শ্রীমঙ্গল রেল স্টেশন ও রেললাইন নির্মাণ কাজ পরিদর্শন করলেন মন্ত্রী
সিলেট-জাফলং রেলসড়ক নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ও রেললাইন নির্মাণ কাজ পরিদর্শন করেছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সিলেট-জাফলং রেলসড়ক নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ও রেললাইন নির্মাণ কাজ পরিদর্শন করেছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
ব্যক্তিগত ও নীতিগত কারণ দেখিয়ে ফেসবুকে পোস্টের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব ইব্রাহিম মাহমুদ পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
মৌলভীবাজারের কুলাউড়ায় খোলাবাজারে সরকারি ধানবীজ বিক্রির সময় অভিযান চালিয়ে ২৪ বস্তা (প্রতি বস্তায় ১০ কেজি) আমনের ব্রি-৫১ জাতের ধানের বীজ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
হবিগঞ্জে প্রবেশে পুলিশি বাধার মুখে মামলার অভিযোগ দিয়ে মৌলভীবাজারে ফিরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। বুধবার রাতে তারা সার্কিট হাউজে অবস্থান করছেন এবং বৃহস্পতিবার সকালে সিলেটের উদ্দেশে রওনা হবেন।
পুলিশি ব্যারিকেড ভেঙে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের পথে রওনা হলেও মিরপুর এলাকায় পুনরায় পথরোধ করায় সড়কে বসে বিক্ষোভ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
ব্যারিকেডের সামনে পুলিশের সঙ্গে ঘণ্টাখানেক বাগ্বিতণ্ডা শেষে বিকেল পাঁচটার দিকে রওয়ানা হন এনসিপির নেতারা।
হবিগঞ্জে দলীয় নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে বুধবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যার ফলে মৌলভীবাজারের দুটি পদযাত্রা স্থগিত করা হয়েছে।
সাংগঠনিক বিশৃঙ্খলা ও দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে মৌলভীবাজারের কুলাউড়া পৌর বিএনপির বর্তমান কমিটি স্থগিত করেছে জেলা বিএনপি।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন ফুলবাড়ি চা বাগান থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে।
কাতারের ভিসা ও মেডিক্যাল পরীক্ষা শেষ করে বোনের বাড়ি থেকে বাড়ি ফেরার পথে বড়লেখার হাতলিঘাট এলাকায় ট্রাকচাপায় প্রাণ হারালেন আলী হোসেন। এই দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ আরও পাঁচজন আহত হয়েছেন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত একটি লজ্জাবতী বানরকে উদ্ধার করে প্রাথমিক সেবাশুশ্রূষার পর বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন চা শ্রমিকরা। রোববার (২৬ জুলাই) সকালে শ্রীমঙ্গলের জেরিন চা বাগানে কাজে যাওয়ার পথে কয়েকজন চা শ্রমিক রাস্তার পাশে বানরটি দেখেন। তারা প্রাণীটিকে উদ্ধার করে নিরাপদ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনে উচ্ছেদ অভিযানের সময় একটি পরিবারের প্রায় ১ হাজার ২০০টি কমলা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে বন বিভাগের বিরুদ্ধে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, নিয়মিত মাসোহারা দেওয়া বন্ধ করায় ফল ধরার আগমুহূর্তে তাদের বাগান ধ্বংস করা হয়েছে। তবে বন বিভাগের ভাষ্য, সংর
গতকাল দুপুরে কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জের অধীন আদমপুর বিটের কালিঞ্জি এলাকায় কেটে ফেলা কমলাবাগানটি পরিদর্শন করেছেন। বিকেল পাঁচটা পর্যন্ত তদন্ত কাজ করেন তাঁরা।
মৌলভীবাজারের কুলাউড়ায় নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন না হওয়ায় খাল খনন প্রকল্পের অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। টানা বৃষ্টির কারণে প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৩ জুলাই) কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা
অভিযানের কয়েক দিন পর ফলভর্তি গাছ কেটে ফেলার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
একসময় হাটে আজকের মতো এত পাকা, টিনের ছাউনির দোকান ছিল না। ব্যবসায়ীরা নিজেদের মতো খোলা আকাশের নিচে দোকানে পণ্য সাজিয়ে বসতেন।
মৌলভীবাজারের কমলগঞ্জে রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলে হামহাম জলপ্রপাত দেখতে গিয়ে পিছলে পড়ে আহত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে নিরাপদে উদ্ধার করেছে প্রশাসন। সোমবার (২০ জুলাই) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় তাদের উদ্ধার করা হয়।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশুসহ ছয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মৌলভীবাজারের রাজনগর এলাকায় বন্যাদুর্গতদের জন্য বিনামূল্যে চিকিৎসা, ওষুধ, শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে বাংলাদেশ বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)।
বাহরাইনে নির্মাণাধীন একটি বহুতল ভবনে কাজ করার সময় ক্রেন ভেঙে পড়ে মৌলভীবাজারের জসিম মিয়া (২৭) নামের এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।
বন্যপ্রাণী সংরক্ষণ আন্দোলনের অগ্রপথিক এবং বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব ৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শান্তিবাগ এলাকায় কড়ইগাছের উঁচু ডালে সুতায় আটকে তিন দিন ঝুলে থাকা একটি চিলকে স্বেচ্ছাসেবীদের সহায়তায় উদ্ধার করে মুক্ত করা হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে।
গাজীপুর সাফারি পার্কে অন্য হাতির আক্রমণে গুরুতর আহত হাতি ‘রাজু বাহাদুর’-এর সুচিকিৎসা ও ক্ষতিপূরণ দাবি করেছেন মালিক মো. আতিকুর রহমান। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন।