বুয়েটে শিক্ষক নিয়োগ, জেনে নিন সব তথ্য
বুয়েটের ১১টি বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অধ্যাপক থেকে লেকচারার পদে মোট ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে।
বুয়েটের ১১টি বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অধ্যাপক থেকে লেকচারার পদে মোট ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে।
পাঠাও কুরিয়ারে অপারেশন অপারেটর পদে ১০০ জন নেওয়া হবে। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
সীমান্ত ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। পদসংখ্যা অনির্দিষ্ট।
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে ৯ থেকে ১৬ গ্রেডে ৫৬টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
সরকারি কর্মচারী হাসপাতালের ‘ব্যক্তিগত কর্মকর্তা’ পদে (দশম গ্রেড) এমসিকিউ বাছাই পরীক্ষা আগামী ২ জুলাই বেলা তিনটা থেকে বিকেল চারটায় ঢাকার দুটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থী ৩ হাজার ১৩৫ জন।
পিএসসি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতালের মেডিক্যাল অফিসার (নবম গ্রেড) পদে বাছাই পরীক্ষার সূচি প্রকাশ করেছে।
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার।
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের ১৬৭ পদের মধ্যে রয়েছে টেকনিক্যাল সুপারভাইজার (৯৬), অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর (১৮) ও অফিস সহায়ক (৪৩)। আবেদন শেষ ২১ জুলাই ২০২৬।
বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশে (আইসিএমএবি) একাধিক শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
ডাম ফাউন্ডেশন ১০০টি ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে নিয়োগ দেবে। শিক্ষানবিশকালে বেতন ৩৩ হাজার ৩০০ টাকা, স্থায়ী হলে গ্রস বেতন ৪১ হাজার ৩০ টাকা।
পদ্মা অয়েল কোম্পানি ‘জুনিয়র অফিসার (রিফুয়েলিং)’ পদে ১৪ জনকে নিয়োগ দেবে।
পপিতে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ১০ জুলাই ২০২৬।
বাংলাদেশ শিপিং করপোরেশনে ২ ক্যাটাগরির পদে নিয়োগ দেওয়া হবে। মোট পদসংখ্যা ১৬। আবেদেনর শেষ তারিখ ২১ জুন ২০২৬।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে ১৩ থেকে ২০ গ্রেডের পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ১১১। আবেদনের শেষ তারিখ আগামী ৫ জুলাই ২০২৬।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১৮৬টি পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে
ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে ৯টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে ৯০৩ জনকে নিয়োগ দেওয়া হবে।
বি–আর পাওয়ারজেন লিমিটেড (বিআরপিএল) ১১ ক্যাটাগরিতে ৩১ শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর ৪৩১টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২১টি পদে এসএসসি ও এইচএসসি পাসরা আবেদন করতে পারবেন।
শিক্ষামন্ত্রী সংসদে জানান, ৩২ হাজার ৫০০ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া ছাড়া আরও ২ হাজার ৬০০ এবং ১৭ হাজার শিক্ষক নিয়োগের কার্যক্রমও মামলার কারণে ঝুলে রয়েছে।
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ৩০০টি ডাটা এন্ট্রি অপারেটর পদে ৪২ হাজার ৫৯৪ জন আবেদন করেছেন। প্রতি পদে ১৪২ জন প্রতিযোগী।
আবেদন ডাকযোগে বা সরাসরি টাঙ্গাইলের মধুপুরে পাঠাতে হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশের পরও শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের ফাইলটি অনুমোদন করা হয়নি। এর ফলে প্রজ্ঞাপন জারির দেড় মাস পরও নতুন চেয়ারম্যান দপ্তরে বসতে পারেননি।
পিএসসির চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও গেজেট না হওয়ায় ৪৫তম সাধারণ ও ৪৯তম বিশেষ বিসিএসের আড়াই হাজার প্রার্থী চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাউস্ট) শিক্ষক, ল্যাব টেকনিশিয়ান, কম্পিউটার অপারেটরসহ ৭ ক্যাটাগরির পদে নিয়োগ দেবে।