শরীয়তপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
পুলিশ ওই যুবকের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি। লাশটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ ওই যুবকের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি। লাশটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মালেশিয়ার পেনাংয়ের একটি জঙ্গলে গিয়ে একটা ছোট্ট টিনের ঘরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় আমির হোসেনকে দেখতে পান দীপু নামের এক প্রবাসী এবং প্রবাসী সংবাদকর্মী বাপ্পি কুমার দাস।
মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ কবর থেকে লাশটি উদ্ধার করেছে। উদ্ধার হওয়া লাশটি ওই নিখোঁজ ব্যক্তির বলে শনাক্ত করেছে তাঁর পরিবার।
লাশটি ২৫ দিন আগে নিখোঁজ হওয়া স্থানীয় মন্টু ব্যাপারী নামের এক ব্যক্তির বলে ধারণা করছে পুলিশ।
শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহে বাধা ও হেনস্তার অভিযোগের মধ্যে বিএনপিপন্থী আইনজীবীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে। এ ঘটনা ঘিরে আইনজীবী ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা চলছে।
শরীয়তপুর সদর উপজেলায় ট্রাকসহ খাদ্যবান্ধব কর্মসূচির ৪০০ বস্তা সরকারি চাল আটক করেন স্থানীয় লোকজন। পরে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে ওই চাল রাখা হয়। ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগের পর বিএনপিপন্থী আইনজীবীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে।
শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে রোববার মনোনয়নপত্র সংগ্রহে বিএনপি-সমর্থিত আইনজীবীদের বাধা ও প্রবীণ আইনজীবী মোসলেম উদ্দিন খানকে লাঞ্ছনার অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনার রুবায়েত আনোয়ারের বিরুদ্ধেও মারধরের অভিযোগ রয়েছে। পুলিশ বলছে, কোনো অভিযোগ পাননি।
শরীয়তপুরে কৃষকদের সুষ্ঠু ডিজেল সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসন নতুন অ্যাপ চালু করেছে। অ্যাপে ১ হাজার ৩৮২ কৃষক নিবন্ধিত, প্রতিটি কৃষক ২৪ ঘণ্টায় ৭ লিটার ডিজেল পাবেন। এতে অবৈধ মজুত রোধ করা হবে।
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে রাতে সাত হাজার লিটার ডিজেল মজুত করতে গিয়ে জুয়েল সরদার নামের ব্যবসায়ীকে প্রশাসন হাতেনাতে ধরে। ভ্রাম্যমাণ আদালতে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ ডিজেল উন্মুক্ত নিলামে কৃষকদের কাছে বিক্রি করা হবে।
শরীয়তপুরের জাজিরা উপজেলার ৮ মাসের মালিহা হামের লক্ষণ নিয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গত ৯ দিনে জেলায় তৃতীয় শিশুর এই মৃত্যু। সদর হাসপাতালে হাম সন্দেহে ভর্তি দুই তরুণের নমুনা সংগ্রহ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
তেল না পেয়ে গতকাল শনিবার রাতে শরীয়তপুরের মনোহর বাজারে দেড় শতাধিক কৃষক হাজী আবদুল জলিল ফিলিং স্টেশন ঘেরাও করে বিক্ষোভ করেন। উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে প্রত্যেককে ৫ লিটার করে ডিজেল দিয়ে বিষয়টা সমাধান হয়। জেলায় জ্বালানির ঘাটতির কারণে কৃষি ও মৎস্যখাত সব ব্যাহত।
শরীয়তপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ছাত্রলীগের কর্মীরা আগুন ধরিয়ে দিয়েছে। ঘটনায় নিষিদ্ধ সংগঠনের ২৩ নেতা-কর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে এবং একজন গ্রেপ্তার করা হয়। সিসি ক্যামেরা ও ভিডিও ফুটেজে আসামিরা শনাক্ত হয়েছে।
ডিজেলসংকটে নদীতে যেতে না পেরে আয় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে শরীয়তপুরের হাজারো জেলের।
স্মৃতিস্তম্ভটিতে দুই-তিনজন লোক আগুন ধরিয়ে দিচ্ছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিষিদ্ধ এক ছাত্রলীগ নেতা ও তাঁর সমর্থকদের সঙ্গে বিএনপির সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের আটজন আহত হয়েছেন।
শরীয়তপুরের ছয়টি ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রি বন্ধ আছে। এ কারণে ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরা যাত্রী ও গণপরিবহনের চালকদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
শরীয়তপুরের নড়িয়া উপজেলার কার্তিকপুর পালপাড়া গ্রামের বাসিন্দাদের সকালের ঘুম ভাঙে বানরের চিৎকারে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বানরের দল গ্রামের বিভিন্ন বাড়িতে খাবারের সন্ধানে হানা দেয়। ঘরের টিনের চালে, বাড়ির উঠানে লাফালাফি, দৌড়াদৌড়ি ও চিৎকার-চেঁচামেচি করতে থাকে।
শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই ঘটনার সময় শতাধিক ককটেল বিস্ফারণ ঘটানো হয়। এতে ১৫ জন আহত হয়েছেন।
আবাসিক এলাকায় স্তূপ হয়ে আছে। দুর্গন্ধ ছড়াচ্ছে। এমন পরিস্থিতিতে পৌর এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।
নদীর তীরে গ্রামের হাট। কবুতর বেচাকেনার জন্য এখানে দূরদূরান্তের মানুষ আসেন। শত বছর ধরে চলছে এই হাটের কার্যক্রম।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার পদ্মা সেতু দিয়ে ৩ দিনে ১ লাখ ১৯ হাজার ৬৮২টি যানবাহন পারাপার হয়েছে।
শরীয়তপুরের নড়িয়ার পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়ে সিমেন্টবোঝাই তিনটি ট্রলার ডুবে গেছে। ট্রলারগুলোতে অন্তত ছয় হাজার ব্যাগ (বস্তা) সিমেন্ট ছিল বলে জানিয়েছেন ট্রলারের শ্রমিকেরা।
১৯৭৮ সালে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শরীয়তপুরের ভেদরগঞ্জে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে ওই মসজিদে নামাজ আদায় করেছিলেন।