প্রচ্ছদ/রাঙামাটি

রাঙামাটি

মোট 276 টি সংবাদ · পৃষ্ঠা 11 / 12

রাঙামাটিতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, পরে দল থেকে বহিষ্কার

রাঙামাটিতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, পরে দল থেকে বহিষ্কার

রাঙামাটির বাঘাইছড়িতে যুবদলের এক নেতাকে ইয়াবাসহ আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তাঁকে আটক করা হয়। পরে আজ শনিবার দুপুরে গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

২৮ মার্চ, ২০২৬ এ ২:০৮ অপরাহ্ণ
রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, শিশুসহ আহত ১৯

রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, শিশুসহ আহত ১৯

রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে গেছে। এতে ১ শিশুসহ অন্তত ১৯ যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার কাউখালী উপজেলার সাপছড়ি এলাকায়  এ দুর্ঘটনা হয়। পরে বাসটি উদ্ধার করে কাউখালী উপজেলার বেতবুনিয়া পুলিশ ফাঁড়িতে নিয়েছে পুলিশ।

২৬ মার্চ, ২০২৬ এ ৭:৩১ অপরাহ্ণ
কাপ্তাই হ্রদে লঞ্চের তলা ছিদ্র, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক

কাপ্তাই হ্রদে লঞ্চের তলা ছিদ্র, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক

রাঙামাটিতে কাপ্তাই লেকে জুরাছড়ি-রাঙামাটি নৌপথে একটি যাত্রীবাহী লঞ্চ দুর্ঘটনার শিকার হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে উপজেলার পাগুজ্যেছুরি এলাকায় এ দুর্ঘটনা হয়। তবে সঙ্গে সঙ্গে নামিয়ে দেওয়ায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন দুই শতাধিক যাত্রী।

২৬ মার্চ, ২০২৬ এ ৬:২১ অপরাহ্ণ
রাঙামাটিতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু।

রাঙামাটিতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু।

রাঙামাটিতে আদালতে আসামি হস্তান্তর শেষে ফেরার পথে দুর্ঘটনায় আহত এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে সোমবার আদালত থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত হয়েছিলেন তিনি।

২৬ মার্চ, ২০২৬ এ ৩:১৮ অপরাহ্ণ
ঈদের ছুটিতে তিন পার্বত্য জেলার হোটেল–মোটেলে ৫০ থেকে ৮০ শতাংশ আগাম

ঈদের ছুটিতে তিন পার্বত্য জেলার হোটেল–মোটেলে ৫০ থেকে ৮০ শতাংশ আগাম

ঈদের লম্বা ছুটিতে শান্ত, নিরিবিলি ও সমাহিত সৌন্দর্যের মধ্যে কয়েকটা দিন কাটিয়ে আসতে চান অনেকেই। এ জন্য এর মধ্যেই আগাম বুকিং দিতে শুরু করেছেন পর্যটকেরা।

১৮ মার্চ, ২০২৬ এ ৯:১৫ পূর্বাহ্ণ
রাঙামাটিতে ফিলিং স্টেশনে তেল কিনতে গিয়ে মারামারি, ভিডিও ভাইরাল

রাঙামাটিতে ফিলিং স্টেশনে তেল কিনতে গিয়ে মারামারি, ভিডিও ভাইরাল

রাঙামাটি শহরে ফিলিং ডিজেল কিনতে গিয়ে দুই ক্রেতার মধ্যে মারামারি হয়েছে। গতকাল বুধবার বিকেলে শহরের রাজবাড়ী এলাকায় মেসার্স এম এম পেট্রোলিয়াম এজেন্সি নামক পাম্পে এ ঘটনা ঘটে। পরে আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে।

১২ মার্চ, ২০২৬ এ ৩:৪৮ অপরাহ্ণ
রাঙামাটিতে জ্বালানি তেল–সংকট

রাঙামাটিতে জ্বালানি তেল–সংকট

অকটেনের সংকটের কারণে শহরের মোটরসাইকেল চালকদের অনেকে গাড়ি নিয়ে বের হতে পারেননি। ডিজেল বিক্রি বন্ধ থাকায় ছোট নৌযানের চালকেরা নৌযান চালাতে পারছেন না।

