সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মুনাফায় হেয়ারকাট নেই
সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মুনাফায় কোনো হেয়ারকাট থাকবে না এবং ১ সেপ্টেম্বর থেকে মূল অর্থ উত্তোলনের সুযোগ মিলবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মুনাফায় কোনো হেয়ারকাট থাকবে না এবং ১ সেপ্টেম্বর থেকে মূল অর্থ উত্তোলনের সুযোগ মিলবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের পরিবেশ এবং বৈশ্বিক জ্বালানিবাজারে অস্থিরতা তৈরি করেছে। এর প্রভাব পড়ে জ্বালানি আমদানিনির্ভর বাংলাদেশে—মূলত দাম, পরিবহন ব্যয় ও সংকট ব্যবস্থাপনায়। এই পরিস্থিতিতে বিপিসির নগদ অর্থ সংকট এবং ১০ বছরে মুনাফা—এসব নিয়ে প্রশ্ন উঠেছে।
ইতিমধ্যে বিভিন্ন প্রকল্পের ১৫ হাজার কোটি টাকা ব্যবহার করেছে সংস্থাটি। সরকারের কাছে ১৮ হাজার ৬৯৯ কোটি টাকা সহায়তা চেয়েছে।
শতভাগ বিদেশি বিনিয়োগকারী কোম্পানির শ্রমিকদের জন্য নিট মুনাফার ৫ শতাংশ অংশগ্রহণ ও কল্যাণ তহবিল প্রদান সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
নিয়ন্ত্রিত বিনিয়োগ ও রেকর্ড উৎপাদনের ফলে শেভরন ও এক্সনমোবিলের মতো তেল কোম্পানিগুলোর মুনাফা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে, যা যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিতর্ক ও কর আরোপের দাবি বাড়িয়ে দিয়েছে।
চলতি বছরের প্রথম ছয় মাসে পূবালী ব্যাংকের কর–পরবর্তী মুনাফা হয়েছে ৬৮৫ কোটি টাকা; গত বছরের একই সময়ে ছিল ৫৭৮ কোটি টাকা। সরকারি ট্রেজারি বিল-বন্ড থেকে আয় বৃদ্ধির পাশাপাশি ঋণের সুদ আয়ের প্রবৃদ্ধি এবং আমানতের সুদ ব্যয় বৃদ্ধির প্রভাবেও সামগ্রিক ফলাফল প্রতিফলিত হয়েছে।
চলতি বছরের প্রথম ছয় মাসে ডিবিএইচ ফাইন্যান্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৭৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ৭ পয়সা।
চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) আইপিডিসি ফাইন্যান্স ২০ কোটি ৭০ লাখ টাকা নিট মুনাফা করেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৩৭.৬ শতাংশ বেশি।
চলতি বছরের প্রথমার্ধে ব্র্যাক ব্যাংকের নিট মুনাফা ৫৭ শতাংশ বেড়ে ১,৪২৩ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা গত বছরের মোট মুনাফার ৬৩ শতাংশের বেশি।
চলতি বছরের প্রথম ছয় মাসে বাটা শু জুতাসহ অন্যান্য সামগ্রী বিক্রি করেছে ৫৬৯ কোটি টাকার, যা গত বছরের একই সময়ে ছিল ৫১৭ কোটি টাকা।
চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটি মুনাফা করেছে সোয়া দুই কোটি টাকা। গত বছরের একই সময়ে যেখানে ২১ কোটি টাকা লোকসান করেছিল।
এক বছরের ব্যবধানে বিএটিবিসির দ্বিতীয় প্রান্তিকের বিক্রি ৬৭৮ কোটি টাকা বা প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের সভায় কোম্পানিটির অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়।
সঞ্চয়পত্র বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও তুলনামূলক নিরাপদ বিনিয়োগ মাধ্যম। যারা কম ঝুঁকিতে নির্দিষ্ট মেয়াদে অর্থ সঞ্চয় করতে চান, তাদের জন্য এটি একটি কার্যকর বিকল্প হতে পারে। তবে বিনিয়োগের আগে সর্বশেষ সরকারি নিয়ম, মুনাফার হার, করনীতি এবং যোগ্যতার শর্ত ভালোভাবে জেনে নেওয়া জরুরি।
করযোগ্য আয় না থাকলে সঞ্চয়পত্রের মুনাফার উৎসে করের টাকা ফেরত দেবে এনবিআর। এই কর সমন্বয়ের জন্য প্রয়োজনীয় প্রত্যয়নপত্র জেলা সঞ্চয় অফিস বা ব্যুরো অফিস থেকে সংগ্রহ করা যাবে।
সরকারি-বেসরকারি মিলিয়ে এক লাখ কোটি টাকার আমানতের ক্লাবে এবার যুক্ত হয়েছে পূবালী ব্যাংক। বর্তমানে লাখ কোটি টাকার আমানতের ক্লাবে রয়েছে সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক ও পূবালী ব্যাংক।
সম্প্রতি কাতার থেকে পাওয়া ৪০ কোটি ডলারের বিলাসবহুল ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানে ওঠার আগে ট্রাম্প দম্ভের সুরে বলেন, ‘আমরা সবাই লাভবান হচ্ছি।’ কিন্তু সাধারণ মানুষের বাস্তবতা ভিন্ন।
শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক এই কোম্পানির মুনাফা এক বছরের ব্যবধানে ২৭ কোটি টাকা বেড়েছে। তাতে গত হিসাব বছর শেষে মুনাফা বেড়ে দাঁড়ায় ৩৭৭ কোটি টাকায়।
ব্যাংকটির প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তা মোহাম্মদ নাদের খান ব্যাংকটির ১ কোটি ১ লাখ ৭৯ হাজার শেয়ার বিক্রি করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই শেয়ার বিক্রি করবেন তিনি।
অর্থমন্ত্রী ১১টি কারণে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার তথ্য সংসদে তুলে ধরেছেন, যার মধ্যে ক্রয়ক্ষমতা হ্রাস, বিনিয়োগ কম উল্লেখযোগ্য।
সম্প্রতি ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ২০২৫ সালের পূর্ণাঙ্গ আর্থিক চিত্র এবং চলতি ২০২৬ সালের প্রথম প্রান্তিকের আয় ও আর্থিক ফলাফল প্রকাশ করা হয়।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক যুদ্ধ নতুন করে দেখিয়ে দিয়েছে, কীভাবে অস্থিরতাকে রাজনীতির শক্তিশালী অস্ত্রে পরিণত করা যায়।
কম বিক্রিতে বেশি লাভ বাটার, কারণ কী
ইসলামী ব্যাংক বাংলাদেশ ২০২৬ সালের প্রথম তিন মাসে ২৮৮ কোটি টাকার লোকসান করে। আমানতের মুনাফা ও খেলাপি ঋণ বাড়ায় এবং বিনিয়োগ থেকে প্রত্যাশিত আয় না পাওয়ায় এই লোকসান। শেয়ারমূল্য অপরিবর্তিত থাকলেও সম্পদমূল্য কমেছে।
লাফার্জহোলসিমের চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) মুনাফা কমে ১১২ কোটি টাকায় নামলো, যা গত বছর ছিল ১৩৯ কোটি। বিক্রি হ্রাস এবং উৎপাদন খরচ বৃদ্ধির কারণে ২৭ কোটি টাকার ক্ষতি। সিইও ইকবাল চৌধুরী নতুন পণ্য নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।