রিজার্ভে স্বস্তি, বিনিয়োগ মন্দায়
উচ্চ মূল্যস্ফীতিতে জীবনযাত্রার খরচ বেড়েছে। বিনিয়োগ ও ব্যাংক খাতের অব্যাহত সংকট কাটেনি। নতুন করে যুক্ত গ্যাস ও বিদ্যুৎ–সংকট।
উচ্চ মূল্যস্ফীতিতে জীবনযাত্রার খরচ বেড়েছে। বিনিয়োগ ও ব্যাংক খাতের অব্যাহত সংকট কাটেনি। নতুন করে যুক্ত গ্যাস ও বিদ্যুৎ–সংকট।
বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) নেতৃত্বে ১৮ সদস্যের একটি ভারতীয় প্রতিনিধিদল আজ দুই দিনের সফরে বাংলাদেশে আসছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ২৪ পয়েন্ট কমলেও লেনদেন বেড়েছে। মোট লেনদেনের ৯১ শতাংশই করেছেন সাধারণ বিনিয়োগকারীরা, তবে ভালো মৌলভিত্তির শেয়ারের দরপতনে সূচক কমেছে ৫ হাজার ৮৬০ পয়েন্টে।
ফেব্রুয়ারি মাসে নতুন সরকার ক্ষমতা নেওয়ার পর ছয় মাস হতে চলল। এই ছয় মাসে বাংলাদেশের অর্থনীতির কিছু সূচকে উন্নতি দেখা গেলেও সামগ্রিক স্বস্তির কারণ খুব বেশি নেই।
টেলিকম সেবায় তরঙ্গকে উন্নয়নশীল শক্তি হিসেবে বিবেচনার আহ্বান জানিয়ে সংশ্লিষ্টরা বিনিয়োগবান্ধব নীতিমালার ওপর গুরুত্বারোপ করেছেন।
আশির দশকের শেষভাগ পর্যন্ত বাংলাদেশ ও ভিয়েতনাম—এই দুই দেশেই জিডিপির তুলনায় বিদেশি বিনিয়োগ ছিল নগণ্য। এরপর বাংলাদেশে কিছুটা উন্নতি হলেও তা সীমিতই থেকেছে, এখনো জিডিপির তুলনায় বিনিয়োগের হার ২ শতাংশের নিচে। অন্যদিকে অর্থনীতি উন্মুক্ত করার পর ভিয়েতনাম বিদেশি বিনিয়োগ আকর্ষণকে বিশেষ অগ্রাধিকার দেয়। নব্বইয়ের দশকের শুরু থেকে দেশটিতে বার্ষিক বিনিয়োগ প্রবাহ গড়ে জিডিপির প্রায় ৬ শতাংশ।
দেশের বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠান সরকারি ৪৪টি কারখানায় বিনিয়োগের আগ্রহ দেখিয়ে ৮৬টি প্রস্তাব দিয়েছে। সেসব প্রস্তাব এখন যাচাই-বাছাই করছে বিডা।
মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করে ব্যবসাবান্ধব পরিবেশ ও সার্বিক নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আগামী ৫ বছরে বাংলাদেশে আরও ৫০০ কোটি ডলার বিনিয়োগ আনতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে অ্যামচেম।
ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণ ও নতুন স্থাপনা নির্মাণের লক্ষ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকায় ১০২ শতাংশ জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
বিশ্বকাপের একাংশ বেসরকারীকরণ নিয়ে ফিফার পরিকল্পনা, প্রযুক্তি বিনিয়োগকারীদের আগ্রহ এবং ফুটবলের বাণিজ্যিকীকরণ প্রসঙ্গে নতুন প্রশ্ন—এসব বিষয় ঘিরে আলোচনা চলছে।
উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই নীতি সুদহার কমানোর পর সম্ভাব্য প্রভাব, মূল্যস্ফীতির চাপের উৎস, ঋণপ্রবাহ ও চাহিদা পরিস্থিতি—এসব বিষয় নিয়ে বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। পাশাপাশি বন্যার প্রভাবে জুলাইয়ে খাদ্যপণ্যের উৎপাদন ও সরবরাহে বিঘ্নের আশঙ্কাকেও বিবেচনায় আনা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ও সৌদি উপপররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং সৌরবিদ্যুৎসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে সৌদি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা তিতুমীর রাজশাহীসহ উত্তরাঞ্চলকে বিনিয়োগ ও শিল্পায়নের কেন্দ্র করতে সরকারের নীতি-সহায়তা, অর্থায়ন কর্মসূচি এবং উদ্যোক্তাদের উৎপাদনমুখী বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান।
শতভাগ বিদেশি বিনিয়োগকারী কোম্পানির শ্রমিকদের জন্য নিট মুনাফার ৫ শতাংশ অংশগ্রহণ ও কল্যাণ তহবিল প্রদান সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিশ্বের অন্যতম বৃহৎ স্টার্টআপ বিনিয়োগ প্রতিযোগিতা ‘স্টার্টআপ ওয়ার্ল্ডকাপ ২০২৬’-এর বাংলাদেশ পর্বের নিবন্ধন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
বাংলাদেশ ব্যাংক নীতি সুদহার সাড়ে ৯ শতাংশে নামানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে ঋণের সুদ কমার সম্ভাবনা দেখছেন ব্যাংকার ও ব্যবসায়ীরা। তবে অর্থনীতিবিদদের একাংশ মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন।
চলতি বছরের প্রথমার্ধে সিটি ব্যাংকের কর-পরবর্তী সমন্বিত মুনাফা বেড়ে ৫২৭ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ৩০১ কোটি টাকা।
বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে অর্থ পাচার বন্ধ করা অপরিহার্য বলে উল্লেখ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
দক্ষিণ কোরিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত কিম জি-জুনকে সংবর্ধনা দিয়েছে কেবিসিসিআই। অনুষ্ঠানে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য ঘোষণা করেছেন। অন্যদিকে এফআইসিসিআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, নীতি সংস্কারের মাধ্যমে বছরে ১৫ বিলিয়ন মার্কিন ডলার বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব।
কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সমন্বিত মাস্টারপ্ল্যান করছে সরকার। এই লক্ষ্যে উপকূলীয় এলাকার ৫০ ও ৫০০ মিটারের উন্নয়নসংক্রান্ত বিধিনিষেধ পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হয়েছে।
৩৬ হাজার বর্গমিটার জমির ওপর এই কারখানা স্থাপন করা হবে। কারখানাটি পুরোপুরি চালু হলে এখানে ৫৮০ বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
নতুন এই বিক্রয়কেন্দ্রের মাধ্যমে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে মাছ সংগ্রহ ও সরবরাহ বাড়বে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।