ভারতে প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের যাত্রা শুরু
পরিবেশবান্ধব প্রযুক্তিতে ভারতে প্রথম হাইড্রোজেনচালিত ট্রেন চালু হলো, যা কার্বন নিঃসরণ কমিয়ে জলীয় বাষ্প নির্গত করবে।
পরিবেশবান্ধব প্রযুক্তিতে ভারতে প্রথম হাইড্রোজেনচালিত ট্রেন চালু হলো, যা কার্বন নিঃসরণ কমিয়ে জলীয় বাষ্প নির্গত করবে।
রেলপথ মন্ত্রণালয় মুক্তকণ্ঠের প্রতিবেদনের পর তদন্ত কমিটি গঠন করেছে, যা বিভিন্ন ইজারা ও ঠিকাদারি কার্যক্রমের অভিযোগ তদন্ত করবে।
ভারী বর্ষণে পাঁচ দিন বন্ধ থাকার পর আজ রোববার বেলা ১টা ৩৫ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশন থেকে পর্যটক এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মাধ্যমে পুনরায় শুরু হলো কক্সবাজার রুটে ট্রেন চলাচল।
রেলপথে পানি জমে পাঁচ দিন জানালিহাট স্টেশনে আটকে থাকার পর আজ রোববার দুপুরে চট্টগ্রাম স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে গেল প্রবাল এক্সপ্রেস।
মৌসুমি বায়ুর প্রভাবে ৪ জুলাই থেকে চট্টগ্রামে ভারী বর্ষণ শুরু হয়। এর মধ্যে গত মঙ্গলবার দুপুরে নগরের সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসেরপাড়া পর্যন্ত রেলপথের বিভিন্ন অংশ দেড় থেকে দুই ফুট পানির নিচে তলিয়ে যায়। এতে ওই দিন থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। আজ রোববার সকাল ১০টা পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়নি।
যাত্রা বাতিলের আগে যাত্রীদের অনেকেই ট্রেন থেকে নেমে যেতে শুরু করেন। অনেকেই গন্তব্য পৌঁছাতে বিকল্প হিসেবে সড়কপথে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন।
ঢাকার কমলাপুর থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসে চট্টগ্রাম নগরের ষোলশহর স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে যাত্রীদের ভোগান্তি ও অনিশ্চয়তার কথা জানিয়েছেন ভ্রমণকারীরা।
লেভেল ক্রসিংয়ের উন্নয়নে রেলওয়ে ৩৩৪ কোটি টাকায় দুটি প্রকল্প বাস্তবায়ন করেছে, কিন্তু তাতে প্রাণক্ষয় থামেনি। এখন বুয়েট নতুন একটি প্রস্তাব দিয়েছে।
বিষয়টি নিয়ে ১ জুন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রেলপথ মন্ত্রণালয়ের সচিবকে একটি চিঠি লেখেন।
বাংলাদেশ রেলওয়ের ‘পয়েন্টসম্যান’ পদে অপেক্ষমাণ তালিকার (তৃতীয় ধাপ) ৩৭ জন প্রার্থীর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।
ঢাকা–ময়মনসিংহ–জামালপুর রেলপথে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন লাগা, হুক ভেঙে বগি থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন হওয়া, একের পর এক ইঞ্জিন বিকল হওয়া কিংবা লাইনচ্যুতি যেন এখন নিত্যদিনের স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার শফিকুর রহমানের ওপর হামলা এবং তাঁর কক্ষ ভাঙচুরের অভিযোগে সুমন মিয়া (২৪) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।
ফেনী রেলস্টেশনে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে স্টেশনটিতে আটকে পড়ে চট্টগ্রামমুখী ট্রেনটি। এ সময় প্রচণ্ড গরমের মধ্যে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।
কুড়িগ্রামের রাজারহাটে বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ায় কুড়িগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
বর্তমানে সড়কপথে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব ২৪৮ কিলোমিটার হলেও রেলপথে তা ৩২০ কিলোমিটার। ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনে এই পথ যেতে এখন সময় লাগে পাঁচ থেকে ছয় ঘণ্টা।
জেলার স্থানীয় বাসিন্দাদের মতে, রেলপথ সংযোগ শুধু একটি যোগাযোগ প্রকল্প নয়, বরং জেলার অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসতে পারে।
দোহাজারী–কক্সবাজার রেলপথের জন্য পাহাড় ও গাছ কাটার পর লাগানো মাত্র ৩৭ শতাংশ গাছের চারা টিকে আছে। তার ৭৫ শতাংশই নিষিদ্ধ আকাশমণি।
ঈদের ছুটিতে যাত্রীর পকেট থেকে দেড়-দুই গুণ বাড়তি বাসভাড়া নেওয়াটা স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে।
এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে এ প্রকল্পে ব্যয় হবে ১২ হাজার ৪৪২ কোটি টাকা। প্রকল্পের কাজ ২০৩১ সালের ৩০ জুনের মধ্যে শেষ হবে।
রাজধানীতে গত বুধবার থেকে শুক্রবার ভোরের মধ্যে ট্রেনের ধাক্কায় চারজনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনায় কেউ হতাহত হননি। তবে দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। আজ রোববার সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় এই দুর্ঘটনায় ঘটে।
১৫ কিলোমিটার রেলপথ নির্মাণ, ভূমি অধিগ্রহণ, রেলপথ নির্মাণ, আন্ডারপাস ও ওভারপাস নির্মাণ, রানীরহাট জংশনে বাইপাস নির্মাণ এবং গাবতলী রেলস্টেশন অত্যাধুনিক করতে প্রকল্পে অতিরিক্ত ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫০০ কোটি টাকা।
দোহাজারী-কক্সবাজার রেলপথে অধিগ্রহণ হওয়া তিনটি সুরক্ষিত বনাঞ্চলের বনভূমির ক্ষতিপূরণ বাবদ সাড়ে ৯ কোটি টাকা এক দশকেও পায়নি বন বিভাগ।
পর্যটননগর কক্সবাজারের সমুদ্রসৈকত থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে চান্দের পাড়াতে নির্মিত হয়েছে ঝিনুক আকৃতির দৃষ্টিনন্দন ‘আইকনিক রেলস্টেশন’। ২০২৩ সালের ১১ নভেম্বর প্রায় ২৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত স্টেশনটি উদ্বোধন করা হয়। যাত্রীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে স্টেশনটিতে নির্মাণ করা হয় বিভিন্ন অবকাঠামো। তবে উদ্বোধনের আড়াই বছর পারও অধিকাংশ সুযোগ-সুবিধা নিশ্চিত করা যায়নি স্টেশনটিতে।