‘কম্বল পাইয়া মনে অইছে, আইজ ঘুমডা আরামের হবেনে’
মুক্তকণ্ঠ ট্রাস্টের পক্ষ থেকে ফরিদপুরের সদরপুর উপজেলার দিয়ারা নারকেলবাড়িয়া ইউনিয়নে আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ২৩৫ জন শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে।
৭ জানুয়ারী, ২০২৬ এ ৪:০৩ অপরাহ্ণ
মুক্তকণ্ঠ ট্রাস্টের পক্ষ থেকে ফরিদপুরের সদরপুর উপজেলার দিয়ারা নারকেলবাড়িয়া ইউনিয়নে আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ২৩৫ জন শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে।
‘এইবার যে শীত পড়ছে, ঘর থাইকা বাইর অওন যায় না। শীতে খুব কষ্ট অইতাছে। আফনেরা যে কম্বল দিলাইন, এইডা দিয়া শীতে আরাম অইবো।’
কম্বলগুলো দিয়ে সহযোগিতা করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।
মুক্তকণ্ঠর কম্বল পেয়ে অশীতিপর আইতন বেওয়া বললেন, ‘কম্বলখান দিয়া তোমরা বাপের কাম করিলেন। অ্যালা আরামত ঘোমাবা পারিমো।’