১৫ বছরে সরকারি কর্মকর্তা–কর্মচারীদের বেতন–ভাতায় খরচ বেড়েছে ৪ গুণ
জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়ন শুরু হচ্ছে। আগামী অর্থবছরে বেতন–ভাতায় বরাদ্দ এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছে।
জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়ন শুরু হচ্ছে। আগামী অর্থবছরে বেতন–ভাতায় বরাদ্দ এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া দুর্নীতি ও নারী নির্যাতনের তদন্তে দুটি কমিশন গঠিত হয়েছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনামূলক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, মালদ্বীপ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। মালদ্বীপে দক্ষ শিক্ষকের হার প্রায় শতভাগের কাছাকাছি। নেপাল ও ভুটান ধারাবাহিক প্রশিক্ষণ এবং শিক্ষাবান্ধব নীতির কারণে ভালো অবস্থানে রয়েছে। অন্যদিকে বাংলাদেশে এই হার উদ্বেগজনকভাবে কম।
জাতীয় বিশ্ববিদ্যালয় বা শিক্ষা বোর্ডের একই সিলেবাস অনুযায়ী পাঠদানসহ শিক্ষার যাবতীয় কর্মকাণ্ড সম্পাদন করেও বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকেরা সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের মতো সুবিধা ভোগ করতে পারেন না। আবার বেসরকারি কলেজের শিক্ষকদের মধ্যে এমপিও–নীতির নামে এই বৈষম্য শিক্ষার প্রতি সরকারের নিষ্ঠুর উদাসীনতারই সাক্ষ্য দেয়। জানি না, এমন পৃথিবীর আর কোনো দেশে হয় কি না!
‘বেতন কেমন’ প্ল্যাটফর্ম চাকরিপ্রার্থীদের বিনামূল্যে কোম্পানির আসল বেতন ও সুবিধার তথ্য দেয়। অ্যানোনিমাসভাবে তথ্য শেয়ার করে স্বচ্ছতা বাড়ায় এটি। ইশমাম চৌধুরী ও রাইয়ান এহাব শামসের উদ্যোগে চলছে প্ল্যাটফর্মটি।
সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অলটারনেটিভ মেডিকেল কেয়ার ইউনিটের ৪২ জন শিক্ষক ও চিকিৎসক ২২ মাসের বকেয়া বেতন ও চাকরি রাজস্ব খাতে নেওয়ার দাবিতে বুধবার কর্মবিরতি পালন করেছেন। প্রতিষ্ঠানটি ১৯৮৩ সালে দেশীয় চিকিৎসাপদ্ধতির উন্নয়ন প্রকল্পে শুরু হয়েছে।
নতুন সুপারিশ অনুযায়ী, প্রথম বছরে মূল বেতনের ৫০ শতাংশ ও পরের ২০২৭-২৮ অর্থবছরে বাকি ৫০ শতাংশ দেওয়া হতে পারে।
বকেয়া বেতন ও ওভারটাইম পরিশোধের দাবিতে চট্টগ্রাম নগরের ব্যস্ততম আরাকান সড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ শনিবার বেলা ১১টার দিকে নগরের সিঅ্যান্ডবি এলাকায় সড়ক অবরোধ শুরু করেন তাঁরা। এতে ব্যস্ততম সড়কটিতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। বেলা তিনটায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সড়ক অবরোধ চলছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ৬৮টি শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এ সুযোগগুলো কাজে লাগিয়ে কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই সরাসরি ম্যানেজমেন্ট বা লিডারশিপ পর্যায়ে পেশাজীবন শুরু করা যায়।
কেরানীগঞ্জের আকরাম গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হয়েছেন। বেঁচে ফেরা শ্রমিকরা বকেয়া বেতনের অভিযোগ তুলেছেন এবং নির্যাতনের গল্প বলছেন। আসামি ইমান উল্লাহকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিব কমিটি বৈঠক করে সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামোর সুপারিশ আরও পর্যালোচনার সিদ্ধান্ত নেয়। বেতন কমিশন সর্বনিম্ন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা বেতনের সুপারিশ করেছে। সচিব কমিটি পর্যালোচনা করে প্রতিবেদন জমা দেবে।
অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য নতুন সরকারকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তাবিত পে স্কেল পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, নিজস্ব কমিশন গঠন করে এটি যৌক্তিকভাবে বিবেচনা করা উচিত। বিদায়ী সরকার ১০০-১৪০% বেতনবৃদ্ধির সুপারিশ করেছে, যা বাস্তবায়নে ১ লাখ ৬ হাজার কোটি টাকা লাগবে।
রাজধানীর খামারবাড়িতে আউটসোর্সিং কর্মীরা আট মাসের বকেয়া বেতন ও চাকরি পুনর্বহালের দাবিতে সোমবার অবস্থান কর্মসূচি পালন করেছেন। তারা ২৮১ জনের নিয়োগ ও টেন্ডার নবায়নের অভিযোগ তুলেছেন। তিন দফা দাবি জানিয়ে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছে কর্মীরা।
চার দফা দাবিতে আজ শনিবার বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন নোভারটিস বাংলাদেশের শ্রমিকেরা।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ–এ দুটি বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আজ সংবাদ সম্মেলনে বিজিএমইএ বলেছে, বিজিএমইএর তালিকাভুক্ত ৯৯ দশমিক ৯১ শতাংশ কারখানায় ফেব্রুয়ারির বেতন এবং ৯৯ দশমিক ৮১ শতাংশে ঈদ বোনাস দেওয়া হয়েছে।
আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার তৈরি পোশাকশিল্প–সংশ্লিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু আছে। মূলত পোশাকশ্রমিকদের বেতন–ভাতা পরিশোধের জন্য এই শাখাগুলো খোলা আছে।
গাজীপুরের প্রায় ৫ শতাংশ শিল্পকারখানার শ্রমিকেরা এখনো ফেব্রুয়ারি মাসের বেতন ও ৯ শতাংশ ঈদ বোনাস পাননি বলে জানিয়েছে শিল্প পুলিশ।
শিল্পপুলিশের তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত ৬ হাজার ৮৩৪টি কারখানা (প্রায় ৬৮ শতাংশ) গত মাসের বেতন-ভাতা পরিশোধ করেছে। ৩ হাজার ২৬৬ কারখানায় বেতন-ভাতা বকেয়া রয়েছে।
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর সরকারি ব্যয় কমানোর অংশ হিসেবে আজ বুধবার জাতীয় পরিষদ (এনএ) সচিবালয় নতুন মিতব্যয়িতা নীতি ঘোষণা করেছে।
অন্য বছরের তুলনায় এ বছর রাজস্ব আদায় কম হওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অর্থসংকটে পড়েছে।
সমাবেশের আগে কর্মচারীরা নগর ভবনের সামনে অবস্থান নিয়ে প্রথম বিক্ষোভ করেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
ঈদের আগে ৪ হাজার ৯০৮ মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ মন্দির, বিহার ও গির্জার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মাসিক সম্মানী দিচ্ছে সরকার, শুরু পরীক্ষামূলকভাবে।