দমনে সহযোগিতা করেছেন।
সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের কর্মকর্তাদের ভুয়া পরিচয় দিয়ে মোবাইল ফোনে ভয় দেখিয়ে প্রতারণা করছে একটি চক্র। আইএসপিআর জনগণকে সতর্ক করে বলেছে, এ ধরনের যোগাযোগ সেনাবাহিনীর পক্ষ থেকে হয় না। সন্দেহজনক কল পেলে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে নির্দেশ দিয়েছে।