প্রচ্ছদ/শিল্প ও সাহিত্য

শিল্প ও সাহিত্য

মোট 318 টি সংবাদ · পৃষ্ঠা 2 / 14

বাঙালির ঐশ্বর্যময় চিন্তাধারা

বাঙালির ঐশ্বর্যময় চিন্তাধারা

বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে দুই শতকের বাঙালির মনন ও চিন্তার বিপুল ভান্ডার সংকলিত হয়েছে ২০৯ খণ্ডে। দীর্ঘ এই কর্মযজ্ঞ শুধু বাঙালির চিন্তার ঐশ্বর্যকে এক মলাটের পরিসরে এনেছে তা নয়, ভবিষ্যৎ জ্ঞানচর্চা ও গবেষণার জন্যও তৈরি করেছে এক মূল্যবান ভিত্তি।

১২ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৪৫ পূর্বাহ্ণ
‘পথের দাবী’: কতটুকু বিপ্লবী, কতটুকু অহিংস

‘পথের দাবী’: কতটুকু বিপ্লবী, কতটুকু অহিংস

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবী উপন্যাসে বিপ্লববাদী আন্দোলনের প্রসঙ্গ থাকায় প্রকাশের পরপরই এটি বাজেয়াপ্ত হয়। তবে উপন্যাসে অহিংস আন্দোলনের প্রতি লেখকের সমর্থনও দেখা যায়। শরৎচন্দ্র কি উপন্যাসে নিজের ব্যক্তিগত রাজনৈতিক দর্শন প্রকাশ করতে চেয়েছেন, নাকি সে সময়ে বিদ্যমান রাজনৈতিক ধারা ও আদর্শ তুলে ধরতে চেয়েছেন—পথের দাবী প্রকাশের শতবর্ষ উপলক্ষে এ লেখায় সেই প্রশ্নের জবাব খোঁজা হয়েছে।

১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:১৫ পূর্বাহ্ণ
চলচ্চিত্রের রং কোথা থেকে আসে

চলচ্চিত্রের রং কোথা থেকে আসে

চলচ্চিত্রে রং কখনো চরিত্রের মনস্তত্ত্ব, কখনো সময়, কখনো প্রাকৃতিক দৃশ্যপট, আবার কখনো একটি সম্পূর্ণ কাল্পনিক জগতের পরিচয়। দৃশ্য, আবহ ও অর্থ তৈরিতে রঙের এই নীরব ভূমিকার অনুসন্ধান করা হয়েছে এ লেখায়।

৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৪৫ পূর্বাহ্ণ
‘কবি ইকবালের’ খোঁজে

‘কবি ইকবালের’ খোঁজে

অনুবাদক আল্লামা ইকবালকে প্রশ্নহীন অপ্রতিরোধ্য আবেগ ও অনুরাগে অবিরাম আন্দোলিত করে উপস্থাপন করেননি। তিনি সচেষ্ট ছিলেন সর্বাধিক নির্মোহ থাকতে। পাঠক সে কারণে বিশ্বাস ও বেদনার সঙ্গে ঘনিষ্ঠ এক ইকবালকে এ বইতে পাবেন।

৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৪৫ পূর্বাহ্ণ
‘ভক্তির আতিশয্য ও নির্মম বিদ্বেষ থেকে লালনের মুক্তি হোক’

‘ভক্তির আতিশয্য ও নির্মম বিদ্বেষ থেকে লালনের মুক্তি হোক’

বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিস্মৃত মানুষ, পুরোনো সাময়িকপত্র, লোকসংস্কৃতি ও আঞ্চলিক ইতিহাসের নানা অনালোচিত অধ্যায় উদ্ধার করে চলেছেন গবেষক আবুল আহসান চৌধুরী। লালন ফকির, কাঙাল হরিনাথ মজুমদার ও মীর মশাররফ হোসেনকে নতুন করে দেখার পাশাপাশি তাঁর গবেষণার পরিসর ছড়িয়ে আছে বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিস্তৃত ভূগোলে। গবেষণার পথ, লালনচর্চা, বিস্মৃত ইতিহাস, বর্তমান গবেষণার সংকটসহ নানা বিষয়ে তাঁর সঙ্গে মুক্তকণ্ঠের পক্ষে কথা বলেছেন ফিরোজ এহতেশাম।

৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১৫ পূর্বাহ্ণ
অসীমের ভেতর একটি বিন্দু

অসীমের ভেতর একটি বিন্দু

গত মাসে মারা গেলেন বিশ্বখ্যাত জাপানি শিল্পী ইয়াইয়োই কুসামা। ক্যানভাস থেকে স্থাপনাকলা, বস্তু থেকে শরীর—তাঁর শিল্পযাত্রা বারবার ভেঙেছে শিল্পের প্রচলিত সীমানা। আত্মবিলোপ, পুনরাবৃত্তি ও অসীমতার শিল্পভাষা তাঁকে সমকালীন শিল্পের অন্যতম স্বতন্ত্র শিল্পীতে পরিণত করেছে।

৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:১৫ পূর্বাহ্ণ
আপাত মনে হতে পারে, আমি আপনাদের সামনে মাইক্রোফোনে কথা বলছি

আপাত মনে হতে পারে, আমি আপনাদের সামনে মাইক্রোফোনে কথা বলছি

তোমরা কি মঙ্গল গ্রহে যেতে চাও? আমি বলি কী—যেয়ো না, কারণ তোমাদের আবিষ্কার ওই মাটিই তোমাদের গিলে খাবে

৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫২ পূর্বাহ্ণ
ছায়ার ভেতর পবিত্রতা

ছায়ার ভেতর পবিত্রতা

দক্ষিণ আফ্রিকার আলোকচিত্রী সান্তু মোফোকেংয়ের ‘চেসিং শ্যাডোস’ একটি গুরুত্বপূর্ণ আলোকচিত্র সিরিজ। পোস্ট-অ্যাপার্টহেইড বলতে দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থার আনুষ্ঠানিক অবসানের পরবর্তী সময়কালকে বোঝায়। ‘চেসিং শ্যাডোস’ সেই সময়ের ধর্মীয় আচার, পবিত্র ভূদৃশ্য এবং বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের পারস্পরিক মেলবন্ধন। একই সঙ্গে সিরিজটি দক্ষিণ আফ্রিকার আধ্যাত্মিক জীবনকে গভীরভাবে অনুসন্ধান করে।

২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩২ পূর্বাহ্ণ
নন্দনতত্ত্বের রং–রেখার জাদুকর

নন্দনতত্ত্বের রং–রেখার জাদুকর

পুতুল নাচিয়ে তিনি শুধু শিশুদের হাসাননি, কথা বলেছেন সময় ও সমাজেরও। কার্টুন থেকে পাপেট, টেলিভিশন থেকে মুক্তিযুদ্ধ—শিল্পী মুস্তাফা মনোয়ারের ৯১ বছরের জীবন যেন বাংলাদেশের শিল্প-সংস্কৃতির এক চলমান ইতিহাস। জন্মদিনে ফিরে দেখা তাঁর বহুমাত্রিক শিল্পজীবন।

১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৩৯ অপরাহ্ণ
যে বইকে ভয় পেয়েছিল ব্রিটিশরাজ

যে বইকে ভয় পেয়েছিল ব্রিটিশরাজ

শতবর্ষ আগে প্রকাশিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবী শুধু পাঠকের হৃদয়ে আলোড়নই তোলেনি, কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ শাসনের ভিতও। বিপ্লব, স্বাধীনতা ও মানুষের মুক্তির আকাঙ্ক্ষায় লেখা এই উপন্যাস শেষ পর্যন্ত নিষিদ্ধ হয়েছিল ঔপনিবেশিক সরকারের হাতে। শত বছর পর ফিরে দেখা যাক, কেন একটি উপন্যাসকে এতটা ভয় পেয়েছিল ব্রিটিশরাজ।

