ভোট

মোট 303 টি সংবাদ · পৃষ্ঠা 8 / 13

ভোট দিতে চবি ও চুয়েটের শিক্ষার্থীরা ছুটছেন বাড়ির পথে

ভোট দিতে চবি ও চুয়েটের শিক্ষার্থীরা ছুটছেন বাড়ির পথে

বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী প্রায় ২৭ হাজার। এর মধ্যে প্রায় ১৬ হাজার ছাত্র, ১১ হাজার ছাত্রী এবং একজন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী রয়েছেন। সহ-উপাচার্য (প্রশাসনিক) মো. কামাল উদ্দিন মুক্তকণ্ঠকে বলেন, ‘আমরা চাই শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাক। শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতেই পরীক্ষা স্থগিত করা হয়েছে।’

১০ ফেব্রুয়ারী, ২০২৬ এ ১০:৪২ পূর্বাহ্ণ
সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে পৌঁছাল ব্যালট পেপার, সব

সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে পৌঁছাল ব্যালট পেপার, সব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা আজ মঙ্গলবার সকালে শেষ হয়েছে। প্রচারণা শেষ হওয়ার আগেই চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। গত সোমবারের মধ্যেই সব আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে পৌঁছে গেছে ব্যালট পেপার। এর আগে জেলা নির্বাচন কার্যালয় থেকে ভোট গ্রহণের প্রয়োজনীয় অন্যান্য উপকরণও পাঠানো হয়।

১০ ফেব্রুয়ারী, ২০২৬ এ ১০:৩৮ পূর্বাহ্ণ
বালু তোলা বন্ধে প্রার্থীর শক্ত অবস্থান চান ভোটাররা

বালু তোলা বন্ধে প্রার্থীর শক্ত অবস্থান চান ভোটাররা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পশ্চিম সরফভাটা ইউনিয়নের গোডাউন ব্রিজ-সংলগ্ন এলাকার বাসিন্দা খোরশেদ আলম। কর্ণফুলী নদীর পাড়ে পরিবার নিয়ে থাকেন তিনি। গত রোববার দুপুরে নদীর পাড়ে তাঁর সঙ্গে কথা হয়।

১০ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৯:১১ পূর্বাহ্ণ
ভোটে না থেকেও যেভাবে ‘ভোটে’ থাকবে আওয়ামী লীগ

ভোটে না থেকেও যেভাবে ‘ভোটে’ থাকবে আওয়ামী লীগ

অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ করায় দেশের অন্যতম প্রধান দল আওয়ামী লীগ ১২ ফেব্রুয়ারির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না।

১০ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৭:৩০ পূর্বাহ্ণ
প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ হলো

প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ হলো

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় নির্বাচনী প্রচার শেষ হয়। গত ২২ জানুয়ারি নির্বাচনী প্রচার শুরু হয়েছিল। ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে তা শেষ হয়।

১০ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৭:০৫ পূর্বাহ্ণ
‘ভোট না, আমাগো এলাকায় উৎসব নিয়া আইছে দিপু’

‘ভোট না, আমাগো এলাকায় উৎসব নিয়া আইছে দিপু’

বেলা তিনটায় নারায়ণগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর গণমিছিল শুরু হওয়ার কথা থাকলেও বেলা একটার পর থেকেই বাদ্যযন্ত্রসহ নেচে-গেয়ে লোকজন আসতে থাকেন।

৯ ফেব্রুয়ারী, ২০২৬ এ ১১:১৮ অপরাহ্ণ
খাগড়াছড়ির দুর্গম তিন ভোটকেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছাল নির্বাচনী সরঞ্জাম

খাগড়াছড়ির দুর্গম তিন ভোটকেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছাল নির্বাচনী সরঞ্জাম

খাগড়াছড়ির দুই উপজেলার অতি দুর্গম তিনটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।

৯ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৩:১৮ অপরাহ্ণ
‘বিদ্রোহী’র চাপে বিএনপির রেজা কিবরিয়া, ভোটের মাঠে পাশে আছেন স্ত্রী

