চন্দনাইশে তেঁতুল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
চট্টগ্রামের চন্দনাইশে তেঁতুল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ বছর বয়সী শেখ আবদুল্লাহর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল আটটার দিকে উপজেলার বৈলতলী ইউনিয়নের পশ্চিম জাফরাবাদ গ্রামের দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
১৩ নভেম্বর, ২০২৬ এ ৩:৪৭ অপরাহ্ণ