৩১ আগস্ট, ২০২৬ এ ৯:৪৫ পূর্বাহ্ণ
মন, শরীর ও সম্পর্কের জটিলতা

মন, শরীর ও সম্পর্কের জটিলতা

বিশ্বজিৎ চৌধুরীর ‘নো আদার চয়েস’ বইটিতে রয়েছে ১১টি গল্প। গল্পগুলো পড়তে গিয়ে মনে হয়েছে, লেখক খুব পরিচিত জীবনকেই এমনভাবে দেখেন, যার অনেকটা আমরা প্রতিদিন দেখেও দেখতে চাই না।

২৯ আগস্ট, ২০২৬ এ ৫:৪৫ অপরাহ্ণ
নজরুলের গদ্য, ‘নজরুলী গদ্য’

নজরুলের গদ্য, ‘নজরুলী গদ্য’

কাজী নজরুল ইসলাম মানেই যেন ‘বিদ্রোহী’ কবিতার অগ্নিময় উচ্চারণ। অথচ তাঁর গদ্যেও ধরা পড়ে সময়, রাজনীতি, সাম্য ও মানুষের মুক্তির আকাঙ্ক্ষা। কথ্যভঙ্গি, তীক্ষ্ণ ব্যঙ্গ ও জনতার প্রতি সরাসরি আহ্বানে গড়ে ওঠা সেই স্বতন্ত্র গদ্যভাষাই ‘নজরুলী গদ্য’। তাঁর মৃত্যুবার্ষিকীতে ফিরে দেখা সেই ‘অচেনা’ অথচ শক্তিশালী গদ্যভুবন।

২৮ আগস্ট, ২০২৬ এ ১০:৪৫ পূর্বাহ্ণ
‘বৈচিত্র্যই আমার সৃষ্টিশীলতার জ্বালানি’

‘বৈচিত্র্যই আমার সৃষ্টিশীলতার জ্বালানি’

ড্যানিয়েল ক্রাউস সমকালীন বিশ্বের অন্যতম শক্তিমান কথাসাহিত্যিক। তাঁর উপন্যাস ‘অ্যাঞ্জেল ডাউন’ ২০২৬ সালের পুলিৎজার পুরস্কার লাভ করেছে। ওয়েবপোর্টাল ‘ফ্রেন্ডস অ্যান্ড ফিকশন’-এ তাঁর এ সাক্ষাৎকার প্রকাশিত হয়।

২৮ আগস্ট, ২০২৬ এ ৮:৪৫ পূর্বাহ্ণ
মরুভূমিতে কী খুঁজতেন ইব্রাহিম আল-খাওয়াস

মরুভূমিতে কী খুঁজতেন ইব্রাহিম আল-খাওয়াস

মরমি কবি ফরিদ উদ্দিন আত্তারের ‘তাজকিরাত আল-আউলিয়া’য় একটি পর্ব রয়েছে ইরাকের প্রাচীন নগরী সামাররার প্রখ্যাত সুফিসাধক ইব্রাহিম আল-খাওয়াসের নামে। সেই পর্বের অনুবাদ এ রচনা।

২৫ আগস্ট, ২০২৬ এ ৭:৪৫ পূর্বাহ্ণ
গাজা পাবলিকেশনস গড়ে তুললেন হুসাম মারুফ

গাজা পাবলিকেশনস গড়ে তুললেন হুসাম মারুফ

গাজায় যুদ্ধ ও ধ্বংসের মধ্যেও মানুষের গল্প, স্মৃতি ও অভিজ্ঞতা ধরে রাখতে ‘গাজা পাবলিকেশনস’ নামে একটি প্রকাশনা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন লেখক হুসাম মারুফ। ১৪ আগস্ট প্রকাশিত এক লেখায় নিজের এই উদ্যোগের কথা জানান তিনি।

২৩ আগস্ট, ২০২৬ এ ৫:৩৬ অপরাহ্ণ