নওগাঁয় ঠেলে পাঠানো চেষ্টার পর সীমান্তের আলো নিভিয়ে ১৭ জনকে ফিরিয়ে নিল
নওগাঁর সাপাহার সীমান্ত এলাকায় শিশুসহ ১৭ জনকে ঠেলে পাঠানোর চেষ্টায় ব্যর্থ হয়ে নিজ দেশে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
নওগাঁর সাপাহার সীমান্ত এলাকায় শিশুসহ ১৭ জনকে ঠেলে পাঠানোর চেষ্টায় ব্যর্থ হয়ে নিজ দেশে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ঠেলে পাঠানোর চেষ্টা করা ২৮ জনকে আজ শনিবার সকাল থেকে শূন্যরেখায় আর দেখা যাচ্ছে না।
গতকাল শুক্রবার দিবাগত রাতে বজ্রবৃষ্টির সময়ও তাঁরা সেখানে ছিলেন। শূন্যরেখায় ফসলি জমির যে আলটিতে তাঁরা বসে আছেন, সেখানেও পানি জমেছে।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্ত এলাকা দিয়ে নারী, শিশুসহ ১১ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে পাঁচজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির বাধার মুখে তাঁরা প্রবেশ করতে পারেননি।
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে সাতজনকে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয় গ্রামবাসী।
কোথাও খোলা আকাশের নিচে, কোথাও লাগেজসহ সীমান্তে অপেক্ষমাণ অবস্থায় রয়েছেন তাঁরা। একাধিক সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হলেও তাঁদের বিষয়ে কোনো সমাধান হয়নি।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্ত দিয়ে বিএসএফের ঠেলে পাঠানো ২৮ জন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। বিএসএফ তাঁদের ফেরত নেয়নি।
পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি–প্রধানপাড়া গ্রামের সীমান্ত দিয়ে নারী–শিশুসহ ১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
পতাকা বৈঠকে বিএসএফ তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর বিষয়টি সমাধান করবে বলে বিজিবিকে জানিয়েছে।
আজ বৃহস্পতিবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাতক্ষীরার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশ নেবে।
নারী-শিশুসহ ১৩ জনকে যশোরের শার্শা উপজেলার সাদিপুর গ্রামের সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। কঠোর নজরদারির কারণে তারা প্রবেশ করতে পারেনি বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কুষ্টিয়ার মানসিক ভারসাম্যহীন যুবক পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে থেকে দেশে ফিরেছেন। পরিবার ফেসবুকে তাঁর সন্ধান পায়।
ইসলামী আন্দোলনের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, বাংলাদেশ সীমান্তে বর্বরতা বা নাগরিক হত্যা আর মেনে নেওয়া হবে না। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্তে রাজনীতি বেশি দেখছেন তিনি। বিএসএফের ইতিবাচক ভূমিকা কামনা করেছেন।
সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে পশ্চিমবঙ্গের নতুন সরকারের ঘোষণার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ভারতের কেন্দ্রীয় সরকার এখনো আনুষ্ঠানিক তথ্য জানায়নি। সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে বিজিবিকে সতর্ক করা হয়েছে। ঈদুল আজহার প্রসঙ্গে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ী সীমান্তে বিএসএফের একটি ড্রোন বাংলাদেশের অভ্যন্তরে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে কুমির ও বিষধর সাপের মতো শিকারি প্রাণী ছাড়ার একটি বিতর্কিত পরিকল্পনা গ্রহণ করেছে ভারত।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা সীমান্ত দিয়ে অবৈধভাবে বিনা পাসপোর্টে দেশে আসার সময় আটক দুই বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে বিএসএফ।
বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পঞ্চগড় সদর উপজেলার মীরগড় সীমান্তে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ওই দুই কিশোরকে ফেরত দেওয়া হয়।
পঞ্চগড়ের মিস্ত্রিপাড়া সীমান্ত থেকে বাংলাদেশি দুই কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
ভারতের বিজেপি নেতা অমিত শাহের বাংলাদেশ-ভারত সীমান্তে সাপ-কুমির ছাড়ার প্রস্তাব নিয়ে উত্তেজনা। তথাকথিত অনুপ্রবেশকারীদের ‘উইপোকা’ বলে চিহ্নিত করে এ ভাষা ঐতিহাসিক অমানবিকীকরণের সঙ্গে তুলনীয়। এর পেছনে চার্চিলের মতো ঔপনিবেশিক মানসিকতার ছায়া দেখা যাচ্ছে।
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আলী হোসেন নিহত হয়েছেন। এর একদিন আগে একই এলাকায় মিজানকে গুলিতে আহত করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছিল বিএসএফ। বিজিবি বিষয়টি যাচাই করছে এবং পতাকা বৈঠকের ব্যবস্থা নিচ্ছে।