হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২ লাখ ৪২ হাজার ৯০৭ জন হামের উপসর্গের রোগী পাওয়া গেছে।
১১ নভেম্বর, ২০২৬ এ ৫:৪০ অপরাহ্ণ
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২ লাখ ৪২ হাজার ৯০৭ জন হামের উপসর্গের রোগী পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, যার সংখ্যা ৫০৪ জন।
দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৫ জন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ১০৪ জন।