বাফুফের চিঠিতে পিছল হচ্ছে ঘরোয়া লিগ
আগের সূচি অনুযায়ী, ২৮ ও ২৯ আগস্ট বাংলাদেশ লিগের প্রথম রাউন্ড হওয়ার কথা ছিল।
আগের সূচি অনুযায়ী, ২৮ ও ২৯ আগস্ট বাংলাদেশ লিগের প্রথম রাউন্ড হওয়ার কথা ছিল।
ফিফার সর্বশেষ নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ায় নতুন মৌসুমে খেলোয়াড় নিবন্ধন ও লাইসেন্সিংয়ের পথ প্রশস্ত হলো ঢাকা আবাহনীর।
২১ আগস্ট শুরু হওয়ার কথা ছিল ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। কিন্তু ‘সুপার কাপ’ আদলের যে চ্যালেঞ্জ কাপ দিয়ে মৌসুম শুরুর কথা ছিল, সেটি বাতিল করেছে বাফুফে।
আজারবাইজানে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ফেস্টিভ্যালে অংশ নেবে বাংলাদেশ। আগামী ২২ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই আসর, যেখানে অংশ নেওয়ার কথা রয়েছে ১৯৪টি দেশের।
সেপ্টেম্বর-অক্টোবরের উইন্ডোয় আসিয়ান কাপ বা প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত কী হবে, বাফুফে এখনো জানে না
হঠাৎ তৈরি হওয়া এই সম্ভাবনা নিয়ে আলোচনা করতে শুক্রবার বিকেলে অনলাইনে এক জরুরি সভায় বসে বাফুফের জাতীয় দল কমিটি।
ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচকে অগ্রাধিকার দিয়ে ভারত সরে দাঁড়ানোয় প্রথম ফিফা আসিয়ান কাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। শুক্রবার জরুরি ভার্চুয়াল সভায় টুর্নামেন্টটির আমন্ত্রণ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে...
বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী ও ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাবের লাইসেন্সিং কার্যক্রম শেষ করতে ১৭ আগস্ট এবং খেলোয়াড় নিবন্ধনের জন্য ১৯ আগস্ট পর্যন্ত সময় বাড়াল বাফুফে।
তিন ক্লাবের মধ্যে সবচেয়ে বেশি জটিলতায় আছে বর্তমান লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ক্লাবটির নতুন খেলোয়াড় নিবন্ধনের ওপর ফিফার নিষেধাজ্ঞা আছে ১৪টি।
এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফে মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ফর্টিস গ্রুপ পর্ব নিশ্চিত করেছে। ইব্রাহিম ম্যাচ শেষে বলেন, তাঁর মনে হয়েছে বাংলাদেশের হয়ে খেলেছেন।
‘খেপ’ ম্যাচ খেলা নিয়ে জাতীয় দলের ফুটবলারদের পেশাদার আচরণ ও দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে কথা বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
বেতন না পাওয়ার অভিযোগ তুলেছেন অনূর্ধ্ব-২০ দলের কোচ জেরার্ড জোন্স, তবে বাফুফে দাবি করেছে টাকা পাঠানো হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, অনূর্ধ্ব-২০ দলের কোচ জেরার্ড জোন্সের বেতনের টাকা সময়মতোই অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। তবে কোচের পক্ষ থেকে বেতন ও নিরাপত্তাজনিত উদ্বেগের কথা বলা হয়েছে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে বাংলাদেশ দাঁড়িয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবর নাকচ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। তিনি জানিয়েছেন, ইনফান্তিনো কিংবা তার বিতর্কিত...
জাতীয় দল ও ক্লাবের চুক্তির বাইরে গিয়ে খেপ খেলা বাফুফের শৃঙ্খলাবিধির পরিপন্থী। এসব খেলার ভিডিও ও ছবি ফেসবুকে ঘুরে বেড়ালেও এ নিয়ে নীরব ভূমিকা পালন করছে বাফুফে।
এর আগে ৪ আগস্ট ছিল নির্ধারিত শেষ সময়। পরে বাফুফে সেটি বাড়িয়ে ৭ আগস্ট করে। এবার দ্বিতীয় দফায় সময়সীমা বাড়িয়ে করা হয়েছে ১১ আগস্ট।
গতকাল রাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক জরুরি সভায় আগামী লিগে খেলতে নতুন করে তিনটি দলকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলগুলো হলো গত মৌসুমে অবনমিত আরামবাগ ক্রীড়া সংঘ, ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাব এবং ঢাকা ওয়ান্ডারার্স।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতেই তাঁর আন্তর্জাতিক অভিষেক হতে পারে।
এক মাসের বিশাল কর্মযজ্ঞের পর পর্দা নামল বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর বিশ্বকাপ ফুটবলের। ৩২টি দল থেকে পরিবর্তন করে এবার ৪৮টি দলের খেলা ছিল।
জাতীয় নারী ফুটবল দলের তারকা ঋতুপর্ণা চাকমার ঘর নির্মাণের জন্য আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনে তিনি অনুদানের চেক তুলে দেন।
টানা দুইবারের সাফজয়ী এই তারকা খেলোয়াড় অনুদান পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফাইনালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে আগের ম্যাচগুলোর মতো ফাইনালেও গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে ছিল দর্শক–খরা।
গোয়ার সমুদ্রপাড়ের এক পাঁচ তারকা হোটেলে আজ শুক্রবার দুপুরে ট্রফি উন্মোচনের আগে সংবাদ সম্মেলনে মারিয়ার কণ্ঠে ঝরল এক পরিণত পেশাদার ফুটবলারের আত্মবিশ্বাস।
আগামীকাল শিরোপার লড়াইয়ে মুখোমুখি গত দুবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ ও চিরপ্রতিদ্বন্দ্বী ভারত।