আন্তঃক্লাস প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মুক্তকণ্ঠ ট্রাস্ট পরিচালিত কচ্ছপতলী আলোর পাঠশালার শিক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে অদ্য ১৪ মে বিকেল ৪টায় বিদ্যালয় মাঠে আন্তঃক্লাস প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মুক্তকণ্ঠ ট্রাস্ট পরিচালিত কচ্ছপতলী আলোর পাঠশালার শিক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে অদ্য ১৪ মে বিকেল ৪টায় বিদ্যালয় মাঠে আন্তঃক্লাস প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ হল কক্ষে অত্যন্ত গুরুত্বের সাথে অনুষ্ঠিত হয়েছে ‘দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠা’ বিষয়ক দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা।
কক্সবাজারের রামু উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ণগ্রাম এলাকায় চোখে গুলিবিদ্ধ অবস্থায় একটি মা হাতির মৃত্যু হয়েছে। বন বিভাগের কর্মীদের ধারণা, প্রায় এক মাস আগে গুলিবিদ্ধ হয়েছে হাতিটি। গত শনিবার রাত ১১টার দিকে হাতিটির মৃত্যু হয়।
বান্দরবানের আলীকদমে হামের উপসর্গজনিত ডায়রিয়ায় গৃহবধূ সংপ্রং ম্রোর (১৮) মৃত্যু হয়েছে। সরকারি হিসাবে উপজেলায় তিনজনের মৃত্যু ঘটলেও স্থানীয়দের দাবি সাতজন। দুর্গম কুরুকপাতা ইউনিয়নে হামের প্রাদুর্ভাব বেড়েছে, চলছে চিকিৎসা কার্যক্রম।
আলীকদমের পাড়াবনে শতবর্ষী গাছ কেটে পাচারের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় হইচই। চেকপোস্ট সত্ত্বেও কীভাবে হয় এ পাচার? পার্বত্য চট্টগ্রামের বন ধ্বংসের ইঁদুর-বিড়াল খেলা ও এর পরিণতি নিয়ে বিশ্লেষণ।
মুক্তকণ্ঠ ট্রাস্টের কচ্ছপতলী আলোর পাঠশালায় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রধান শিক্ষক মায়ের গুরুত্ব তুলে ধরেন।
বান্দরবানের আলীকদম উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে শনিবার নতুন করে ২০ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। টিকা অভিযান লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও দুর্গম কুরুকপাতা ইউনিয়নে প্রকোপ বাড়ছে। হাসপাতালে মোট ৮৫ জন রোগী চিকিৎসাধীন।
মারমা যুবক উথোয়াইয়ই মারমা ম্রো জনগোষ্ঠীর জন্য পার্বত্য চট্টগ্রামে চারটি স্কুল ও একটি হোস্টেল প্রতিষ্ঠা করেছেন। দুর্গম পাহাড়ি পাড়ায় শিক্ষা ছড়িয়ে দিচ্ছেন তিনি। ম্রো শিশুরা প্রথমবারের মতো লেখাপড়ায় মনোনিবেশ করছে।
বান্দরবানের আলীকদমে হাম-রুবেলা টিকাদানে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৮ হাজার ৪ শিশুকে টিকা দেওয়া হয়েছে। জেলায় ৯৮ শতাংশ অর্জন সত্ত্বেও হামের রোগী বাড়ছে। সিভিল সার্জন শাহীন হোসাইন চৌধুরী সংবাদ সম্মেলনে তথ্য দিয়েছেন।
বান্দরবানের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালটি মাত্র ৩১ শয্যার। তবে এতে শুধু হামের উপসর্গ নিয়েই ভর্তি রয়েছে ৭০ শিশু। এর বাইরে অন্য রোগী তো রয়েছেই। সব মিলিয়ে এতে চিকিৎসা নিচ্ছেন শতাধিক রোগী।
বান্দরবান পার্বত্য জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ ক্রীড়া প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় দাপুটে জয় পেয়েছে কচ্ছপতলী আলোর পাঠশালার শিক্ষার্থীরা।
বান্দরবানের আলীকদম উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে বেড়েছে হামের উপসর্গে আক্রান্ত রোগী
বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার দুর্গম সিন্ধুমুখপাড়া এ ঘটনা ঘটে। এ নিয়ে ইউনিয়নটিতে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হলো।
বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে অস্থায়ী ক্লিনিক চালু করেছে স্বাস্থ্য বিভাগ। হাম ও রুবেলা উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়তে থাকায় জরুরি ভিত্তিতে আজ শনিবার সকালে এ ক্লিনিক চালু করা হয়।
কুরুকপাতা ইউনিয়নে হামের প্রাদুর্ভাব, দুর্গম এলাকায় চিকিৎসাসেবায় দ্রুত মেডিক্যাল ক্যাম্প স্থাপনের দাবি।
বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নে হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত এই ১০ শিশুকে আনা হয়। এ নিয়ে কুরুকপাতা ইউনিয়ন থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৩১ শিশু।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ন্যস্ত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের নিয়োগ পরীক্ষার সময়সূচি ও প্রবেশপত্রসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বান্দরবান সদরে অস্ত্রের মুখে ছয় শ্রমিককে অপহরণের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলার টঙ্কাবতি ইউনিয়নের হাতিরডেরা এলাকায় এ ঘটনা ঘটে। পরে আজ সকালে বিষয়টি জানাজানি হয়।
বান্দরবানের আলীকদমে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। দুর্গম এলাকা হওয়ায় গতকাল রাতে বিষয়টি জানাজানি হয়।
বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে এক তরুণ পর্যটক নিখোঁজ হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে মাতামুহুরী নদীর ভাটিতে উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে সাদা পাথর এলাকায় এ দুর্ঘটনা হয়।
মৈত্রী পানিবর্ষণ আয়োজনে বান্দরবান জেলা শহরের রাজার মাঠে হাজারো পাহাড়ি ও বাঙালি হাজারো নারী-পুরুষের সমাগম হয়। পানিবর্ষণ উৎসবে যোগ দিয়েছেন সবাই।
তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের বিষু উৎসবে ঘিলাইখেলায় মেতে উঠছেন ত্রিপুরা তরুণ-তরুণী ও শিশু-কিশোরেরা। রাধামন-ধনপুদীর প্রেমকথায় উৎসর্গীকৃত এই ঐতিহ্যবাহী খেলা সামাজিক বন্ধন দৃঢ় করে। রোয়াংছড়িতে ৪৭ দলের অংশগ্রহণে চলছে টুর্নামেন্ট।
পার্বত্য চট্টগ্রামে ফুল বিজু উৎসবে রাঙামাটি ও বান্দরবানে ভোর থেকে উচ্ছ্বাস। চাকমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা সম্প্রদায়ের এই উৎসব শুরু হয়েছে নদীতে ফুল ভাসিয়ে। আগামীকাল থেকে অন্যান্য জাতিগোষ্ঠীর সাংগ্রাই, চাংক্রানসহ বিভিন্ন উৎসব শুরু হবে।
বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় নিয়ে দীর্ঘদিনের বিভ্রান্তি দূর করতে জরিপ অধিদপ্তর বান্দরবান ও রাঙামাটির আটটি পাহাড়ে জরিপ শুরু করেছে। কেওক্রাডং, তাজিংডং ও সাকাহাফং নিয়ে বিতর্কের মধ্যে আধুনিক জিএনএসএস ব্যবহার করে পরিমাপ চলছে। আগামী মাসে ফলাফল ঘোষণা হবে।