ঈদযাত্রায় নিরাপত্তা জোরদার, অতিরিক্ত ভাড়া নিলেই ব্যবস্থা: ডিএমপি
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলেই কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ডিএমপি।
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলেই কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ডিএমপি।
চট্টগ্রামের বাঁশখালীতে পৃথকভাবে মাদক সেবন ও জুয়া খেলার দায়ে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে উপজেলার শীলকূপ ইউনিয়নে অভিযান চালিয়ে আটকের পর তাঁদের কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন।
ফরিদপুরে ৬৩০ কেজি চাল সাবেক এক কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত।
চট্টগ্রামের সীতাকুণ্ডে সালেহ কার্পেট কারখানার গুদাম থেকে ৫৭৮ টন সরকারি চাল জব্দ করেছে র্যাব। বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে চাল প্যাকেটজাত করার প্রমাণ পাওয়া গেছে। আব্দুল আজিজ নামে একজনকে আটক করে গুদাম সিলগালা করা হয়েছে।
খাগড়াছড়ির রামগড়ে অবৈধ বালু তোলার অভিযানে হামলায় ইউএনও কাজী শামীম, ওসি মো. নাজির আলমসহ ১৫ জন আহত। ফাঁকা গুলি ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। কৃষকরা সেচপাম্প ভাঙচুরের অভিযোগ করে উঠেছেন।
কুমিল্লার লাকসামের পশ্চিমগাঁওয়ে রাতের আঁধারে শতবর্ষী জোড়পুকুরের দুই-তৃতীয়াংশ ভরাট হয়। গোপন খবর পেয়ে ইউএনও নার্গিস সুলতানা অভিযান চালিয়ে ৪ লাখ ১৪ হাজার বর্গফুট মাটি জব্দ করেন। আজ সোমবার নিলামে ২ লাখ ৭৪ হাজার টাকায় বিক্রি হয়।
ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় গার্মেন্টস কারখানায় ধাপে ধাপে ছুটি, ভ্রাম্যমাণ আদালত বৃদ্ধি ও নিয়ন্ত্রণকক্ষ স্থাপনসহ প্রস্তুতি নিয়েছে। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রী শেখ রবিউল আলম গার্মেন্টস মালিকদের ছুটি কার্যকর করার জন্য জোরালো দাবি জানিয়েছেন।
নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে কাজল হোসেন ১০ হাজার টাকা দাবি করেন রেবেকা বেগমের কাছে। প্রতারণা ধরা পড়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানা করে। লালপুর থানার ওসি খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, হামের টিকাদানের লক্ষ্যমাত্রার ৮১ শতাংশ পূর্ণ হয়েছে এবং দ্রুত শতভাগ অর্জিত হবে। ডিসিদের নজরদারির নির্দেশ।
চট্টগ্রামের বাঁশখালীতে মোবাইল অ্যাপস ব্যবহার করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলা নিয়ে জুয়া ধরার দায়ে তিন যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার কাথরিয়া ইউনিয়নের বাগমারা গাট্টি ফকির মাজারসংলগ্ন এলাকায় একটি দোকানে এ ঘটনা ঘটে।
ভালুকা উপজেলায় পরিবেশ আইন ভঙ্গ করে ঝুঁকিপূর্ণ তরল বর্জ্য কৃষিজমিতে ফেলছিল একটি তৈরি পোশাক কারখানা। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগের পর আজ মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে এটির বর্জ্য নিষ্কাশনের পাইপলাইন বন্ধ করে দিয়েছে প্রশাসন।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিভিন্ন ফিলিং স্টেশন থেকে গোপনে পেট্রল এনে প্রতি লিটার ৪০০ টাকায় বিক্রি করছিল একটি চক্র। অভিযান চালিয়ে চক্রের সদস্যদের আটক করে পুলিশ।
গত ১৬ এপ্রিল চুয়াডাঙ্গার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মো. ছফিউল্লাহর ভ্রাম্যমাণ আদালত আলমডাঙ্গা থানার পুলিশের ওই সদস্যকে ৫০০ টাকা জরিমানা করেছিলেন।
ঢাকার ধামরাই উপজেলায় পরিবেশদূষণকারী ব্যাটারি গলিয়ে অবৈধভাবে সিসা তৈরির তিনটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে পাহাড় কাটা ও পুকুর ভরাটের দায়ে একটি কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটির এক কর্মকর্তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি বাড়ি থেকে সাড়ে পাঁচ হাজার লিটার ডিজেল ও অকটেন জব্দ হয়েছে। এ ঘটনায় ইকবাল ভূঁইয়া নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
খুলনার পদ্মা ডিপোতে ট্যাংকলরি থেকে অকটেন চুরির সময় এনএসআই সদস্যরা হাতেনাতে পাঁচজনকে আটক করেন। ভ্রাম্যমাণ আদালতে তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তেল জব্দ করা হয়। লরিচালক ইমরান ছিলেন মূল সন্দেহভাজন।
নাটোরের বড়াইগ্রামে জ্বালানি তেলের অভাবে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। প্রশাসনের অনুমতি ছাড়া গোপনে তেল বিক্রির জন্য পাটোয়ারী ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইউএনও-র হস্তক্ষেপে বিক্ষোভ শেষ হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ অনুমোদনহীন আন্তজেলা বাস কাউন্টার সরাতে সাত কার্যদিবসের সময় দিয়েছে। সময়মতো না সরালে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এতে যানজট কমবে আশা করা হচ্ছে।
সিলেট বিভাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও হয়রানির প্রতিবাদে সকল ফিলিং স্টেশন ও সিএনজি স্টেশনে ধর্মঘট চলছে। গতকাল বুধবার রাত থেকে শুরু হওয়া এই ধর্মঘটে যানবাহনগুলো জ্বালানি না পেয়ে ফিরে যাচ্ছে। পেট্রলপাম্প মালিকরা আজ জরুরি সভা করবেন।
ভোলার বিসিকে জেলা প্রশাসনের অভিযানে ৫ হাজার ৯৭৪ লিটার ডিজেল জব্দ হয়েছে। ময়দা কারখানার মালিক জামাল উদ্দিন খানকে এক লাখ টাকা এবং বেকারি তৃষ্ণা ফুডসের মালিক জুয়েলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জামাল দাবি করেছেন, তেল মজুতের জন্য জেলা প্রশাসকের কাছে লিখিত অনুমতি চেয়েছিলেন।
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে রাতে সাত হাজার লিটার ডিজেল মজুত করতে গিয়ে জুয়েল সরদার নামের ব্যবসায়ীকে প্রশাসন হাতেনাতে ধরে। ভ্রাম্যমাণ আদালতে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ ডিজেল উন্মুক্ত নিলামে কৃষকদের কাছে বিক্রি করা হবে।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নওরীন ফিলিং স্টেশনের মালিক মো. মিজানুর রহমানকে জ্বালানি তেলের ক্রয়-বিক্রয় ও মজুতের হিসাব দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালত এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা দিয়েছেন। অভিযোগ, তিনি তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করছিলেন। উপজেলা প্রশাসন নজরদারি অব্যাহত রাখবে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবৈধ পার্কিংয়ে জরিমানার প্রতিবাদে অ্যাম্বুলেন্স চালকরা সড়ক অবরোধ করায় রোগী-স্বজনরা দুর্ভোগে পড়েন। প্রায় ৩ ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে আন্দোলন তুলে নেন চালকেরা। এ ঘটনায় এক রোগীর মৃত্যুর পরও লাশ নিয়ে সংকট দেখা দেয়।