পদ্মার ২৪ কেজির কাতলা মাছ ৬০ হাজারে বিক্রি
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীর ২৩ কেজি ৯০০ গ্রামের একটি কাতলা মাছ প্রায় ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছে। এছাড়া রুই ও চিতল মাছসহ মোট চারটি মাছ ১ লাখ ৩৫ হাজার ৫৬০ টাকায় বিক্রি করেছেন ব্যবসায়ী শাহজাহান শেখ।
১৪ নভেম্বর, ২০২৬ এ ৪:৫০ অপরাহ্ণ