১৭ দিন পর রাজবাড়ী পুলিশের সহায়তায় নীলফামারীর জোবেদা খাতুনকে পরিবারের
জোবেদা খাতুনের আঙুলের ছাপ সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের তথ্য মিলিয়ে পুলিশ পরিবারের সঙ্গে যোগাযোগ করে।
জোবেদা খাতুনের আঙুলের ছাপ সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের তথ্য মিলিয়ে পুলিশ পরিবারের সঙ্গে যোগাযোগ করে।
টাকা নিয়ে বিরোধের জেরে রাজবাড়ীর গোয়ালন্দে হিরা শেখ (৪০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত কামরুল ফকিরকে পুলিশ আটক করেছে।
শিক্ষাব্যবস্থা ও সাংস্কৃতিক চর্চার অবনতির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, পতিত সরকার দেশের শিক্ষা–সংস্কৃতিকে ধ্বংস করে দিয়ে গেছে।
রাজবাড়ী প্রধান ডাকঘরে সঞ্চয় হিসাব খোলার নামে গ্রাহকদের প্রায় ৯২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তৎকালীন ভারপ্রাপ্ত পোস্টমাস্টারসহ সাতজনের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।
রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকন্যাকে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর জামায়াতে ইসলামীর এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সঞ্চয় হিসাব খোলার নামে ৬১ গ্রাহকের ৯২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।
রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় বাস, মাহিন্দ্র ও ইজিবাইকের সংঘর্ষে মনোয়ার হোসেন ও আবদুল মালেক নামে দুজন নিহত এবং অন্তত ৮ জন আহত হয়েছেন।
রাজবাড়ী প্রধান ডাকঘরের অস্থায়ী ‘লেটার রাইটার’ শিহাব মৃধা ৬০ জনের বেশি গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাৎ করে পলাতক হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ছেড়ে আসা ‘কুমিল্লা’ নামের ফেরি থেকে পদ্মা নদীতে পড়ে যাওয়া এক নারীকে সাড়ে তিন ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর পাংশায় মারামারির ভিডিও ধারণ করায় এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া প্রায় ১১ কেজি ও ৩ কেজি ওজনের দুটি ঢাঁই মাছ ধরা বিক্রি হয়েছে ৬৯ হাজার টাকায়।
চান্দু মোল্লার দাবি, একটি পক্ষ তাঁর ব্যবসায়িক সুনাম নষ্ট করতে আড়তঘরে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট করেছে।
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে দায়িত্ব পালনকালে নিখোঁজ হওয়ার পর উদ্ধার হওয়া ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক হোসেন ওরফে শুভর মৃত্যুর খবরে শোক ছড়িয়ে পড়ে; রাষ্ট্রীয় পদক হাতে মায়ের আহাজারি।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট বাজারে পদ্মা নদীতে ধরা পড়া ৩২ ও ২৬ কেজি ওজনের দুটি মহাবিপন্ন বাগাড় মাছ ১ লাখ ১৪ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে।
পাংশায় আখখেতের পথে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ভ্যানচালক জিল্লু মণ্ডলকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
রাজবাড়ীর কালুখালী উপজেলার দুই ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
রাজবাড়ীর পাংশায় জমি নিয়ে বিরোধের জেরে একটি পরিবারের চারটি ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
দৌলতদিয়ায় বালুর চাতালের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় টিউবওয়েল ও পায়খানা পানির নিচে চলে গেছে, যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন অর্ধশত পরিবার।
রাজবাড়ীর কালুখালী স্টেশনে ট্রেনের তৃষ্ণার্ত যাত্রীদের মাঝে বিনা মূল্যে ঠান্ডা পানি বিতরণ করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন চটপটি বিক্রেতা মুন্নু শেখ।
রাজবাড়ীর আদালত কার্যালয়ে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) ঘুষ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় তাঁকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলায় ছয় বছরের এক শিশুকে বিস্কুট খাওয়ানোর কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে ১৪ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ীর দৌলতদিয়ায় ৬ কেজির ঢাঁই, ১৮ কেজির রুই, ১৮ কেজির বোয়াল ও প্রায় ৪০ কেজির দুটি মহাবিপন্ন বাগাড় মাছ প্রায় দুই লাখ টাকায় বিক্রি হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলার একটি গ্রামে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে এক গৃহবধূ ও এক তরুণকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
রাজবাড়ী সদর উপজেলায় ময়লার ভাগাড় থেকে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।