পিরোজপুরে মেয়াদোত্তীর্ণ ৩১ ইউপি পরিষদে প্রশাসক নিয়োগ
পিরোজপুরের মেয়াদোত্তীর্ণ ৩১টি ইউনিয়ন পরিষদের দাপ্তরিক ও প্রশাসনিক কাজ পরিচালনায় সরকার নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে কাউখালী, জিয়ানগর, নেছারাবাদ, পিরোজপুর সদর, ভাণ্ডারিয়া, নাজিরপুর ও মঠবাড়িয়া উপজেলার ইউপিগুলোতে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১৩ অপরাহ্ণ