একের পর এক রহস্যময় আগুন মিরসরাইয়ের এক গ্রামে,আতঙ্কে রাত জেগে পাহারা
চট্টগ্রামের মিরসরাইয়ে হিন্দু পাড়ায় একের পর আগুন
চট্টগ্রামের মিরসরাইয়ে হিন্দু পাড়ায় একের পর আগুন
চট্টগ্রামের মিরসরাইয়ে পদচারী–সেতুর দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় এ কর্মসূচি হয়। ওই এলাকায় গতকাল বুধবার ট্রাকচাপায় মাদ্রাসাছাত্রী ও পথচারী নিহত হয়েছিল।
স্ত্রী জান্নাতুল ফেরদৌস আর তিন মেয়েকে নিয়ে সুখের সংসার ছিল নাছির উদ্দিনের। গতকাল বুধবার সকালের একটি সড়ক দুর্ঘটনা সেই সুখের ছবিটাকে দুমড়েমুচড়ে দিল।
চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাকচাপায় এক মাদ্রাসাছাত্রীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বড়তাকিয়া বাজারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা হয়।
আশিক চৌধুরী বলেন, জায়গাটি গত বছরের জুন মাস পর্যন্ত ভারতীয় অর্থনৈতিক অঞ্চল হিসেবে প্রস্তাবিত ছিল, যা পরে বাতিল হয়ে গেছে। সেটিকেই এখন বেজার মাস্টারপ্ল্যানে সামরিক অর্থনৈতিক অঞ্চল হিসেবে অন্তর্ভুক্ত হবে।
গতকাল শুক্রবার বিকেলে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন টিপু চৌধুরী। তিনি মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর সরকারহাট এলাকার সরকার বাড়ির মৃত আবু তাহের চৌধুরীর ছেলে।
চট্টগ্রামের মিরসরাইয়ে বড়দের জমির বিরোধে খুন হওয়া শিশু আবদুল্লাহর বাড়িতে আহাজারি
চট্টগ্রামের মিরসরাইয়ে জমির বিরোধে জেরে তিন বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার বেলা ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
মহাসড়কে শতাধিক সিলিন্ডার, বিভাজকে থেঁতলানো লাশ
মনসুর আহাম্মদের বড় ছেলে মো. তায়েফ জানান, তাঁর বাবা প্রবাসী ছিলেন। নিজের জমানো টাকা তুলতে এসে ব্যাংকের মূল ফটকের সামনে ছিনতাইয়ের শিকার হয়েছেন।
চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে এক খামারে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার মিঠানালা ইউনিয়নের উকিলটোলা গ্রামে এ ঘটনা ঘটে।
দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট ছিল নাফিজ আহমেদ। ছোটবেলা থেকেই সমুদ্রগামী জাহাজের নাবিক হওয়ার স্বপ্ন ছিল তাঁর। সেই স্বপ্ন পূরণে ভর্তি করা হয়েছিল মাদারীপুরের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে। আর মাত্র তিন মাস পরেই শিক্ষানবিশ প্রকৌশলী হিসেবে জাহাজে ওঠার কথা ছিল তাঁর। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।
চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তেল পরিবহনের পাইপলাইন ছিদ্র করে তেল চুরির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার হাদি ফকিরহাট বাজারের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। পাইপলাইন থেকে তেল উপচে সড়কে পড়লে বিষয়টি জানাজানি হয়।