‘একবারে চোখ তুইল্লালবাম’—খেলাফতের এমপিকে বিএনপির কর্মীর হুমকি
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের ১১–দলীয় ঐক্যজোটের সংসদ সদস্য (এমপি) মুহাম্মদুল্লাহকে উদ্দেশ করে চোখ উপড়ে ফেলার হুমকি দিয়েছেন বিএনপির এক কর্মী।
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের ১১–দলীয় ঐক্যজোটের সংসদ সদস্য (এমপি) মুহাম্মদুল্লাহকে উদ্দেশ করে চোখ উপড়ে ফেলার হুমকি দিয়েছেন বিএনপির এক কর্মী।
ময়মনসিংহে একটি কলেজ প্রাঙ্গণে উৎকট দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল নিখোঁজ যুবক সোহেল মিয়ার বিচ্ছিন্ন মাথা।
সিএনজি চালিত অটোরিকশায় গ্যাস সরবরাহের দাবিতে ময়মনসিংহের দিঘারকান্দা বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন চালকেরা, এতে দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।
২০২২ সালে নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় পাঁচ বছর মেয়াদি ‘ফুডটেক বাংলাদেশ’ কর্মসূচি শুরু হয়।
উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, প্রশিক্ষণ প্রদান এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্য নিয়ে তারাকান্দা উপজেলার মাঝিয়ালিতে ‘অ্যাকুয়াকালচার সেন্টার অব এক্সিলেন্স’ এর কার্যক্রম শুরু হয়েছে।
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের শম্ভুগঞ্জ এলাকায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। চালকের সহকারী ট্রাকটি চালাচ্ছিলেন বলে স্থানীয়দের অভিযোগ।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদে একটি খালি কফিন ভেসে আসে। গতকাল সোমবার সকাল আটটার দিকে উপজেলার মরিচারচর (টানমলামারি) গ্রামে এ ঘটনা ঘটে।
জুলাই গণ–অভ্যুত্থানের পর ময়মনসিংহের ভালুকার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান দখলের চেষ্টা ও চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগ উঠেছিল স্থানীয় বিএনপির নেতা ফখর উদ্দিন আহমেদ ওরফে বাচ্চুর বিরুদ্ধে। তখন দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়।
নেত্রকোনার পূর্বধলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে রাতে বের হয়ে নিখোঁজ হওয়া কৃষক আবদুল হামিদের মরদেহ সোমবার সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ওঠায় নেত্রকোনার দুর্গাপুরে সমর্থকেরা দুই লাখ টাকায় কেনা মহিষ জবাই করে ভোজ ও খেলা দেখার আয়োজন করেছেন।
ময়মনসিংহ নগরের চর ঈশ্বরদিয়া এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক রাজীব মিয়াকে (২৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে ফখর উদ্দিন আহমেদের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।
তরুণদের প্রচেষ্টায় গ্রামে স্কুল গড়তে বাসিন্দাদের কেউ দিয়েছেন জমি, কেউ দিয়েছেন বাঁশ, কেউ মাটি। সহযোগিতা করেছে বেসরকারি সংস্থা।
ময়মনসিংহ নগরের পাটগুদাম ব্রিজ এলাকায় গভীর রাতে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময় দুজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাঁদের কোতোয়ালি মডেল থানার পুলিশের কাছে সোপর্দ করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান।
ময়মনসিংহের ভালুকায় একটি সিরামিক কারখানার বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) প্ল্যান্টের ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় মাদক ব্যবসার অভিযোগে মা ও ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এর আগে উত্তেজিত জনতা তাঁদের বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
ময়মনসিংহের ভালুকায় দলিল লেখক আবু জাকারিয়া (মিন্টু) হত্যা মামলায় আদালত দুজনকে মৃত্যুদণ্ড এবং ১০ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। রায়ে জরিমানাও নির্ধারণ করা হয়।
টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
ময়মনসিংহে ১৮ হাজার ৪২০ ইয়াবাসহ এক দম্পতি, তাঁদের ছেলে ও পুত্রবধূকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার বিকেলে শম্ভুগঞ্জ এলাকা থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নৌকায় ঘুরতে নিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমানসহ তিনজনকে আটক করা হয়। পরে ডোপ টেস্টে মাদকসেবী হিসেবে শনাক্তের পর তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ময়মনসিংহের মুক্তাগাছায় আট বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে সুমন আহমেদ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ময়মনসিংহের ধোবাউড়ায় পাঁচ বছর বয়সী শিশুকে দলবদ্ধ ধর্ষণের পর পানিতে চুবিয়ে হত্যার দায়ে তিন তরুণের মৃত্যুদণ্ড ও এক কিশোরকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
ময়মনসিংহের ভালুকার নয়নপুর গ্রামের রোকন উদ্দিন ৩০টি লটকনের চারা দিয়ে শুরু করে এখন চার বিঘার দুটি বাগানে চাষ করছেন এবং কলমের মাধ্যমে চারা উৎপাদন ও বিক্রি করছেন।