পুকুরের পানিতে ভাসছিল বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণের লাশ
গাজীপুরের কাপাসিয়ায় পুকুরের পানিতে ডুবে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার টোক ইউনিয়নের কাশেরা গ্রামে এ ঘটনা ঘটে।
গাজীপুরের কাপাসিয়ায় পুকুরের পানিতে ডুবে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার টোক ইউনিয়নের কাশেরা গ্রামে এ ঘটনা ঘটে।
মাগুরার শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণিপড়ুয়া এক ছাত্রীকে (১৪) দলবদ্ধ ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজীপুরের শ্রীপুরে ঈদুল আজহা উপলক্ষে বেতন-ভাতা, ছুটিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গাজীপুরের শ্রীপুরে অটোরিকশাচালক আসিফ মিয়া (২৫)-এর গলাকাটা লাশ জঙ্গলের ধারে পাওয়া গেছে। লাশের কাছে ওড়না, ক্লিপসহ নারীদের জিনিসপত্র মিলেছে। পুলিশ তদন্ত করছে।
গাজীপুরের শ্রীপুরে বকেয়া ৪২ হাজার টাকা না দেওয়ায় রানা ভান্ডারি ও সঙ্গীদের দল দোকানমালিক ফয়সাল আহমেদকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং দোকানে ভাঙচুর-লুটপাট চালায়। এ হামলায় পাঁচজন আহত হন। পুলিশ তদন্ত করছে।
গাজীপুরের শ্রীপুরে ২ মে উদ্বোধিত ৩ কোটি টাকার খাল পুনঃখনন প্রকল্প ১০ দিন পরও শুরু হয়নি। নদীকে খাল দেখিয়ে কারিগরি জটিলতা এবং স্থানীয় অসন্তোষের কারণে উপজেলা প্রশাসন প্রকল্প স্থগিত করেছে। বিকল্প খাল খোঁজা হচ্ছে।
গাজীপুরের কাপাসিয়ায় এক বাড়িতে গৃহবধূসহ পাঁচজনের হত্যাকাণ্ডের রাতে সন্দেহভাজন ফোরকান মিয়া সন্তানদের নিয়ে চকলেট-চিপস কিনতে দোকানে যান। পুলিশ তাঁকে এখনো ধরতে পারেনি, তদন্ত চলছে। স্থানীয়রা আতঙ্কিত এবং নৃশংসতায় স্তম্ভিত।
গাজীপুরের কাপাসিয়ায় এক পরিবারের পাঁচ সদস্যকে হত্যার ঘটনায় নিহত শারমিন আক্তারের বাবা মো. শাহাদাত মিয়া ও মা ফিরোজা বেগমের হৃদয়বিদারক আহাজারি। গৃহকর্তা ফোরকান মিয়া পলাতক। শনিবার সকালে ঘটনা উন্মোচিত হয়।
শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডালিম মিয়াকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন।
গতকাল সোমবার গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় একটি নতুন বাইসাইকেল কিনতে আসেন মুদিদোকানি জহিরুল ইসলাম। দীর্ঘ এক যুগ পর তাঁর যাতায়াতের সঙ্গী হিসেবে মোটরবাইকের জায়গা নিয়েছে দুই চাকার সাধারণ বাইসাইকেল।
চলমান জ্বালানি ও বিদ্যুৎ–সংকটের কারণে পোলট্রিশিল্প বিপর্যয়ের মুখে পড়েছে। প্রান্তিক খামারিরা তাঁদের ব্যবসা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন।
গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের মূল ফটকের সামনে রাতের আঁধারে ফেলে রাখা বর্জ্য অবশেষে অপসারণ করেছে গাজীপুর সিটি করপোরেশন।
সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে গাজীপুর সিটি করপোরেশনের ময়লার ভাগাড় নির্মাণের বিরোধের মধ্যেই এবার ভাওয়াল জাতীয় উদ্যানের মূল ফটকের সামনে বর্জ্য ফেলার ঘটনা ঘটেছে।
গাজীপুরের শ্রীপুরে একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় অশালীন আচরণ, মাইক কেড়ে নেওয়া এবং প্রধান শিক্ষকের কক্ষে তালা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক সাবেক নেতার বিরুদ্ধে
গাজীপুরের শ্রীপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে কাভার্ড ভ্যানের চাপায় দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে বানার নদে গোসল করতে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। দুপুরে একজনের ও সন্ধ্যায় আরেকজনের লাশ উদ্ধার করা হয়।
গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কে গিয়ে অনেক সেবা না পেয়ে এবং ব্যবস্থাপনা দেখে বিরক্ত হচ্ছেন দর্শনার্থীরা।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন পোস্ট দেওয়ার ১২ ঘণ্টা পর গাজীপুরের শ্রীপুরে তামিম শেখ (১৮) নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে।
গাজীপুরের শ্রীপুরের শিশুপল্লী প্লাসে মা-শিশুরা হাতে হাতে তৈরি করছেন পয়লা বৈশাখের রঙিন মোটিভ। রয়েল বেঙ্গল টাইগার থেকে ময়ূরসহ নানা আকৃতি সাজছে উৎসবে। আগামীকাল র্যালি, পান্তা-ইলিশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত হবে কেন্দ্রটি।
গাজীপুরের শ্রীপুরে স্বামী মো. অপু স্ত্রী ঝর্ণা আক্তারকে (১৬) শ্বাসরোধ করে হত্যা করে প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ জানানোর পর পালিয়ে যান। পুলিশ তালাবদ্ধ ঘর থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্ত অপু পলাতক অবস্থায় রয়েছেন।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার দীঘাবর গ্রামে কৃষক কাজল মিয়ার স্ত্রী মাসুমা আক্তার একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। তিন ছেলে ও দুই মেয়ের নবজাতকেরা সুস্থ। পরিবারে আনন্দের সঞ্চার হয়েছে।
শেরপুরের শ্রীবরদীতে ট্রাংকবন্দী নারী ডলি আক্তারের (৩৫) লাশ উদ্ধারের পর নীল পিকআপের সিসিটিভি ফুটেজ ধরে হত্যাকারী নিয়ামুর নাহিদ, স্ত্রী রিক্তা মনি ও চালক আশরাফ আলীকে গ্রেপ্তার করেছে পিবিআই। গাজীপুরের শ্রীপুরে কথা-কাটাকাটির জেরে হত্যা হয় ডলিকে। লাশ ট্রাংকে ভরে শেরপুরে ফেলে রাখা হয়।
গাজীপুরের শ্রীপুরে কাভার্ড ভ্যান চালককে হাইওয়ে পুলিশের মারধরের প্রতিবাদে পরিবহনশ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। ফলে জৈনাবাজারে যানজট হয়েছে এবং যাত্রীরা বিপাকে পড়েছেন। পুলিশ সমাধানের চেষ্টা করছে।
গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখী ঝড়ে ছাতিরবাজারে সিরাজুল ইসলাম (৬৫)-এর দোকানের চালের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে। বিভিন্ন এলাকায় গাছ উপড়, ফসল ক্ষতি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। মরদেহ উদ্ধার করে দাফনের জন্য গ্রামের বাড়িতে নিয়ে যান স্বজনেরা।