জমি নিয়ে বিরোধে যাতায়াতের পথে বেড়া, দুই সপ্তাহ অবরুদ্ধ একটি পরিবার
জমি নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি হিন্দু পরিবারের বাড়ির যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
জমি নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি হিন্দু পরিবারের বাড়ির যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
১৮ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইনসের ভেতরে ঢুকে জেলা পুলিশের আয়োজিত গানের অনুষ্ঠানে হামলা চালিয়েছে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থীরা। পরদিন কিশোরগঞ্জে ‘ইমাম-উলামা পরিষদ’ নামে ধর্মীয় সংগঠনের হুমকির মুখে একটি কনসার্ট বন্ধ হয়ে গেছে।
ব্রাহ্মণবাড়িয়ায় একটি মাদক নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালকদের বিরুদ্ধে চিকিৎসাধীন এক রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সেখানে চিকিৎসাধীন প্রায় ৪০ রোগী একসঙ্গে পালিয়ে গেছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়ার জেরে মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনার পর সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের আয়োজনে আস্ত খাসি না রাখায় তর্কাতর্কির জেরে কনেপক্ষের বিয়ে ভেঙে দেওয়া সেই বর জুনায়েদ মিয়া বিয়ে করেছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নেয়ামতপুর গ্রামে নতুন কনের মামার বাড়িতে বিয়ে সম্পন্ন হয়।
ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। কিশোরীকে ধর্ষণের অভিযোগে সোমবার সালিস বসে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বিয়ের আয়োজনে বরের জন্য আস্ত খাসি না রাখায় কনেপক্ষের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়েছেন বর। এ কারণে তাঁর সঙ্গে মেয়ে বিয়ে দিতে অস্বীকৃতি জানায় কনের পরিবার।
গতকাল সকাল নয়টায় মাজারের চারটি দানবাক্স খোলা শুরু হয়। চারটি দানবাক্স থেকে ১২ বস্তা টাকা পাওয়া যায়।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের চারটি গ্রামে প্রায় এক থেকে দেড় কিলোমিটার এলাকাজুড়ে নদীভাঙন দেখা দিয়েছে।
সড়ক চার লেনে উন্নীতকরণ কাজের ধীরগতি, যানবাহন চলাচলে অব্যবস্থাপনা ও চালকদের নিয়ম না মানার কারণে সরাইলে বিশ্বরোড মোড় এলাকায় যানজট কমেনি; নতুন লেন খুললেও ভোগান্তি অব্যাহত।
ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের সরবরাহ ও চাপ কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকেরা। বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকট দেখা দেয়।
মুক্তিযুদ্ধের স্মৃতি ও ভারতীয় মিত্রবাহিনীর আত্মদানকে কেন্দ্র করে ৭২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের ‘মৈত্রীস্তম্ভ’ অবশেষে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মসজিদের মাইকে ঘোষণা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। দোকানপাট ও বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে; পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এমপিওভুক্ত না হয়েও ১১ থেকে ১৫ বছর ধরে বেতন-ভাতা ছাড়াই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ডিগ্রি কলেজে পাঠদান করছেন ১০ শিক্ষক।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসক সংকটে সাড়ে সাত বছরের বেশি সময় ধরে চোখের সব ধরনের অস্ত্রোপচার বন্ধ। এই সময়ে ব্যবহারের বাইরে থেকে চক্ষু বিভাগের প্রায় সোয়া কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে।
সরাইল উপজেলা পরিষদের হল রুমে জুলাই গণ–অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে শহীদ পরিবার এবং আহত ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়।
‘কালো ধোঁয়া আর নয়, হেঁটেই করব দূরত্ব জয়’ স্লোগান নিয়ে ২১ দিনে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এক হাজার কিলোমিটারের বেশি পথ হেঁটে পরিবেশ সংরক্ষণ ও হাঁটার বার্তা ছড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার তরুণ ফাহিম মুনতাসির।
আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে জেলা এনসিপি জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মাহমুদা মিতু।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লুডু খেলা নিয়ে শুরু হওয়া তুচ্ছ বিরোধ থেকে দুই গোষ্ঠীর সংঘর্ষে হামদু মিয়া নিহত এবং ১০ জন আহত হয়েছেন। এলাকায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার উলচাপাড়া শাহী জামে মসজিদ, যা প্রায় তিন শতাব্দী পুরোনো, মুঘল স্থাপত্যশৈলীর এক অনন্য উদাহরণ হিসেবে আজও তার ঐতিহ্য ও সৌন্দর্য ধরে রেখেছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত এই স্থাপনাটি প্রতিদিন বহু দর্শনার্থীকে আকর্ষণ করে।
সরাইলে ঢাকা–সিলেট মহাসড়কে একাধিক সড়ক দুর্ঘটনা ও যানবাহন বিকল হওয়ার কারণে ২২ ঘণ্টা ধরে ১২ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়েছে।
ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ১০০ কার্টনে মোট ৭৪৮ কেজি কিউ জাতের আনারস উপহার হিসেবে পাঠিয়েছেন, যা আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে এসেছে।
আজ সোমবার উপজেলার কসবা মহিলা ডিগ্রি কলেজ আলিম পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত শিক্ষকের নাম মো. মনিরুল ইসলাম। একই ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয় এবং দুই শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গত এক বছরে দুর্বৃত্তদের হাতে সাতটি হত্যার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তিদের মধ্যে শিশু-কিশোর, বৃদ্ধ ও নারীও আছেন। এসব খুনের সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের একজনকেও এখনো শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।