বিসিবিতে একের পর এক পরিচালকের পদত্যাগ, আমিনুলের অভিযোগে বাইরের
বিসিবির ২৫ পরিচালকের মধ্যে সাতজন পদত্যাগ করেছেন ছয় মাসের মধ্যে। সভাপতি আমিনুল ইসলাম অভিযোগ করেছেন, বাইরের ‘এক্সটার্নাল ফোর্স’ কাজে বিঘ্ন ঘটাচ্ছে। তিনি শেষ পর্যন্ত দায়িত্বে থাকতে চান।
বিসিবির ২৫ পরিচালকের মধ্যে সাতজন পদত্যাগ করেছেন ছয় মাসের মধ্যে। সভাপতি আমিনুল ইসলাম অভিযোগ করেছেন, বাইরের ‘এক্সটার্নাল ফোর্স’ কাজে বিঘ্ন ঘটাচ্ছে। তিনি শেষ পর্যন্ত দায়িত্বে থাকতে চান।
বিসিবি পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হয়েছে, এক বছরের জন্য জাতীয় দলের সাবেক স্পিনার মোহাম্মদ রফিককে স্পিন কোচ করা হবে। মাঠে নেমে নিজেকে প্রমাণ করতে চান রফিক। খেলোয়াড়দের চাপ সামলানোর কৌশল শেখাতে প্রস্তুত তিনি।
একই দিনে বিসিবির পরিচালনা পর্ষদ থেকে আরও চার পরিচালক পদত্যাগ করেছেন। তারা ফায়াজুর রহমান, শানিয়ান তানিম, মেহরাব আলম ও মনজুর আলম। এর মধ্যে সবমিলিয়ে সাতজন পরিচালক পদত্যাগ করেছেন।
বিসিবি বোর্ড সভায় লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্বের মেয়াদ বাড়ানো এবং মোহাম্মদ রফিককে স্পিন কোচ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে টি–টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলা নিয়ে ব্যাপক আলোচনা হয়। বোর্ডের ভবিষ্যৎ ও পদত্যাগের ঘটনাগুলোও প্রশ্নের মুখে পড়েছে।
বিসিবি পরিচালনা পর্ষদ থেকে ফাইয়াজুর রহমান পদত্যাগ করেছেন। গত বছর অক্টোবরে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত ফাইয়াজুরের এ পদত্যাগে বর্তমান পর্ষদের চারজন পরিচালক সরে দাঁড়িয়েছেন। সবাই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।
বিসিবি ৮ এপ্রিল প্রিমিয়ার লিগ নিয়ে ক্লাবগুলোর সঙ্গে বৈঠক ডেকেছে। কিন্তু লিগের ১২ ক্লাবের ৮টি ‘অবৈধ’ বোর্ডের অধীনে খেলতে অস্বীকার করে অনড়। লিগ না হলে ক্রিকেটাররা আর্থিক সংকটে পড়বে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিসিবি উদ্যোগ নিয়েছে। সম্প্রতি পাঠানো চিঠিতে আসন্ন সিরিজের বাইরে নতুন অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছে। নাজমূল আবেদীন এটিকে নিয়মিত যোগাযোগের অংশ বলেছেন।
ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল ও শুরুর সময় নিয়ে ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসতে বিসিবি চিঠি পাঠিয়েছে। ৮ এপ্রিল মিরপুরে হবে বৈঠক, তবে বেশিরভাগ ক্লাব অংশ নিতে নারাজ। ক্লাব ক্রিকেটে অচল অবস্থা অব্যাহত।
বিসিবির লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান ইয়াসির মোহাম্মদ ফয়সাল ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। এনএসসি মনোনীত এই পরিচালকের পদত্যাগের মাধ্যমে বোর্ডের তিন সদস্য সরে দাঁড়িয়েছেন। নির্বাচন তদন্তের প্রেক্ষাপটে এ পদত্যাগ ঘটেছে।
