পাবনায় গোয়ালঘরে পাওয়া গেল দেড় হাজার লিটার পেট্রল-অকটেন
পাবনার সুজানগর উপজেলার একটি গোয়ালঘর থেকে অবৈধভাবে মজুত করা দেড় হাজার লিটার পেট্রল ও অকটেন জব্দ করা হয়েছে।
পাবনার সুজানগর উপজেলার একটি গোয়ালঘর থেকে অবৈধভাবে মজুত করা দেড় হাজার লিটার পেট্রল ও অকটেন জব্দ করা হয়েছে।
রাজশাহী নগরের চন্দ্রিমা থানার শালবাগান এলাকার একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে সাব্বির (২৭) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
পরিবহন খরচের পাশাপাশি যাত্রাপথে পরিবহন মালিক–শ্রমিক সংগঠনের চাঁদাবাজি ও পৌরসভার ইজারাদারের চাঁদার টাকাও যুক্ত হয় পণ্যের দামে।
বারি জিরা-১ জাতের মাধ্যমে দেশে জিরা চাষের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বিভিন্ন জেলায় পরীক্ষামূলক চাষে ভালো ফলন পেয়েছেন কৃষকেরা, বিশেষ করে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি উৎপাদন হয়েছে।
জামায়াতে ইসলামীর নেতারা বলছেন, হত্যা মামলার আসামিরা জামিন না নিয়েই এভাবে এমপির সঙ্গে থাকায় তাঁরা আশ্চর্য হয়েছেন।
শুক্রবার বগুড়ায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে রাজশাহী বিভাগের সাংবাদিকদের মধ্যে আর্থিক অনুদান এবং সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তি দেওয়া হয়।
পাবনার বেড়া উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় অনেক নারী উদ্যোক্তা নিজেদের বাড়ির ঘর বা বারান্দায় ছোট ছোট পোশাকের দোকান গড়ে তুলেছেন।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলসেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় ছিটকে সেতুর নিচে পড়ে দুই খালাতো ভাই নিহত হয়েছেন।
নাটোরে টিসিবির পণ্য কিনতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও নিম্ন আয়ের অনেক মানুষ খালি হাতে বাড়ি ফিরেছেন। বিক্রির স্থান ও সময় আগে থেকে না জানানোয় ভোগান্তিতে পড়েছেন সুবিধাভোগীরা।
নাটোরের গুরুদাসপুরে রোগাক্রান্ত গরু জবাই করে খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ১২ জন।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
পাবনার চাটমোহরে একটি ভ্যান ছিনতাই করতে ইমরান হোসেন (১৭) নামের এক ভ্যানচালককে হত্যার অভিযোগ উঠেছে তারই চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।
রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা ওমর ফারুক চৌধুরী আত্মগোপনে থেকে ৯ মার্চ রাতে গ্রুপ কলে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেছিলেন।
আমের মুকুল আসার পর থেকে অনাবৃষ্টি ও খরায় দুশ্চিন্তায় ছিলেন নওগাঁর আম ও বোরো চাষিরা। অপেক্ষা শেষে ফাল্গুনের বৃষ্টি তাঁদের কিছুটা স্বস্তি এনে দিয়েছে।
ইউপি চেয়ারম্যান জানান, তিনি বুকে-পিঠে আঘাত পেয়েছেন। পায়ে জখম হয়েছে। বুকে–পিঠে এক্স-রে করার জন্য ডাক্তার পরামর্শ দিয়েছেন।
রমজান সামনে রেখে পাবনার বিভিন্ন এলাকায় ভেজাল দুধ তৈরির চক্র সক্রিয় হয়ে উঠেছে। ননি তুলে পানি, তেল ও রাসায়নিক মিশিয়ে তৈরি করা হচ্ছে নকল দুধ, যা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহের অভিযোগ উঠেছে।
খেলাধুলাকে কেন্দ্র করে গত শুক্রবার দুপুরে আসামিরা ওই কিশোরকে উপজেলার খন্দকারটোলা এলাকায় আটক করে মারধর করে।
রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের ব্যানারে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। ইফতারের আগমুহূর্তে দলের নেতা-কর্মীরা হাত তুলে শপথ নিয়েছেন।
হঠাৎ অসুস্থ হয়ে নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন নওগাঁ–২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের সংসদ সদস্য এনামুল হক।
জয়পুরহাটের আক্কেলপুরে কানে হেডফোন লাগিয়ে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় লিমন হোসেন (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন।
জেলা প্রশাসন, ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নানা সময়ে ভেজাল মসলার কারবার বন্ধে অভিযান পরিচালনা করে জেল-জরিমানা দিলেও থামছে না এ অসাধু তৎপরতা।
আজ মঙ্গলবার এনসিপির রাজশাহী বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। গণ-অভ্যুত্থানের পরে পলাতক ছিলেন হত্যাসহ একাধিক মামলার আসামি সেতাবুর।
অভিভাবক সেজে নবজাতকের পাশে বসে আছেন আয়েশা নামের এক নারী। তিনি বলছেন, বাচ্চাকে দত্তক নেওয়ার জন্য তাঁরা আবেদন করেছেন।