ওসি শাসিয়েছেন ঠিকই, তবে শিক্ষার্থীদের নয়
এইচএসসি পরীক্ষা নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের শাসাচ্ছেন একজন ওসি, তবে ফ্যাক্ট চেকে দেখা যাচ্ছে, এটি পুরোনো একটি ভিডিও এবং এর সঙ্গে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের কোনো সম্পর্ক নেই।
এইচএসসি পরীক্ষা নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের শাসাচ্ছেন একজন ওসি, তবে ফ্যাক্ট চেকে দেখা যাচ্ছে, এটি পুরোনো একটি ভিডিও এবং এর সঙ্গে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের কোনো সম্পর্ক নেই।
আলোচিত কোনো বিষয়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্যের বিস্তারের প্রবণতা দেখা যাচ্ছে এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলনেও, যা ফ্যাক্ট চেকে ধরা পড়ছে।
টানা ভারী বর্ষণের সঙ্গে পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিভিন্ন এলাকা এখন বন্যাকবলিত। এই দুর্যোগ নিয়ে উদ্বেগের মধ্যে বিভ্রান্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ছে।
একটি উপবৃত্তির তালিকা ছড়িয়ে দাবি করা হচ্ছে, মাগুরার শালিখায় সরকারি বৃত্তির সব সুবিধাভোগীই হিন্দু সম্প্রদায়ের। তবে ফাক্ট চেকে দেখা যাচ্ছে, তা ঠিক নয়।
একটি খালে প্রবল স্রোতের মধ্যে একটি সিএনজিচালিত অটোরিকশা কাঁধে তুলে নিয়ে যাচ্ছেন ১০ থেকে ১৫ জন ব্যক্তি। তাতে একজন প্রসূতি রয়েছেন বলে দাবি করা হলেও আসল ঘটনা ভিন্ন।
২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি অপতথ্য ছড়ানো হয়েছে বিএনপিকে নিয়ে; আর রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে বেশি অপতথ্যের শিকার হয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মদের বোতল সামনে রেখে বিএনপির এক সংসদ সদস্যের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে; কিন্তু যাচাই করে দেখা যাচ্ছে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।
গত এপ্রিলে মিয়ানমারের সাগাইং অঞ্চলের হোমালিন নদীবন্দরে জ্বালানি স্থানান্তরের সময় একটি তেলবাহী নৌযানে বিস্ফোরণ ঘটেছিল। সেটাকেই এখন বিমান হামলার দৃশ্য বলে প্রচার করা হচ্ছে।
ভিডিওটি বাংলাদেশের বলে অনেকে মনে করছিলেন, পোস্টের মন্তব্যে কেউ কেউ জানতে চাইছিলেন, কোথায় ঘটেছে এই ঘটনা।
‘মেসি আমাকে কখনোই বিশ্বকাপের গোল্ডেন বুট ছুঁতে দেবে না’-নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড এমন মন্তব্য করেছেন দাবি করে একটি স্ক্রিনশট দেশি-বিদেশি কয়েকটি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’—ফুটবল বিশ্বকাপকে চেনানো হয় এভাবেই। সেই বিশ্বকাপের উন্মাদনা এখন বিশ্বজুড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমেই তারই ঢেউ। এর মধ্যে ঘটছে গুজবেরও বিস্তার।
বিশ্বকাপ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় একটি দাবি। সেখানে বলা হয়, ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও লিওনেল মেসিকে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় (GOAT) হিসেবে আখ্যায়িত করেছেন।
সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে সংযুক্ত করার পর তাঁকে পুনর্বহাল করা হয়েছে, এমন একটি দাবি ছড়িয়ে পড়লেও তার কোনো ভিত্তি পাওয়া যায়নি।
ছড়ানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ইসলামী ছাত্রশিবিরের সভাপতির নামে ভুয়া মন্তব্য। সেনাবাহিনীর সদস্যদের পুরোনো ভিডিও ছড়িয়েও তৈরি করা হচ্ছে বিভ্রান্তি।
ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় প্রিয় দলের পতাকা ছাদে ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে একটি ছবি ছড়িয়ে যে দাবি করা হচ্ছে, ফ্যাক্ট চেকে তার ভিত্তি পাওয়া যায়নি।
বিশ্বকাপে আর্জেন্টিনার তারকা লিওনেল মেসিকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলজেরিয়ার ডিফেন্ডার আইসা মান্দির একটি মন্তব্য ঘুরছে; যেখানে দাবি করা হচ্ছে, আইসা মান্দি আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের পর বলেছেন, ‘আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না।’
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে দাবি করা হচ্ছে, আর্জেন্টিনার সমর্থকদের মিছিল সেনাবাহিনীর ধাওয়ার মুখে পড়েছে। তবে যাচাই করে দেখা যায়, এই ছবি আসল নয়।
সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের দুবাইয়ে গ্রেপ্তার হওয়ার ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে কিছু ভুয়া তথ্যও ছড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা অনেকের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে।
বাংলাদেশে নারী ও শিশুদের ওপর নির্যাতন এখন আলোচিত বিষয়। এ নিয়ে অপতথ্যও ছড়াচ্ছে বেশি। দেশের তথ্য যাচাইকারী প্ল্যাটফর্মগুলো গত এক সপ্তাহে যে শতাধিক অপতথ্য শনাক্ত করেছে, তার মধ্যে এমন ঘটনাই বেশি।
দীপ্তি চৌধুরী ও তাঁর স্বামী মুশতাক ইবনে আইয়ুবকে বিয়ের পোশাকে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ শরিফ ওসমান হাদির কবরের সামনে। যাচাইয়ে দেখা যাচ্ছে, ছবিটি এআই দিয়ে তৈরি।
‘ডিভোর্সের পর ফুটফুটে সন্তানকে এতিমখানায় ফেলে গেলেন জন্মদাতা বাবা–মা’, এমন একটি শিশুর ভিডিও ছড়িয়েছে। ফ্যাক্ট চেকে দেখা যাচ্ছে, এটি বাস্তব ঘটনার নয়।
পুশ ইন নিয়ে সীমান্তে উত্তেজনা চলার মধ্যে একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে দাবি করা হচ্ছে, বিজিবির হাতে ধরা পড়েছেন ভারতীয় এক গুপ্তচর। তবে যাচাই করে দেখা গেছে, এই ভিডিও সীমান্তেরও নয়, এখনকারও নয়।
কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে গেছেন সেলিনা হায়াৎ আইভী, এমন একটি ছবি ছড়িয়ে পড়লেও ফ্যাক্ট চেকে দেখা যাচ্ছে, এটি এআই দিয়ে তৈরি।
বাংলাদেশভিত্তিক তথ্য যাচাইকারী পাঁচটি প্রতিষ্ঠান গত সপ্তাহে (৩০ মে-৫ জুন পর্যন্ত) তাদের ওয়েবসাইটে মোট ৮৯টি ফ্যাক্ট চেক প্রতিবেদন প্রকাশ করে। এগুলো পর্যালোচনা করে দেখা যায়, পুরোনো ভিডিওকে নতুন ঘটনার সঙ্গে যুক্ত করে ছড়ানো হচ্ছে অপতথ্য।