ইরান নিয়ে ট্রাম্পের হুমকি–ধমকি কি কাজ করছে
তবে ইরানের নেতৃত্বের প্রতি ট্রাম্পের কঠোর কূটনৈতিক অবস্থান নমনীয় করার কোনো লক্ষণ দেখা যায়নি।
তবে ইরানের নেতৃত্বের প্রতি ট্রাম্পের কঠোর কূটনৈতিক অবস্থান নমনীয় করার কোনো লক্ষণ দেখা যায়নি।
বেইজিংয়ে সি চিন পিং ও ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে প্রাচীন গ্রিসের পেলোপনেশিয়ান যুদ্ধ ও থুসিডাইডিসের ফাঁদ নিয়ে আলোচনা হয়।
বেইজিং বৈঠকে সি চিন পিং ট্রাম্পকে ‘থুসিডাইডিস ফাঁদ’ নিয়ে সতর্ক করেন, যা উদীয়মান ও প্রতিষ্ঠিত শক্তির মধ্যে যুদ্ধের ঝুঁকি নির্দেশ করে। তাইওয়ান ইস্যুতে কঠোর অবস্থান জানিয়ে তিনি সংঘাতের আশঙ্কা তুলে ধরেন। ট্রাম্প সামাজিকমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে যুক্তরাষ্ট্রের শক্তির কথা বলেন।
গত কয়েক মাসে বিশ্বরাজনীতির ছক বদলে গেছে, এর মধ্যে ট্রাম্প-সি চিন পিংয়ের বৈঠক নির্ধারিত হয়েছে। হরমুজ প্রণালির সংকটে আমেরিকা চীনের সাহায্য চাইছে, কিন্তু চীন শক্ত অবস্থান নিয়ে প্রবেশ করছে। তাইওয়ান ইস্যুসহ বড় সমঝোতার সম্ভাবনা রয়েছে।
১৯৪৮ সালের ১৪ মে মধ্যরাতে ফিলিস্তিনে ব্রিটিশ ম্যান্ডেট শেষ হওয়ার সময় নির্ধারিত ছিল। সেদিন বিকেলে তেল আবিবে বেন গুরিয়ন আনুষ্ঠানিকভাবে স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দেন।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা কেন ইরানকে বশ করতে পারছে না? গেম থিওরি ও আমেরিকার দ্বিধাগ্রস্ত পররাষ্ট্রনীতির মাধ্যমে এর ব্যাখ্যা। ট্রাম্পের নীতি ও ঐতিহাসিক উদাহরণ তুলে ধরা হয়েছে।
একটি ধারণা প্রচলিত ছিল, পাকিস্তান রাষ্ট্রটি প্রায় ‘ব্যর্থ রাষ্ট্রের’ পথে হাঁটছে। এমনকি পাকিস্তানি পাসপোর্ট বা ভিসা কোনো ভ্রমণকারীর কাগজে থাকলে উন্নত বিশ্বে যাতায়াতেও কড়াকড়ি শুরু হয়েছিল।
বাংলাদেশ ও ভারত ভিসা কার্যক্রম আবার চালু করতে উদ্যোগ নিয়েছে, যা দুই দেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক হতে পারে।
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার দরজা খোলা রাখতে সচেষ্ট পাকিস্তান।
ট্রাম্প হয়তো আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে প্রত্যাহার করবেন, অথবা কোনো প্রকাশ্য ঘোষণার পথ এড়িয়ে অবহেলা, উপেক্ষা ও অবজ্ঞার মাধ্যমে জোটটিকে ভেতর থেকে ফাঁপা করে তুলবেন। তবে তিনি যে পথই ধরুন, শেষ ফল একই হবে। ন্যাটোতে ভাঙন হবে।
ভারত ও আফগানিস্তান—উভয়ের প্রতিই তাদের সতর্কবার্তা স্পষ্ট এবং কখনো কখনো প্রকাশ্যভাবে আগ্রাসী, যা নতুন শক্তি থেকে কাজ করা একটি রাষ্ট্রের চিত্রকে আরও জোরদার করে। কিন্তু যে পদক্ষেপগুলো পাকিস্তানের অবস্থানকে উঁচুতে তুলেছে, সেগুলোই আঞ্চলিক বিভাজনরেখাগুলোকে আরও তীক্ষ্ণ করেছে এবং যে পরিসরে এই উত্তেজনা এখন বিস্তার লাভ করছে, সেটিও বড় করেছে।
পৃথিবীর মোট পরিধি প্রায় ২৫ হাজার মাইল বা ৪০ হাজার কিলোমিটার। এ তথ্য আমরা ছোটবেলা থেকেই জানি।
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল সহজতর করার প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস ইরান দূতাবাসের।
ইরানি রাজনীতিবিদ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা—উভয় পক্ষই নিজেদের বিজয়ী দাবি করছে।
১৯৭০–এর দশকের জ্বালানির সংকট ছিল মূলত তেলের সংকট। ১৯৭৩ সালে ইসরায়েলের বিরুদ্ধে মিসর ও সিরিয়ার ইয়োম কুপ্পির যুদ্ধের পর যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের তেলের ওপর নির্ভরতা কমানোর তাগিদ অনুভব করে।
ইরানে যুক্তরাষ্ট্র যে যুদ্ধ বাধিয়েছে, তাতে জ্বালানি তেলের সংকট তৈরি হয়ে দেশটির মিত্রদেরই বেশি ভোগাচ্ছে।
রাশিয়া ইরানকে মার্কিন যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমানের অবস্থান–সম্পর্কিত গোয়েন্দা তথ্য সরবরাহ করছে।
ব্রহ্মপুত্র নদ নিয়ে চীন ও ভারত দুই দেশই প্রতিযোগিতামূলক ও অচল এক সম্পর্কের জালে আটকে আছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের প্রতিক্রিয়ায় ছিল কৌশলী অবস্থান।
তুরস্ক, সৌদি আরব, মিসর ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা গত বৃহস্পতিবার রিয়াদে এক বৈঠকে মিলিত হয়েছেন।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোয় ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তেহরানের আকাশে এখন যুদ্ধবিমানের গর্জন দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে।
ইরানবিরোধী জোট গঠনে বিশ্বজুড়ে মার্কিন কূটনীতিকদের নির্দেশনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
পছন্দ-অপছন্দের এই সমীকরণে যুক্তরাষ্ট্রের চেয়েও দাপট বেশি ইসরায়েলের। তারা চায় মুসলমানপ্রধান কোনো দেশের হাতে পারমাণবিক প্রযুক্তি না থাকুক।