গণভোটের পক্ষে মানুষের প্রত্যাশা রক্ষা করবে সরকার, আশা পার্টির
বিএনপি সরকার গণভোটের পক্ষে জনরায়ের পর মানুষের প্রত্যাশা রক্ষা করবে, এমন আশার কথা জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান।
বিএনপি সরকার গণভোটের পক্ষে জনরায়ের পর মানুষের প্রত্যাশা রক্ষা করবে, এমন আশার কথা জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান।
জোনায়েদ সাকির তিন দশকের বেশি সময়ের নিরবচ্ছিন্ন রাজনৈতিক যাত্রা মন্ত্রিসভায় পৌঁছাল। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নতুন সরকারে ঠাঁই করে নিয়েছেন তিনি। এর আগে বিএনপির সমর্থনে সংসদ সদস্য হন গণসংহতি আন্দোলনের এই নেতা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্পষ্ট ও নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) আন্তরিক অভিনন্দন।
অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেনের মন্ত্রিত্ব নিশ্চিত ছিল। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা নিয়ে কিছু জল্পনা-কল্পনা ছিল। শেষে দেখা গেল, তাঁকে দুটি মন্ত্রণালয় সামলাতে হবে।
চার দশক আগে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন হাফিজ উদ্দিন আহমদ, তার ১৫ বছর পর খালেদা জিয়ার সরকারে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন, এবার তারেক রহমানের সরকারেও মন্ত্রী হলেন তিনি।
ফরিদপুর-১ আসনে জাতীয় সংসদ নির্বাচনে এর আগে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের প্রার্থীর জয়ের রেকর্ড ছিল না।
বাবা কে এম ওবায়দুর রহমান ছিলেন বিএনপির মহাসচিব, সেই পথ ধরে বিএনপিতে এসে এবারই প্রথম সংসদ সদস্য হলেন শামা ওবায়েদ। পাশাপাশি প্রতিমন্ত্রীর দায়িত্বও পেলেন তিনি।
তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যের গড় বয়স প্রায় ৬০ বছর। এর মধ্যে সবচেয়ে বেশি বয়সী হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, তাঁর বয়স ৮১ বছর। সবচেয়ে কম বয়সী সদস্য নুরুল হক নুরের বয়স ৩১ বছর।
শিক্ষা খাতে মোর মোর জাম্প দিতে হবে’
দায়িত্বের প্রথম দিনেই শিক্ষামন্ত্রী বললেন, শিক্ষায় শুধু ‘হাই জাম্প’ নয়, ‘মোর মোর জাম্প’ দরকার; শিক্ষাক্রম পরিবর্তন নয়, হবে রিভিউ।
প্রথমবার সংসদ সদস্য হয়েই মন্ত্রী হলেন দীপেন দেওয়ান। তাঁর বাবা সুবিমল দেওয়ান রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপজাতিবিষয়ক উপদেষ্টা ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সরদার সাখাওয়াত হোসেন বকুল। বিএনপির প্রার্থী হয়ে এবারের নির্বাচনে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।
নির্বাচনী এলাকার হাটবাজারে নিয়মের বাইরে খাজনা নিলেই চাঁদাবাজির মামলা করার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ–৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) লুৎফুল্লাহেল মাজেদ।
দীর্ঘদিন বিএনপিতে যুক্ত থাকলেও এবারই প্রথম সংসদে গেলেন আবদুল আউয়াল মিন্টু; এর পাশাপাশি প্রথমবার মন্ত্রী হলেন তিনি।
সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির প্রতিনিধিদের শপথ না নেওয়ার ফলে দলটির ও দেশের জন্য নতুন সূচনা যথার্থ হলো না।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বাংলাদেশের স্বাধীনতার পর ৫৫ বছরে কক্সবাজার জেলা থেকে তিনিই প্রথম পূর্ণ মন্ত্রী হলেন। তাঁর মন্ত্রী হওয়ার খবরে কক্সবাজারের বাসিন্দাদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। তাঁর নির্বাচনী এলাকায় আনন্দমিছিল ও মিষ্টি বিতরণ করেছেন দলীয় নেতা-কর্মীরা।
সরকারের ওপর মানুষের পাহাড়সম প্রত্যাশাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন নতুন আইনমন্ত্রী।
গত শতকের আশির দশকে জাতীয় পার্টির সরকারে মন্ত্রী ছিলেন নিতাই রায় চৌধুরী। তিন যুগ পর আবার মন্ত্রী হলেন তিনি। এবার বিএনপির সরকারে, এই দলটির ভাইস চেয়ারম্যানের পদে রয়েছেন এই আইনজীবী।
সবচেয়ে বেশি তিনবার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন বিএনপির সাইফুর রহমান ও আওয়ামী লীগের আবুল মাল আবদুল মুহিত। আবুল মাল আবদুল মুহিত সব মিলিয়ে ১২টি বাজেট দেন, যা রেকর্ড।
তারেক রহমানের সামনে ‘স্টেটসম্যান’ হওয়ার সুযোগ এসেছে। সেটা কি তিনি সরকারপ্রধান হিসেবে হবেন, নাকি দলীয় প্রধান হিসেবে হবেন, নাকি সব ভূমিকা একত্র করে হবেন, সেটাই দেখার বিষয়। যেটাই ঘটুক আর যে ভূমিকাতেই তিনি থাকুন না কেন, পরিকল্পনার ভরকেন্দ্র তাঁর দিকেই ঝুঁকে থাকবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা গতকাল বৃহস্পতিবার বিকেলে শপথ নিয়েছে।
আওয়ামী লীগ শাসনামলে গুমের শিকার সালাহউদ্দিন আহমদ জুলাই অভ্যুত্থানের পর দেশে ফিরে বিএনপির হয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সংস্কারের আলাপে দিয়েছিলেন নেতৃত্ব। নির্বাচনে বিজয়ী হওয়ার পর এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পেলেন তিনি।
নতুন সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পিরোজপুর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আহম্মদ সোহেল মঞ্জুর। প্রথমবার সংসদ সদস্য হয়েই তিনি বিএনপির নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ উপজেলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় রাজবাড়ী শহরে আনন্দমিছিল ও পথসভা হয়েছে।