নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার
আজ যারা ক্ষমতাসীন, কাল তারাই পালিয়ে বেড়াচ্ছে। দরজা ভেঙে যেন ঘরে ঢুকে পড়ছে ইতিহাস।
আজ যারা ক্ষমতাসীন, কাল তারাই পালিয়ে বেড়াচ্ছে। দরজা ভেঙে যেন ঘরে ঢুকে পড়ছে ইতিহাস।
নছরের কাছে স্ত্রীর দীর্ঘ প্রতীক্ষা, ত্যাগ কিংবা বেঁচে থাকার সংগ্রামের চেয়েও বড় হয়ে ওঠে তাঁর সতীত্বের প্রশ্ন!
শহীদ মানেই ঢাকার অগুনতি ক্যাফে, রেস্তোরাঁ, চায়ের দোকানে অখণ্ড নির্ভেজাল নিরুপদ্রব আড্ডা আর আড্ডা। সদলবলে অ্যাসফল্টের রাস্তা, অলিগিলি ভেঙে উদ্দেশ্যবিহীন ঘুরে বেড়ানো দিনের পর দিন, রাতের পর রাত।
অভিনয়শিল্পী ও নির্দেশক মহসিনা আক্তারের বিয়ে সম্পন্ন হয়েছে মাদানী অ্যাভিনিউয়ের একটি মসজিদে।
মেলবোর্নের ড্যানডেনং ড্রাম থিয়েটারে স্থানীয় নাট্যদল অ্যাক্টোম্যানিয়ার দশম প্রযোজনা ‘ডিটেকটিভ’ দেখতে দর্শকে ছিল পূর্ণতা।
সেলিম আল দীন প্রচলিত নাট্যরীতির প্রথাগত অভিজ্ঞতার গণ্ডি ভেঙে বাঙালি জীবনের লৌকিক ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়ে নাট্যচর্চা শুরু করেন।
বিরতির পর আবার মঞ্চে ফিরছে আরণ্যক নাট্যদলের আলোচিত প্রযোজনা ‘কম্পানি’; মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় প্রদর্শনী হবে।
প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইনের রজতজয়ন্তী উৎসব আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হবে।
স্পর্ধা একাডেমির 'গোলমাথা আর চোখামাথা' নাটকে অতিথি চরিত্রে বিচারকের ভূমিকায় অভিনয় করে দীর্ঘ চার দশক পর মঞ্চে ফিরছেন নাট্যনির্দেশক সৈয়দ জামিল আহমেদ।
২০২৫-২৬ অর্থবছরে ঢাকা মহানগর ও ঢাকা জেলার ১৯৪টি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের জন্য ১ কোটি ৪৬ লাখ ১৩ হাজার ৫০০ টাকা অনুদান ঘোষণা করেছে সরকার। অনুদানের তালিকা নিয়ে কয়েকটি সংগঠন আবেদন করেও বঞ্চিত হওয়ার অভিযোগ তুলেছে এবং অঙ্ক নিয়েও প্রশ্ন উঠেছে।
দীর্ঘ বিরতির পর এই ছাদ থেকেই নতুন যাত্রা শুরু করছে দেশের অন্যতম নাট্যদলটি। আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় উদ্বোধন হবে তাদের নতুন নাট্যাঙ্গন ‘পালাকার রুফটপ স্টুডিও’। উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ।
কয়েক দিন আগে গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে। থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ প্রযোজিত সুফি সাহিত্যের চিরায়ত প্রণয়োপাখ্যান লাইলি-মজনু দেখতে।
নাসিরুল হকের সঞ্চালনায় এই পর্বে আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও নায়লা তারান্নুম। সংগীত পরিবেশন করেন নির্ঝর চৌধুরী।
এটা তাঁর নির্দেশিত প্রথম মঞ্চনাটক। এটি নির্দেশনা করতে গিয়ে একধরনের চাপে রয়েছেন। কারণ, একদল তরুণদের নিয়ে কাজ করছেন।
দেশীয় নাট্যসংস্কৃতির বিকাশ, প্রচার, প্রসার ও সংরক্ষণের লক্ষ্য নিয়ে প্রতিদিন নানা আয়োজন অনুষ্ঠিত হবে।
প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও প্রবল আত্মবিশ্বাস আর শিক্ষয়িত্রী অ্যান স্যুলিভানের অতিমানবিক প্রেরণায় হেলেন কেলারের সব নেতিবাচকতার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর মানবিক আখ্যান।
‘যিনি নাটককে দেখতেন জীবনের অংশ হিসেবে, আর শিল্পচর্চাকে মনে করতেন মানবিক দায়বদ্ধতার জায়গা।’
ফারাক্কা লংমার্চের ৫০ বছর পূর্তি উপলক্ষে শনিবার রাতে রাজশাহী নগরের বড়কুঠি এলাকায় পদ্মা নদীর ধারে নাটকটি মঞ্চস্থ করে পঞ্চগড়ের নাট্যদল ভূমিজ।
দিন ১৫ আগে লাভ লেটারস নামে মঞ্চনাটক দেখতে গেলাম বেইলি রোডে। রামেন্দু মজুমদার আর ফেরদৌসী মজুমদার এই দুনিয়াখ্যাত নাটকের বাংলা প্রযোজনায় অংশ নিলেন।
প্রয়াত অভিনেতা আতাউর রহমানকে স্মরণ করে তারিক আনাম খান ফেসবুকে আবেগপূর্ণ উপহার লিখেছেন। দীর্ঘ সহযোগিতার স্মৃতি তুলে ধরে তিনি লিখেছেন, ‘সেই হাসিমাখা মুখটাই বারবার স্মৃতিতে ফুটে ওঠে।’ গত সোমবার ৮৪ বছর বয়সে মারা গিয়েছেন আতাউর রহমান।
গত সোমবার শেষ নিশ্বাস ত্যাগ করেছেন নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমান। নাগরিক নাট্যসম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সদস্য এবং দীর্ঘদিন সাধারণ সম্পাদক ছিলেন তিনি। অনুজ নাট্যকর্মী আবুল হায়াত তাঁকে স্মরণ করে লিখেছেন ব্যক্তিগত স্মৃতিকথা।
রাজধানীর এক হাসপাতালে গতকাল মারা যাওয়া নাট্যনির্দেশক আতাউর রহমানকে আজ শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধায় বিদায় জানিয়েছে সহকর্মী-শিল্পীগণ। স্মৃতিচারণায় রামেন্দু মজুমদার, নাসির উদ্দীন ইউসুফসহ অনেকে তাঁর অবদান তুলে ধরেন। বনানী কবরস্থানে সমাহিত হয়েছেন তিনি।
প্রয়াত অভিনেতা আতাউর রহমানের জীবনী। নোয়াখালী থেকে শুরু করে ঢাকার নাট্যজগতে দীর্ঘ যাত্রা। জন্মস্থান নিয়ে মজার কথা ও জীবনের সুখের কথা বলেছিলেন তিনি।
‘দমের মাদার’ নাটকের ৮০তম প্রদর্শনীর উপলক্ষে তিন দিনের নাট্যোৎসব শুরু হয়েছে জাতীয় নাট্যশালায়। গত ১৬ বছরে ১৬টি আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়েছে এই নাটক। আজ ও শুক্রবার আরও চারটি প্রদর্শনী মঞ্চস্থ হবে।