‘লোডশেডিংয়ের প্রতিবাদ জানাতে’ বন্ধুর বিয়েতে হারিকেন উপহার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক বিয়ের অনুষ্ঠানে বন্ধুরা বরকে একটি হারিকেন উপহার দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ভিডিওটি ছড়িয়ে পড়েছে।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক বিয়ের অনুষ্ঠানে বন্ধুরা বরকে একটি হারিকেন উপহার দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ভিডিওটি ছড়িয়ে পড়েছে।
মৌলভীবাজারে টানা কয়েক দিনের হালকা ও ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে অনেক স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার বিভিন্ন হাওরে পানি বেড়েছে।
সুনামগঞ্জে সর্বশেষ ২৪ ঘণ্টায় প্রায় সব নদ-নদীর পানি বেড়েছে। এতে জেলার হাওরগুলোতেও পানি বেড়ে দ্রুত জমির ধান তলিয়ে যাচ্ছে। এর মধ্যে ভারী বৃষ্টির কারণে কৃষকেরা ধান কাটা ও মাড়াই নিয়ে বিপাকে পড়েছেন।
সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। একই সঙ্গে উজান থেকে আসা পাহাড়ি ঢল নামছে। এতে হাওর ও নদীতে পানি বেড়ে কৃষকের চোখের সামনেই জমির ধান তলিয়ে যাচ্ছে।
সবচেয়ে বেশি তিনজনের মৃত্যু হয়েছে নেত্রকোনার খালিয়াজুড়িতে। এ ছাড়া দুজনের মৃত্যু হয়েছে সুনামগঞ্জে; একজন করে মৃত্যু হয়েছে হবিগঞ্জ ও নোয়াখালীতে।
সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য ও মরমি কবি হাসন রাজার প্রপৌত্র দেওয়ান শামসুল আবেদীন (৮২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সুনামগঞ্জে সোমবার সকাল থেকে বজ্রসহ ভারী বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বাড়ছে। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সোমবার দুপুরে জরুরি সভা করেছে।
বৈরী আবহাওয়া, আকস্মিক বন্যার শঙ্কাসহ নানা কারণে সুনামগঞ্জে হাওরের কৃষকেরা বিপাকে পড়েছেন। একদিকে বন্যার পূর্বাভাস, অন্যদিকে বৃষ্টির কারণে ধান কাটা ও মাড়াইয়ে সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের।
মৌলভীবাজারের কুলাউড়ায় ভেঙে ফেলা পরিত্যক্ত পাবলিক লাইব্রেরি পুনরায় স্থাপন করে তা চালুর দাবিতে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সিলেটে হামের উপসর্গ নিয়ে এক দিনে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে গত ১৮ দিনে হাম এবং হামের উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল।
মৌলভীবাজারের কাউয়াদীঘি হাওরপারে এখন সকাল থেকে সন্ধ্যারাত পর্যন্ত বোরো ধান গোলায় তুলতে ব্যস্ত সময় চলছে।
সিলেটে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ১৮ দিনে ৯ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল আর বাকি আটজনের ক্ষেত্রে উপসর্গ থাকলেও পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়নি।
সুনামগঞ্জে আকস্মিক বন্যার পূর্বাভাসে হাওরাঞ্চলের কৃষকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। অনিশ্চয়তার মধ্যেই তাঁরা দ্রুত ধান কাটার কাজে নেমেছেন।
আজ শুক্রবার পাউবোর পক্ষ থেকে আকস্মিক বন্যা পরিস্থিতির আশঙ্কার কথা জানানো হয়।
হাওরে এবার ২০ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেন কৃষক আলী আকবর। তিন বিঘা জমির ধান কেটেছেন। একদিকে হাত খালি, অন্যদিকে শ্রমিকও পাওয়া যায় না।
অকটেন উপহার পেয়ে বর সুমন পাল বলেন, ‘বন্ধুদের এই উপহার আমার কাছে সত্যিই বিশেষ। আমার একটি মোটরসাইকেল আছে, আর তেল সংগ্রহ করতে যে কষ্ট করতে হয়, তা বলার মতো নয়।’
উচ্চশিক্ষার জন্য রাশিয়ায় যাওয়া মৌলভীবাজারের তরুণ মুহিবুর রহমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন বলে স্বজনদের দাবি।
সুনামগঞ্জের উজানে ভারতের চেরাপুঞ্জিতে ব্যাপক বৃষ্টি হওয়ায় বাড়ছে নদ-নদীর পানি। এ পরিস্থিতিতে ২৬ এপ্রিল থেকে সুনামগঞ্জে ভারী বৃষ্টির পূর্বাভাস।
সুনামগঞ্জের উজানে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি হচ্ছে। নামছে পাহাড়ি ঢলের পানি। অকালবন্যার শঙ্কায় হাওরে জমির ধান ৮০ শতাংশ পাকলেই দ্রুত কাটার পরামর্শ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। তবে মামলার অভিযুক্ত ১০ জনের মধ্যে জেলহাজতে থাকা ৬ জন ছাড়া অন্যরা উপস্থিত ছিলেন না।
ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জে। এই চক্রে আরও কেউ যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
কোথাও না পেয়ে পুকুরে সন্ধান চালিয়ে রুমা ও পাপিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করা হয়।
শিল্প ও বাণিজ্যমন্ত্রী বলেন, মূল্যস্ফীতির সম্ভাব্য প্রভাব যেন বিভিন্ন সেক্টরে না পড়ে, সে জন্য সরকার সচেতন রয়েছে।
সুনামগঞ্জের হাওরে বোরো ধান কাটার শ্রমিকসংকট মোকাবিলায় এবার সব বালুমহাল ও শুল্ক স্টেশন বন্ধ ঘোষণা করা হয়েছে।