‘বিদ্রোহী’র চাপে বিএনপির রেজা কিবরিয়া, ভোটের মাঠে পাশে আছেন স্ত্রী

হবিগঞ্জ–১ আসনে বিএনপির প্রার্থী সদ্য দলে যোগ দেওয়া নেতা রেজা কিবরিয়া। তিনি সাবেক অর্থমন্ত্রী ও প্রয়াত আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়ার ছেলে।

৯ ফেব্রুয়ারী, ২০২৬ এ ১১:৩০ পূর্বাহ্ণ
যমুনার দুর্গম চরে নেই ভোটের আমেজ, আছে বঞ্চনার আক্ষেপ

যমুনার দুর্গম চরে নেই ভোটের আমেজ, আছে বঞ্চনার আক্ষেপ

জেলা শহরের মতো যমুনার দুর্গম চরে ভোটের আমেজ নেই। মোড়ে মোড়ে নেই ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড। ভোট নিয়ে ভোটারদেরও আগ্রহ নেই। তবে আছে মানুষের চাওয়া-পাওয়া আর হতাশা-বঞ্চনার নানা আক্ষেপ।

৯ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৯:৩০ পূর্বাহ্ণ
গাজীপুরের ভোটের সমীকরণে শ্রমিকেরাই এখন ‘গেম চেঞ্জার’

গাজীপুরের ভোটের সমীকরণে শ্রমিকেরাই এখন ‘গেম চেঞ্জার’

কর্মসংস্থানের সুবাদে দেশের বিভিন্ন জেলা থেকে গাজীপুরে আসা শ্রমিকদের বড় একটি অংশ এখন সেখানকার ভোটার।

৯ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৭:৩০ পূর্বাহ্ণ
ভোটের ফলাফল না আসা পর্যন্ত কেন্দ্র
পাহারা দিতে হবে: আমীর খসরু

ভোটের ফলাফল না আসা পর্যন্ত কেন্দ্র পাহারা দিতে হবে: আমীর খসরু

সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের প্রতিপক্ষ বট বাহিনী সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করে, বেহেশতের টিকিট বিক্রি করে, মানুষের এনআইডি কার্ড ও বিকাশ নম্বর নিয়ে যায়।’

৮ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৮:০৪ অপরাহ্ণ
বিকাশ, রকেট, নগদে এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না, বন্ধ থাকবে

বিকাশ, রকেট, নগদে এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না, বন্ধ থাকবে

বাংলাদেশ ব্যাংক আজ রোববার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। আজ রাত ১২টা থেকে নির্বাচনের দিন দিবাগত রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এসব সেবা সীমিত থাকবে।

৮ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৭:৩১ অপরাহ্ণ
জাপানে আগাম নির্বাচনের ভোট গ্রহণ চলছে, তাকাইচির জোটের জয়ের আভাস

জাপানে আগাম নির্বাচনের ভোট গ্রহণ চলছে, তাকাইচির জোটের জয়ের আভাস

নির্বাচনে প্রধানমন্ত্রী তাকাইচির নেতৃত্বাধীন জোট নিরঙ্কুশ জয় পাবে বলে জরিপে আভাস দেওয়া হয়েছে।

৮ ফেব্রুয়ারী, ২০২৬ এ ১০:৩২ পূর্বাহ্ণ
স্কুটি চালিয়ে দ্বারে দ্বারে ভোট চাইছেন গণফোরামের প্রার্থী খনিয়া খানম

স্কুটি চালিয়ে দ্বারে দ্বারে ভোট চাইছেন গণফোরামের প্রার্থী খনিয়া খানম

স্কুটি চালিয়ে একজন নারী প্রার্থী ভোট চাইতে এসেছেন জেনে গ্রামের লোকজনই উৎসুক হয়ে খনিয়ার কাছে আসছেন। শুনছেন তাঁর দলীয় ইশতেহার ও তাঁর পরিকল্পনা।

৮ ফেব্রুয়ারী, ২০২৬ এ ১০:০০ পূর্বাহ্ণ