ব্যবসা দীর্ঘমেয়াদে চালিয়ে যাওয়ার আশ্বাস দিল এলপিপি
এফইএস রিটেইলের সঙ্গে আর্থিক জটিলতার মধ্যেও বাংলাদেশে দীর্ঘ মেয়াদে ব্যবসা ও পোশাক সোর্সিং কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে পোল্যান্ডের এলপিপি।
এফইএস রিটেইলের সঙ্গে আর্থিক জটিলতার মধ্যেও বাংলাদেশে দীর্ঘ মেয়াদে ব্যবসা ও পোশাক সোর্সিং কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে পোল্যান্ডের এলপিপি।
দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে প্রাণ–আরএফএল গ্রুপের সিইও আহসান খান চৌধুরী, উলকাসেমির সিইও ও প্রেসিডেন্ট এনায়েতুর রহমান এবং উর্মি গ্রুপের পরিচালক ও সিইও আসিফ আশরাফ রপ্তানি খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে কথা বলেন।
ইইউর বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ ও প্রতি কেজির দাম—দুটিই কমেছে। বিপরীতে কম পরিমাণ পোশাক রপ্তানি করে বেশি দাম পেয়েছে ভিয়েতনাম।
আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় ৪৭টি শিল্পপ্রতিষ্ঠানে কাজ করছেন প্রায় ৮০ হাজার শ্রমিক। নতুন আরও ১০টি প্রতিষ্ঠান উৎপাদনে এলে মোট শ্রমিকের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাবে বলে বেপজার তথ্যমতে।
পেঁপের নল, শজনের ডাল-পাতা, নারকেলের ছোবড়া, আম ও নিমগাছের চিকন ডাল এবং পাকচং ঘাস দিয়ে তৈরি হচ্ছে পোষা প্রাণীর খাবার, পোশাক ও খেলনাসহ ৪০০ ধরনের পণ্য—যা রপ্তানি হচ্ছে জাপান, কানাডা, যুক্তরাষ্ট্র, জার্মানি ও দক্ষিণ কোরিয়ায়।
জ্বালানি সংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় জুলাই ও আগস্টের গ্যাস-বিদ্যুৎ বিল ১২টি কিস্তিতে পরিশোধের সুযোগ চেয়েছে বিকেএমইএ।
বন্ধ হয়ে গেছে পণ্য ও যাত্রী পারাপার। তাতে বেকার পড়ে আছে রেলপথ, বহুমুখী স্টেশন ভবন, ইমিগ্রেশন–কাস্টমসের অবকাঠামো। নিভে গেছে স্থানীয় অর্থনীতির আশা।
২০২৪–২৫ অর্থবছরে ভোমরা স্থলবন্দর দিয়ে ২০ লাখ ৮২ হাজার ৭২২ টন পণ্য আমদানি হলেও ২০২৫–২৬ অর্থবছরে তা কমে ১৯ লাখ ৭৩ হাজার ৪৭ টনে দাঁড়ায়। একই সময়ে রপ্তানিতেও বড় পতনের তথ্য উঠে এসেছে।
আমদানি প্রক্রিয়ার এলসি খোলা, অর্থ প্রেরণ ও প্রয়োজনীয় কাগজপত্রের বিভিন্ন নির্দেশনা একীভূত করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
অভ্যন্তরীণ বাজারে কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি ঠেকাতে সুগন্ধি চালের রপ্তানি কোটা পুনর্বিবেচনা করছে সরকার; রপ্তানিকারকদের তিন দিনের মধ্যে প্রকৃত রপ্তানির তথ্য দিতে বলা হয়েছে।
বিশ্ব বাণিজ্যে অনিশ্চয়তা ও জাহাজ পরিবহন খাতের সংকটের মধ্যেও রপ্তানির সক্ষমতা ধরে রাখতে দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তির পরামর্শ দিয়েছে এইচএসবিসি।
যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৫০ কোটি পাউন্ডে পৌঁছেছে। তবে রপ্তানির সিংহভাগ অর্থাৎ ৯২ শতাংশই তৈরি পোশাক খাতের।
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সিইপিএ চুক্তির ফলে রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা দেখছে এফবিসিসিআই; বিশেষ করে পোশাক ও চামড়াজাত পণ্যের বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে মনে করছে সংগঠনটি।
এই মার্কিন পদক্ষেপের ফলে ভারত, চীনসহ রাশিয়ার তেল–গ্যাসের প্রধান ক্রেতা দেশগুলোর ওপর বড় ধরনের শুল্ক আরোপের ঝুঁকি তৈরি হলো।
যুক্তরাষ্ট্রে জুলাই মাসে প্রত্যাশার বিপরীতে কর্মসংস্থান কমেছে ২৩ হাজার। বেকারত্বের হার কমলেও নতুন নিয়োগের গতি মন্থর হওয়া এবং শ্রমবাজারের এই অস্থিরতা বিশ্ব অর্থনীতি ও বাংলাদেশের রপ্তানি খাতের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
চলতি বছরের প্রথমার্ধে ২১৬ কোটি ডলারের পোশাক রপ্তানি কমেছে চীনের। এই সময়ে ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার রপ্তানি বেড়েছে।
স্বর্ণ খাতকে বৈধ ও জবাবদিহিমূলক করতে ২০১৮ সালের নীতিমালা সংশোধন করছে সরকার; আমদানিকৃত স্বর্ণের ক্রয়-বিক্রয় ও মজুতের প্রতিটি ধাপ থাকবে নিয়ন্ত্রক সংস্থার নজরদারিতে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় রপ্তানি পদক এবং ২০২৭ সালের সিআইপি নির্বাচনের জন্য অনলাইনে আবেদন আহ্বান করেছে, যা চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশের পর এবার পর্তুগালের বাজারেও রেনাটার ওষুধ বাজারজাত হতে যাচ্ছে।
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সিইপিএ চুক্তি স্বাক্ষরের ফলে ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্য দক্ষিণ কোরিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে, যা এলডিসি উত্তরণের পরও বহাল থাকবে।
গত পাঁচ বছরে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয় প্রায় ২৯ শতাংশ কমেছে। খাতকে ঘুরে দাঁড় করাতে আগামী পাঁচ বছরের কর্মপরিকল্পনা করছে সরকার।
সদ্য সমাপ্ত জুলাই মাসে দেশ থেকে ৪৭২ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা গত ১২ মাসের মধ্যে সর্বোচ্চ। তবে গত বছরের জুলাইয়ের তুলনায় প্রবৃদ্ধি কিছুটা কমেছে বলে জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
জুলাই মাসে প্রায় ৪ লাখ ২০ হাজার গাড়ি বিক্রি করে টানা তৃতীয় মাসের মতো প্রবৃদ্ধি দেখিয়েছে বিওয়াইডি। তবে বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনে এবং আন্তর্জাতিক বাজারে শুল্ক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিষ্ঠানটির সামনে কঠিন পথ অপেক্ষা করছে।
বিদায়ী জুলাই মাসে প্রবাসী আয় এসেছে প্রায় ২৮৬ কোটি ডলার। এর আগে গত জুনেও ২৮২ কোটি ডলারের আয় এসেছিল। অবশ্য এর আগে টানা ছয় মাস প্রবাসী আয় ৩০০ কোটি ডলারের বেশি ছিল