সরাইলে মহাসড়কের গর্তে আটকাচ্ছে গাড়ি, ২০ কিলোমিটার দীর্ঘ যানজটে চরম
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কের গর্তে যানবাহন আটকে পড়া ও দুর্ঘটনার কারণে ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, যাতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কের গর্তে যানবাহন আটকে পড়া ও দুর্ঘটনার কারণে ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, যাতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।
যশোরের অভয়নগরের প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের দুই শতাধিক পরিবার দেড় মাস ধরে পানিবন্দী হয়ে আছে।
বরগুনা সদর উপজেলায় পল্লী বিদ্যুতের খাজুরতলা গ্রিড সাবস্টেশনে অগ্নিকাণ্ডের পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।
শরীয়তপুর-ঢাকা সড়কের নির্মাণকাজে দীর্ঘসূত্রতা ও সমন্বয়হীনতার কারণে হাজার হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন, যা দুর্ঘটনার ঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে।
খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের মায়ুং কপাল পাহাড়ে প্রায় ৩০৮ ফুট দৈর্ঘ্যের স্বর্গের সিঁড়ির অবস্থান।
বাদশা শেখ ফরিদপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের উত্তর সাদীপুর এলাকার বাসিন্দা। প্রতিদিন রিকশা চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করেন। সরকারি তথ্যভান্ডারে তাঁকে মৃত দেখানো হয়েছে বলে অভিযোগ।
কুষ্টিয়ার কুমারখালী পৌরসভায় টিসিবির ৩৭১ জন কার্ডধারী বরাদ্দ থাকা চাল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন; এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।
কয়েক দিন ধরে সঞ্চয়পত্র কিনতে বিভিন্ন ব্যাংকে ঘুরলাম। ঘুরতে গিয়ে যা দেখলাম, সেটা কষ্টকর। একটা সরকারি ইনস্ট্রুমেন্ট কিনতে গিয়ে গ্রাহককে যে ভোগান্তি পোহাতে হয়, ওপরের মহলের লোকজন সেটা সম্ভবত জানেন না।
সকাল সাড়ে ১০টার দিকে বালুবাহী একটি ডাম্প ট্রাক সেতুটি পার হওয়ার সময় স্টিলের পাটাতন ভেঙে সেতুর ওপর আটকে পড়ে।
জনগুরুত্বপূর্ণ সড়ক বা সেতুর কাজ পরিকল্পনামাফিক সময়মতো শেষ করা উন্নয়ন প্রকল্পের অন্যতম অগ্রাধিকার হওয়া উচিত।
চরম বিদ্যুৎ–সংকটে ক্ষোভ ছড়িয়েছে নানা জেলায়; কোথাও সড়ক অবরোধ, কোথাও কার্যালয় ঘেরাও, আবার কোথাও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কর্মকর্তারা।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুকুরিয়া বাসস্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল সাতটার দিকে একদফা সংঘর্ষের পর পৌনে ১০টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত আরেক দফা সংঘর্ষ হয়।
নতুন সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল দুই বছর আগে। কাজের মেয়াদও শেষ হয়েছে এক বছরেরও বেশি সময় আগে। কিন্তু সেতুর নির্মাণকাজ শেষ হয়নি।
টাকা রিচার্জের পর গ্রাহকদের মোবাইলে ৮০ থেকে ৩০০ ডিজিটের অস্বাভাবিক দীর্ঘ টোকেন নম্বর আসছে। এত বড় টোকেন মিটারে প্রবেশ করাতে গিয়ে অনেকে ভুল করছেন।
ঢাকার গুলশান থানায় মামলা করতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন একজন বেসরকারি চাকরিজীবী।
সবে বর্ষার মৌসুম শুরু। বাকি সময় এর চেয়েও বেশি বৃষ্টি হলে নগরের পরিস্থিতি কী হবে তা নিয়ে শঙ্কিত নগরবিশেষজ্ঞরা।
সামান্য বৃষ্টি হলেই সিলেট নগরের অর্ধশতাধিক এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। পরিবেশবাদীদের অভিযোগ, অপরিকল্পিত উন্নয়নের কারণেই এমনটি হয়েছে।
যাত্রাপথে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, ইঞ্জিন বিকল, হুক ভেঙে ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে যাওয়া কিংবা লাইনচ্যুতির ঘটনা যেন নিয়মিত চিত্র হয়ে উঠেছে ঢাকা–ময়মনসিংহ–জামালপুর রেলপথে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কয়েকটি এলাকায় টানা বৃষ্টি ও পানি নিষ্কাশনব্যবস্থার সংকটে চার দিনেও জলাবদ্ধতা দূর হয়নি।
খুলনা মেডিকেলে অস্ত্রোপচারের দীর্ঘ অপেক্ষায় ভোগান্তিতে শতাধিক রোগী; চিকিৎসক–সংকট ও ওটি সীমাবদ্ধতায় বাড়ছে দুর্ভোগ।
ঢাকা ওয়াসার তথ্য অনুসারে, প্রকল্পটির ব্যয় ৫ হাজার ১৮৭ কোটি টাকা। চলতি বছরের জানুয়ারিতে কাজ শুরু হয়েছে। কাজ শেষ হওয়ার কথা ২০২৮ সালে।
বরফের সংকটে মাছ সংরক্ষণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় অনেক ট্রলার নির্ধারিত সময়ে সাগরে যাত্রা করতে পারছে না। ব্যবসা-বাণিজ্যেও মন্দাভাব দেখা দিয়েছে।
শহরে লোডশেডিংয়ের মাত্রা কম থাকলেও গ্রামে ৮-৯ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। ‘ধারদেনা করে টিভি কিনলাম, কিন্তু বিদ্যুৎ বিনে খেলাই দেখা যাচ্ছে না’
জামালপুরে তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে চলমান বিশ্বকাপ ফুটবলের ম্যাচও নির্বিঘ্নে দেখতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকেরা।