বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৬: এইচএসসির পরে বিবিএ পড়তে চান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএর বিবিএ ডিগ্রি দেশের সেরা করপোরেট ও গ্লোবাল কেরিয়ারের প্রবেশদ্বার হিসেবে বিবেচিত হয়। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে ভর্তি হওয়া প্রতিবছর হাজারো শিক্ষার্থীর স্বপ্ন।