১০ মার্চ, ২০২৬ এ ৫:৪৫ অপরাহ্ণ
রাঙামাটির জুরাছড়িতে এনসিপির আহ্বায়কসহ ৮৭ জনের পদত্যাগ

রাঙামাটির জুরাছড়িতে এনসিপির আহ্বায়কসহ ৮৭ জনের পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাঙামাটি জেলার যুগ্ম সদস্যসচিব উজ্জ্বল চাকমার পদত্যাগের পাঁচ দিন পর জুরাছড়িতে দলটির উপজেলা কমিটির আহ্বায়কসহ ৮৭ জন পদত্যাগ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা কমিটির সদস্য ও জুরাছড়ি উপজেলা কমিটির আহ্বায়ক অসিম চাকমা।

৯ মার্চ, ২০২৬ এ ১০:৩৩ অপরাহ্ণ
টিউশনি করে জমানো পাঁচ হাজার টাকা থেকে শুরু, এখন মাসে আয় তিন লাখ টাকা

টিউশনি করে জমানো পাঁচ হাজার টাকা থেকে শুরু, এখন মাসে আয় তিন লাখ টাকা

একসময় দিনব্যাপী শহর ঘুরে বিভিন্ন জায়গায় টিউশনি করাতেন রেনেসাঁ চাকমা। সংসার চালাতেও তাঁকে হিমশিম খেতে হতো। সেই টিউশনি করে জমানো পাঁচ হাজার টাকা থেকেই শুরু করেন ব্যবসা। এখন তাঁর মাসে আয় তিন লাখ টাকা। রেনেসাঁর বাড়ি রাঙামাটি শহরের কেশন মহাজনপাড়া এলাকায়।

৮ মার্চ, ২০২৬ এ ৫:৫৩ অপরাহ্ণ
দুর্গম পাহাড়ের ঢালে বরই চাষ, বছরে ৯ লাখ টাকা আয়

দুর্গম পাহাড়ের ঢালে বরই চাষ, বছরে ৯ লাখ টাকা আয়

দুর্গম পাহাড়ি ঢাল। একসময় সেখানে ছিল সেগুনগাছ আর বিভিন্ন আগাছা। কোনো আবাদ হতো না বললেই চলে। তবে এখন আর এমন নেই। এখন সেই জায়গাজুড়ে বরইগাছ। ডালে ডালে ঝুলছে থোকা থোকা ফল। চার বছরে এই পরিবর্তন এনেছেন রাঙামাটির কৃষক নীলকান্ত চাকমা (৬২)।

২৭ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৫:০৭ অপরাহ্ণ
গণভোটে পাহাড়ের তিন জেলায় ‘না’ ভোট কেন বেশি

গণভোটে পাহাড়ের তিন জেলায় ‘না’ ভোট কেন বেশি

পার্বত্য চট্টগ্রামের তিন সংসদীয় আসনে গণভোটে ‘হ্যাঁ’–এর চেয়ে ‘না’ ভোট বেশি পড়েছে। তিন আসনে ‘না’ ভোট দিয়েছেন ৪ লাখ ২৫ হাজার ৯০৩ জন। ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ২ লাখ ৮৭ হাজার ৪৯১ জন। অর্থাৎ ‘হ্যাঁ’–এর চেয়ে ‘না’ ভোট বেশি পড়েছে ১ লাখ ৩৮ হাজার ৪১২টি।

২৭ ফেব্রুয়ারী, ২০২৬ এ ১০:৪৫ পূর্বাহ্ণ
রাঙামাটির জুরাছড়ির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অনিশ্চয়তায়ও ঘুরে

রাঙামাটির জুরাছড়ির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অনিশ্চয়তায়ও ঘুরে