হাবিবুল বাশারের নেতৃত্বে নতুন জাতীয় নির্বাচক প্যানেল কাজ শুরু করেছে। তারা পরিসংখ্যানের ভরসা না করে দল গঠন করবে বলে ঘোষণা দিয়েছেন। নিউজিল্যান্ড সিরিজের দল বাছাই করবে এই কমিটি।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম এনএসসির তদন্ত কমিটি ও নির্বাচনী অনিয়মের অভিযোগ নিয়ে বলেছেন, কোথাও কোনো সংকট দেখছেন না। বোর্ড স্বাভাবিকভাবে চলছে এবং সরকারের অধীনেই কাজ করেন তারা। বিসিবির বিবৃতি নিয়ে ভুল ব্যাখ্যা হচ্ছে বলে মনে করেন তিনি।
বিসিবির গত বছরের ৬ অক্টোবরের নির্বাচন নিয়ে অনিয়ম ও কারসাজির অভিযোগ তদন্ত করছে এনএসসির পাঁচ সদস্যের কমিটি। কমিটির প্রধান এ কে এম আসাদুজ্জামান জানিয়েছেন, সপ্তাহের মধ্যে কাজ শেষের আশা। আমিনুল ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাক্ষাৎকার নিয়ে এগোচ্ছে তদন্ত।
স্বাধীনতা দিবস কিংবা বিজয় দিবস এলেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দৃশ্যটি দেখা যায়—সাবেক ক্রিকেটারদের পুনর্মিলনী। তাঁদের এ পুনর্মিলনী হয় প্রদর্শনী ম্যাচ ঘিরে।
গুঞ্জন সত্যি করে জাতীয় দলের নতুন প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশারকেই নিয়োগ দিয়েছে বিসিবি। তাঁর নেতৃত্বে নতুন রূপ পাওয়া চার সদস্যের নির্বাচক কমিটির মেয়াদ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।
২৬ মার্চ শুরু হয়ে আগামী ৩ মে পর্যন্ত চলবে পিএসএল। বিসিবি এই টুর্নামেন্টে অংশ নিতে ছয় ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই খেলোয়াড়দের কেউই অবশ্য পিএসএলের পুরো সময়ের জন্য অনাপত্তিপত্র পাননি। ২৬ মার্চ শুরু হয়ে আগামী ৩ মে পর্যন্ত হবে পিএসএল।
স্পিন–সহায়ক নয়, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ সিরিজ জিতেছে স্পোর্টিং উইকেটে খেলে। ভবিষ্যতেও এই ধারা ধরে রাখতে চায় বিসিবি।
ঢাকায় একটি অনুষ্ঠান শেষে আমিনুল বলেন, ‘তদন্ত কমিটির প্রতিবেদনের জন্য আমি অপেক্ষায় আছি। প্রতিবেদন এলে সেটি যাচাই-বাছাই করে এবং আইসিসির সাথে কথা বলেই পরবর্তী সিদ্ধান্ত নেব।’
বিসিবি মনে করছে, সরকারের এমন পদক্ষেপ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চোখে ‘বাহ্যিক হস্তক্ষেপ’ হিসেবে গণ্য হতে পারে
স্বাধীন এই কমিটি গত বছরের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবির নির্বাচন নিয়ে ওঠা অনিয়ম ও কারসাজির অভিযোগ খতিয়ে দেখবে।
এবারও বিসিবির কাছ থেকে বিশেষ ঈদ উপহার পেতে যাচ্ছেন ক্রিকেটাররা, উপহার পাবেন তাঁদের স্ত্রীরাও।
ঢাকার ৭৬টি ক্লাবের মধ্যে ৫০টি ক্লাবই তাদের দাবির সঙ্গে একমত বলে জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
এদিকে তিন দলের নারী বিপিএলের ঘোষণা দিলেও এখনো ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করতে পারেনি বিসিবি। দুটিতে আগ্রহ পাওয়া গেলেও অন্য একটি ফ্র্যাঞ্চাইজির জন্য এখনও বাকি।