রাজবাড়ীতে মোটরসাইকেলে এসে যুবককে গুলি করে হত্যা
পিয়ারুল সরদার রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারিপুর গ্রামের হারুন সরদারের ছেলে। তাঁর বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে।
পিয়ারুল সরদার রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারিপুর গ্রামের হারুন সরদারের ছেলে। তাঁর বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে।
‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে মুক্তকণ্ঠের আয়োজনে ও শিখোর পৃষ্ঠপোষকতায় রাজবাড়ীতে আজ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
রাজবাড়ী শহরের প্রধান কাপড় বাজারে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে পুলিশের সামনে লাঞ্ছিত করার তিন দিন পর মামলা হয়েছে।
ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে রাজবাড়ীতে এক নারী ব্যবসায়ীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। গত শনিবার দুপুরে শহরের প্রধান কাপড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ছুটির দিন ও বিকেলের পরপরই রাজবাড়ীর অন্তারমোড়ে বাড়ছে মানুষের ভিড়—পদ্মার পাড়ের পরিবেশ, নৌকাভ্রমণ ও স্থানীয় খাবারকে ঘিরেই জমছে আড্ডা।
ডালের সঙ্গে মুরগির মাংস মিশিয়ে তৈরি বিশেষ এক ধরনের পুরির সুনাম ছড়িয়ে পড়েছে জেলা ছাড়িয়ে। স্থানীয় বাসিন্দারা এর নাম দিয়েছেন ‘মহেশের পুরি’।
রাজবাড়ী সদর উপজেলায় বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে এক নারী ও গ্রাম পুলিশ সদস্যকে রশি বেঁধে এবং গলায় জুতার মালা পরিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। একাধিক ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে; গ্রাম পুলিশ ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
শিক্ষাব্যবস্থা ও সাংস্কৃতিক চর্চার অবনতির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, পতিত সরকার দেশের শিক্ষা–সংস্কৃতিকে ধ্বংস করে দিয়ে গেছে।
রাজবাড়ী প্রধান ডাকঘরে সঞ্চয় হিসাব খোলার নামে গ্রাহকদের প্রায় ৯২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তৎকালীন ভারপ্রাপ্ত পোস্টমাস্টারসহ সাতজনের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।
সঞ্চয় হিসাব খোলার নামে ৬১ গ্রাহকের ৯২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।
রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় বাস, মাহিন্দ্র ও ইজিবাইকের সংঘর্ষে মনোয়ার হোসেন ও আবদুল মালেক নামে দুজন নিহত এবং অন্তত ৮ জন আহত হয়েছেন।
রাজবাড়ীর আদালত কার্যালয়ে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) ঘুষ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় তাঁকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলায় ছয় বছরের এক শিশুকে বিস্কুট খাওয়ানোর কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে ১৪ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ী সদর উপজেলার একটি গ্রামে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে এক গৃহবধূ ও এক তরুণকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
রাজবাড়ী সদর উপজেলায় ময়লার ভাগাড় থেকে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রাজবাড়ীতে কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল হয়েছে। আজ শনিবার ভোরে শহরের শ্রীপুর এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে কয়েক মিনিটের জন্য এ কর্মসূচি পালন করা হয়।
রাজবাড়ী সদর উপজেলায় ৭ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে তাঁর এক স্বজনের বিরুদ্ধে।
প্রায় ১০ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি দেন আরিফ। ধারদেনা পরিশোধ করা ও বাড়িঘরের কাজ শেষে কিছু সমস্যার কারণে এত দিন তাঁর দেশে ফেরা হয়নি।
বর্তমান সরকারের আগামী বাজেট ব্যবসা, বিনিয়োগ ও জনবান্ধব হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
রাজবাড়ীতে লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের ঘষা লাগায় পুলিশ কনস্টেবলকে মারধরের ঘটনা ঘটে। চালক মো. রানা গাজীকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলা দায়ের হয়েছে। আদালতে জামিন প্রত্যাখ্যানের পর সিএসআইয়ের সঙ্গে তর্ক হয়।
রাজবাড়ীর সদর উপজেলায় বজ্রপাতে সুমন মণ্ডল (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তাঁর কোলে থাকা সাড়ে তিন বছর বয়সী শিশুকন্যা ছিটকে পড়ে গেলেও প্রাণে বেঁচে যায়।
সোমবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে প্রায় ৩০ কেজি ওজনের একটি বিশাল কাতলা মাছ ৬৮ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবিতে একই পরিবারের তিনজন প্রাণে বেঁচেছেন, কিন্তু দুই শিশু নিহত। বেঁচে যাওয়া দুই বছরের সাবিহা খোঁজে তার মারা যাওয়া ভাই সাবিত ও ফুফাতো বোন সোয়ানাকে। শাকিলা সুলতানা শেয়ার করেছেন সেই দুর্ঘটনার বেদনাদায়ক স্মৃতি।
পদ্মা নদীতে বাসডুবিতে মা জোসনা খাতুনের জীবন দিয়ে ছেলে আলিফকে বাঁচান। বাবা পাঁচ বছর আগে পরিত্যাগ করায় নানির কাছে ছিল আলিফের আশ্রয়। এখন দুই ভাই এতিম হয়ে পড়েছে।