একীভূত পাঁচ ব্যাংকের আমানতের মুনাফায় হেয়ারকাট বাতিল
নির্ধারিত ৪ শতাংশ হারে মুনাফা দেওয়ার পরিবর্তে ব্যাংকের ওই সময়ের কার্যকর মুনাফার হার অনুযায়ী আমানতের হিসাব পুনর্নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত ৪ শতাংশ হারে মুনাফা দেওয়ার পরিবর্তে ব্যাংকের ওই সময়ের কার্যকর মুনাফার হার অনুযায়ী আমানতের হিসাব পুনর্নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।
আস্থাহীনতা ও নানা সংকটে ইসলামি ব্যাংকিং খাতে আমানত ও প্রবাসী আয় কমেছে।
চিকিৎসার পাশাপাশি পরিবারের সদস্যদের চিকিৎসা ও অন্যান্য জরুরি প্রয়োজনে একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা এখন সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, সফটওয়্যার একীভূত কার্যক্রম শেষ হলে পাঁচ ব্যাংকের নাম এক হয়ে শুধু সম্মিলিত ইসলামী ব্যাংক রাখা হবে। এর ভেতর গ্রাহকদের আস্থা ফিরিয়ে এনে নানা ধরনের আমানত ও ঋণ প্রকল্প চালু করা হবে।
সংশোধিত ব্যাংক আইনে লুটপাটকারীদের ফেরার সুযোগ নিয়ে ব্যাংক উদ্যোক্তারা উদ্বিগ্ন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বিএবির নেতাদের সঙ্গে বৈঠকে আশ্বাস দেন, পাঁচ ইসলামি ব্যাংকের একীভূতকরণ অব্যাহত থাকবে এবং কঠোর শর্ত না পূরণ করলে সাবেক মালিকরা ফিরতে পারবেন না। বিএবি খেলাপি ঋণ নিষ্পত্তি ও খাত সংস্কারের প্রস্তাব পেশ করে।
রাজশাহী নগরের অলংকার মোড়ে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনের সামনে একীভূত ইসলামি ব্যাংকগুলোর গ্রাহকেরা মানববন্ধন করে ‘হেয়ারকাট’ পদ্ধতি বাতিল ও পুরো আমানত-মুনাফা ফেরতের দাবি জানান। দুই বছর ধরে টাকা তুলতে না পারায় বহু পরিবার আর্থিক সংকটে পড়েছে। চার দফা দাবিতে স্বাভাবিক লেনদেন চালুরও আহ্বান জানানো হয়।
একীভূত পাঁচ ব্যাংকে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ অর্থ আটকে থাকায় ব্যাংকগুলোর ওপর যে চাপ তৈরি হয়েছে, তা কমাতে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
গত দেড় দশকে দেশে নতুন ১৬টি ব্যাংক অনুমোদন পেয়েছে। সংসদে খোদ অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্য অনুযায়ী, এগুলোর বেশির ভাগই রাজনৈতিক বিবেচনায় প্রতিষ্ঠা করা হয়েছিল। কোনো সন্দেহ নেই, বাংলাদেশের মতো ছোট বাজারে এত বেশি ব্যাংক থাকায় আন্তব্যাংক প্রতিযোগিতা বেড়েছে। ফলে অনেক ব্যাংক ঝুঁকিপূর্ণ ঋণ দিতে বাধ্য হয়েছে। একই সঙ্গে মন্দ ঋণ ও অর্থ পাচারের সংস্কৃতি গড়ে ওঠায় অনেক ব্যাংকই এখন ‘লাইফ সাপোর্টে’ আছে।
টিআইবি ‘ব্যাংক রেজোল্যুশন আইন’-এ লুটেরাদের পুনর্বাসনের বিধানকে আত্মঘাতী বলে সমালোচনা করেছে। সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, এতে ব্যাংকিং খাতে দুর্নীতি ও লুটপাট ফিরে আসবে। নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সরকারকে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।
দাবি মানা না হলে আগামী ১২ মার্চ বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি দেওয়া হবে বলে জানান আন্দোলনকারীরা।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে যেভাবে অপসারণ করা হয়েছে, তা নিয়ে চরম সমালোচনা তৈরি হয়েছে। অর্থনীতি ও ব্যাংক খাতের সংকট ও অনিশ্চয়তা কাটাতে তিনি কী করেছেন বা কী করেননি অর্থাৎ তাঁর সাফল্য ও ব্যর্থতার বিষয়টি নিয়েও পক্ষে-বিপক্ষে আলোচনা চলছে। অর্থনীতিবিদদের কাছে তিনি প্রশংসনীয় হলেও ব্যাংকের সাধারণ গ্রাহকদের কাছে তিনি সমালোচিত। তাঁর বিরুদ্ধে ব্যাংকের গ্রাহকদের বড় অভিযোগ, তাঁর কারণে তাঁরা ব্যাংক থেকে তাঁদের আমানত তুলতে পারছিলেন না। আহসান এইচ মনসুরই তাঁদের টাকা আটকে দিয়েছেন। বিষয়টি কেমন? আসুন দেখা যাক।
ক্ষমতাসীন দলের রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণেই অতীতে কেন্দ্রীয় ব্যাংকে বিশৃঙ্খলা তৈরির জন্য কারও শাস্তি হয়নি।
আজ সচিবালয়ে অর্থ উপদেষ্টা আরও বলেছেন, ‘এই প্রক্রিয়া জটিল এবং হিসাব-নিকাশ করে ধাপে ধাপে বাস্তবায়ন করতে হবে।’
ব্যাংকটির সম্পদ ও দায় অধিগ্রহণের প্রস্তাব অনুমোদনের জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডেকেছে ব্যাংক এশিয়া। আজ রোববার স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
আগামীকাল রোববার সকাল ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের এই উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আজ রোববার সম্মিলিত ইসলামী ব্যাংকের শীর্ষ পদে নিয়োগ ও পদায়নের নীতিমালা জারি করেছে।
আমানতকারীদের ২০২৪ ও ২০২৫—এই দুই বছরে মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ১০ হাজার কোটি টাকার দায় কমে যাবে।
একীভূত পাঁচ ব্যাংক: ২ বছরের মুনাফা ‘হেয়ারকাট’
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালের তাঁদের স্থিতির ওপর কোনো মুনাফা পাবেন না।
১৯ জানুয়ারি সম্মিলিত ইসলামী ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
খেলাপি ঋণের ভারে জর্জরিত হয়ে ইসলামি ধারার বেশির ভাগ ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। ফলে অতি সম্প্রতি সরকার পাঁচটি ইসলামি ব্যাংককে একীভূত করে একটি নতুন ইসলামি ব্যাংক গঠনের উদ্যোগ নিয়েছে।