বন্ধের দিনের আগুনে অন্তত ২৬টি দোকান ও ১০টি বসতঘর পুড়ে গেছে। ঘরবাড়ির নানা প্রয়োজনীয় জিনিসপত্রের সঙ্গে পুড়েছে শিক্ষার্থীদের নতুন বই, খাতা, স্কুলব্যাগও। পুড়ে ছাই হয়েছে ২৫ জনের বেশি শিক্ষার্থীর স্বপ্ন আর আশা-আকাঙ্ক্ষা। আর আগুনে অনেক দোকানি ও পরিবার প্রায় নিঃস্ব হওয়ার পথে। সামনের দিনগুলো কীভাবে পার করবে, তা নিয়ে তৈরি হয়েছে দুশ্চিন্তা ও অনিশ্চয়তা।

২৪ ফেব্রুয়ারী, ২০২৬ এ ১১:৩০ পূর্বাহ্ণ
চাকমা ভাষা লিখতে-পড়তে শেখান তরুণ আপন চাকমা

চাকমা ভাষা লিখতে-পড়তে শেখান তরুণ আপন চাকমা

আপন চাকমার বাড়ি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের পাক্কুয়াখালী গ্রামে। রাঙামাটি সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগ থেকে সম্প্রতি স্নাতক (সম্মান) শেষ করেছেন তিনি। পড়ালেখার সুবাদে তিনি থাকেন রাঙামাটি শহরের কালিন্দিপুরে।

২১ ফেব্রুয়ারী, ২০২৬ এ ১১:৪২ পূর্বাহ্ণ
রাঙামাটি ও খাগড়াছড়ি আসনে আঞ্চলিক দলের সমর্থনের পরও স্বতন্ত্রদের বড় হার

রাঙামাটি ও খাগড়াছড়ি আসনে আঞ্চলিক দলের সমর্থনের পরও স্বতন্ত্রদের বড় হার

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও রাঙামাটি আসনে বিএনপির প্রার্থীদের কাছে বড় ব্যবধানে হেরেছেন তিন স্বতন্ত্র প্রার্থী। তাঁদের প্রতি আঞ্চলিক রাজনৈতিক দলগুলো আলাদা করে সমর্থন দিয়েছিল। তবে ভোটের মাঠে এর প্রভাব পড়েছে কম।

১৫ ফেব্রুয়ারী, ২০২৬ এ ১১:৪৩ পূর্বাহ্ণ
হেলিকপ্টারে পাঠানো হলো দুর্গম পাহাড়ের ২০টি ভোটকেন্দ্রে নির্বাচনী

হেলিকপ্টারে পাঠানো হলো দুর্গম পাহাড়ের ২০টি ভোটকেন্দ্রে নির্বাচনী

রাঙামাটিতে দুর্গম এলাকার ২০টি কেন্দ্রে হেলিকপ্টারে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এসব কেন্দ্রে সড়ক ও নৌপথে সরাসরি যোগাযোগব্যবস্থা নেই। গভীর বনাঞ্চল ও পাহাড়ি পথ দিয়ে এসব কেন্দ্রে যেতে হয়।  নির্বাচনী সরঞ্জামের পাশাপাশি এসব এলাকায় প্রয়োজনীয় জনবলও হেলিকপ্টারে পাঠানো হয়েছে।

১০ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৬:২৫ অপরাহ্ণ
রাঙামাটিতে দুর্গম ৪৩ কেন্দ্রে থাকছে না সিসিটিভি

রাঙামাটিতে দুর্গম ৪৩ কেন্দ্রে থাকছে না সিসিটিভি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকছে না। পাহাড়ে দুর্গম ৪৩টি কেন্দ্রে এ সুবিধা যুক্ত করেনি নির্বাচন কমিশন। কেন্দ্রগুলোতে বিদ্যুৎ না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জেলার বাকি কেন্দ্রেও সব সিসিটিভি ক্যামেরা স্থাপন এখনো শেষ হয়নি।

১০ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৬:১৮ অপরাহ্ণ